এই মুহূর্তে জেলা

কেঁচো খুঁড়তে কেউটে ! ঔষধের বোতলে দেদার মদ বিকোচ্ছে উলুবেরিয়ায়।

হাওড়া,১০ এপ্রিল:- কেঁচো খুঁড়তে কেউটে! বাইরে থেকে ওষুধ মনে হলেও ভিতরে যে সুরা ! পুলিশ আর গৃহবধূদের নজর এড়িয়ে মদ্যপায়ীদের কাছে মদ পৌঁছানোর এ এক অভিনব কৌশল দেখা গেলো হাওড়া জেলায়। লকডাউনের মধ্যে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বেশ কিছু এলাকায় এই কৌশল চালু হয়েছে বলে অভিযোগ। করোনা সংক্রমণ প্রতিরোধে যখন দেশজুড়ে লকডাউন চলছে তখন আইন-শৃংখলার […]

এই মুহূর্তে জেলা

মানুষকে আসতে হচ্ছে না ব্যাংকে , ব্যাংক পৌঁছে যাচ্ছে গ্রাহকদের বাড়ি।

হুগলি,৯ এপ্রিল:- লক ডাউনের সময় মানুষকে আসতে হচ্ছে না ব্যাংকে।মানুষের সুবিধা করে দিতে ব্যাংক পৌঁছে যাচ্ছে গ্রাহকদের বাড়ি।লক ডাউনের মধ্যে অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছে না।সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিলো নবগ্রাম পিপলস্ কো অপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড।যে সমস্ত গ্রাহকরা ব্যাংকে আসতে পারছে না তাদের সমস্যা হলে ব্যাংকের প্রতিনিধিরা পৌঁছে যাচ্ছে গ্রাহকদের […]

এই মুহূর্তে জেলা

হোগলা বনে আগুন। পিছনে অন্তর্ঘাত ? সন্দেহ এলাকাবাসীর।

হাওড়া,৯ এপ্রিল:- হোগলা বনে আগুন লেগে আতঙ্ক ছড়াল বালির আনন্দনগর গ্রাম পঞ্চায়েত কমপ্লেক্স সংলগ্ন জলার মাঠে। সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে হোগলা বনে আগুন লেগে যায়। তবে কি কারণে আগুন লাগল তা জানা যায়নি। অনুমান, এর পিছনে কোনও অন্তর্ঘাত রয়েছে। এই কাজে জমি মাফিয়ারাও যুক্ত থাকতে পারে অভিযোগ উঠেছে। লকডাউনের সময় বেশিরভাগ মানুষই এখন গৃহবন্দী রয়েছে। […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরের প্রাক্তন পুরপিতা রাজেশ শা প্রতিদিনএলাকার ৪০০ মানুষের দুপুরের আহারের বন্দোবস্ত করেছেন।

তরুণ মুখোপাধ্যায়,৯ এপ্রিল:- লক ডাউনে কবলে মানুষ আজ দিশেহারা করোনা ভাইরাস আতঙ্ক গ্রাস করেছে গোটা সমাজকে প্রশাসনের পক্ষ থেকেও বারবার আবেদন করা হয়েছে এই সময়ে আপনারা বাড়িতে থাকুন। কিন্তু যারা দিন আনে দিন খায় সেই সব মানুষরা মহা সংকটের মধ্যে আছেন এই কথা মাথায় রেখে শ্রীরামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা রাজেশ শা প্রতিদিনএলাকার […]

এই মুহূর্তে জেলা

অভিনব উদ্যোগ ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষের।

উঃ২৪পরগনা,৯ এপ্রিল:- দিকে দিকে যখন লকডাউন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত মানুষ তারই মধ্যে নর্থ ব্যারাকপুর পৌরসভার এক অভিনব উদ্যোগ প্রতিটি এলাকায় প্রতিটি ওয়ার্ড ধরে ধরে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাস্তায় নামল নর্থ পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ মহাশয় সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিল এলাকার বিশিষ্ট সমাজসেবী ভোলা বিশ্বাস পৌর পিতা অজয় চক্রবর্তী ও এলাকার যুব […]

এই মুহূর্তে জেলা

করোনা সংক্রমণের হটস্পট খুঁজতে রাজ্য সরকার সন্ধানী বলে একটি অ্যাপ তৈরি করেছে – মুখ্যমন্ত্রী।

নবান্ন,হাওড়া,৯ এপ্রিল:- রাজ্যে গত ২৪ ঘন্টায় আরো ১২ জন নভেল করনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই রোগে মৃতের সংখ্যা ৫। ইতিমধ্যেই সুস্থ ও মৃতদের বাদ দিয়ে এই মুহূর্তে ৮০ জন সংক্রমিত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ বিভিন্ন বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী একথা জানান। পাশাপাশি আগামীকাল সুস্থ হয়ে ওঠা […]

এই মুহূর্তে জেলা

কোচবিহার জেলার বিভিন্ন মহকুমায় দফায় দফায় শিলাবৃষ্টি, মাথায় হাত কৃষকদের।

   কোচবিহার,৯ এপ্রিল:- লকডাউনের মধ্যেই সপ্তাহান্তে জেলার বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির প্রবল জেরে ব্যাপক ক্ষতির কৃষক ও সাধারন মানুষ। বুধবার গভীর রাতে দফায় দফায় শিলাবৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট শিলাবৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি তুফানগঞ্জ ও দিনহাটা মহকুমা জুড়ে। যদিও দিনহাটায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি। জানা গেছে, দিনহাটার পুটিমারি গ্রামে পঞ্চায়েতের বালাকুঁড়া, কুচনি দমকা […]

এই মুহূর্তে জেলা

আর্তের পাশে ত্রাতা পুলিশ। পৌঁছে দেওয়া হচ্ছে রান্না করা খাবার।

  হাওড়া,৯ এপ্রিল:- করোনার জেরে লকডাউন পরিস্থিতিতে এখনো অনেক মানুষ কার্যত কর্মহীন। ঠিকমতো খাবার জুটছে না অনেকের। এই পরিস্থিতিতে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে প্রতিদিন দু’বেলা রান্না করা খাবার তুলে দেওয়া হচ্ছে আর্ত অসহায় মানুষের হাতে। বিশেষ করে যারা ভবঘুরে যাদের মাথায় ছাদ নেই বা যারা ফুটপাতে থাকেন এরকম অনেক মানুষকে দুপুরে ও রাতে রান্না […]

এই মুহূর্তে জেলা

এবার ভিডিও কলিং এর মাধ্যমে হুগলির চুঁচুড়ায় চালু হলো চিকিৎসা পরিসেবা।

সুদীপ দাস,৯ এপ্রিল:- ভিডিও কলিং-এর মাধ্যমে পড়াশুনার পর করোনা পরিস্থিতিতে চালু হলো ভিডিও কলিং-এর মাধ্যমে চিকিৎসা। চিকিৎসার পরিভাষায় এই প্রযুক্তি ভিত্তিক এই পরিষেবার নাম টেলি-কনস্যাল্টেশন বা টেলি-মেডিসিন। লকডাউনের মত পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যাবস্থায় এহেন পরিষেবার জুড়ি মেলা ভার। হুগলি জেলায় সম্ভাব্য প্রথম এই পরিষেবাই চালু হলো চুঁচুড়ায়। চুঁচুড়া স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুডডেজ্ ডায়গনস্টিক এন্ড […]

এই মুহূর্তে জেলা

লকডাউনে টোলপ্লাজায় আটকে পড়া ট্রাকচালকদের দেওয়া হল ত্রাণ।

  হাওড়া,৯ এপ্রিল:- করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। ব্যবসা বাণিজ্যেও এর প্রভাব পড়েছে। বালির নিবেদিতা সেতু টোলপ্লাজায় ভিন রাজ্য থেকে আসা বহু ট্রাকচালক আটকে পড়েছেন। দশ ফুটের কাঁটাতারের বেড়া দেখে এখন যেন মনে হচ্ছে সীমান্তের কোনও এলাকা। পঞ্জাব, হরিয়ানা, বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে আসা ট্রাকচালকরা এখানে আটকে পড়েছেন। হোটেল বন্ধ থাকায় খাওয়াদাওয়ার সমস্যা […]