এই মুহূর্তে জেলা

পুলিশের জন্য হোমিওপ্যাথি ওষুধ।

চিরঞ্জিত ঘোষ,১৮ মে:- হোমিওপ্যাথি এসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আজ ডানকুনি থানার পুলিশ কর্মীদের ইমিউনিটি পাওয়ার বাড়াবার ওষুধ আর্সেনিক আলবাম 30 তাদের হাতে কিছু ওষুধ তুলে দিলেন ডাক্তার বাবুরা। তারা জানালেন এই মহামারীর সময়ের পুলিশ কর্মীরা যেভাবে নিজেদের প্রানের বাজি রেখে লড়াই করছেন তাতে তাদের কুর্নিশ জানাই এই সময় তাদের শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা […]

এই মুহূর্তে জেলা

কোভিড জয় করে আজ থেকেই হাসপাতালে নার্সের ডিউটিতে যোগ দিলেন ঝুমা। সহকর্মীদের উষ্ণ অভ্যর্থনা।

  হাওড়া,১৮ মে:- করোনামুক্ত হয়ে ফের নার্সের ডিউটিতে যোগ দিলেন ঝুমা। হাওড়ার বালির বাসিন্দা ঝুমাদেবী কোভিড আক্রান্ত হয়ে গত ১২ এপ্রিল এম আর বাঙুর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসার পর ২৭ তারিখ তাঁকে বাড়ি ছাড়া হয়। এরপর থেকে তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে ছিলেন। আজ সোমবার তিনি হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালে ডিউটিতে যোগ দিলেন। তাঁকে হাসপাতালের […]

এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে যারা ঘরে বসে রাজনীতি করছেন এবার তাদের কড়া জবাব দিলেন রাজীব।

  হাওড়া, ১৮ মে:- করোনা পরিস্থিতিতে যারা ঘরে বসে রাজনীতি করছেন এবার তাদের কড়া জবাব দিলেন রাজীব। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন একজন পরিযায়ী শ্রমিকও রাজ্যের বাইরে থাকবে না। প্রত্যেককে ফিরিয়ে আনা হবে। সোমবার হাওড়ায় বালির নিমতলায় এক কর্মসূচিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একজনও পরিযায়ী শ্রমিক বাইরে থাকবেন […]

এই মুহূর্তে জেলা

আমফান ঘূর্ণি ঝড়ের সব রকম সতর্কতা অবলম্বন করলো দীঘা থানা এবং দীঘা মোহনা থানা মন্দারমনি কোস্টাল থানা।

পূর্ব মেদিনীপুর, ১৮ মে:- আমফান ঘূর্ণি ঝড়ের সব রকম সতর্কতা অবলম্বন করলো জেলা প্রশাসন। ঘূর্ণিঝড়ের সর্তকতা পেয়েই বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূল এলাকাগুলিতে। ঘূর্ণিঝড় আমফান নিয়ে সতর্কবার্তা জারি করেছে জেলা প্রশাসন। রামনগর ১ , রামনগর ২ নম্বর ব্লকের সমুদ্র সৈকত এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করছে দীঘা থানা এবং […]

এই মুহূর্তে জেলা

লকডাউনে মাথায় হাত বারুইপুরের ফল চাষীদের, বাগানে পচে যাচ্ছে কোটি কোটি টাকার লিচু ,জামরুল, পেয়ারা।

  দ:২৪পরগনা,১৮ মে:- বাগান ভরে লাল হয়ে আছে পাকা রসালো লিচু। সবুজ পাতার মাঝে দিয়ে উঁকি দিচ্ছে সাদা সাদা জামরুল। পেয়ারার ভারে নুয়ে পড়ছে কচি কচি গাছের ডাল। এত ফলন হওয়ায় সত্ত্বেও বিক্রির জায়গা নেই। আর  ফল বিক্রি তেমন ভাবে না হওয়ার কারণে ক্ষতির মুখে পড়ছেন হাজার হাজার ফল চাষিরা। আদি গঙ্গার উর্বর পলিমাটির কারনে […]

এই মুহূর্তে জেলা

কৃষ্ণনগর স্টেশনে আসছে পরিযায়ী শ্রমিকদের ৪ টি ট্রেন , সতর্কতার কাজ চলছে পুরোদমে।

 নদীয়া,১৭ মে:- মুর্শিদাবাদ ও মালদহের বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক নিয়ে আসা ট্রেনগুলি ১৮ ই মে থেকে বিভিন্ন তারিখে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছবে। আগামীকাল উত্তরাখণ্ড থেকে প্রথম ট্রেনটি ১৮ মে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছাবে। কেরালা থেকে পরের ৩টি ট্রেন ২০ মে, ২৫ মে এবং ১জুন পৌঁছে যাবে। এই ট্রেনগুলি নদীয়া, মুর্শিদাবাদ ও মালদার পরিযায়ী শ্রমিকরা রয়েছেন । […]

এই মুহূর্তে জেলা

পুরপ্রধানের হাতে সানিটাইজ মেশিন তুলে দিল ক্লাব সদস্যরা।

হুগলি,১৭ মে:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।এই লক ডাউনের মধ্যে দিন আনা দিন খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ক্লাবের সদস্যরা।মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডেও দান করেছে অনেক ক্লাব।রবিবার উত্তরপাড়ার তরুণ সংঘ ক্লাবের সদস্যরা পুরসভার পুরপ্রধান দিলীপ যাদবের হাতে তুলে দিল সানিটাইজ মেশিন।লক ডাউনের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য […]

এই মুহূর্তে জেলা

পুলিশের জন্য হোমিওপ্যাথি ওষুধ।

  হাওড়া,১৭ মে:- করোনা পরিস্থিতিতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ বিশেষ উপযোগী বলে মনে করা হচ্ছে। যেসব পুলিশকর্মী করোনা প্রতিরোধে সামনে থেকে কাজ করছেন তাদের জন্য এবার এই ওষুধের ব্যবস্থা করল ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি (এনআইএইচ)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবার এই ওষুধ তুলে দেওয়া হল হাওড়ার পুলিশ কমিশনারেটে। তাঁরা মোট […]

এই মুহূর্তে জেলা

এখনও আশঙ্কাজনক বালির মহিলা।

  হাওড়া,১৭ মে:- হাওড়ার বালির তর্ক সিদ্ধান্ত লেনে নিজের সাত বছর বয়সী শিশু কন্যাকে হাতের শিরা কেটে খুন করে আত্মহত্যার চেষ্টা করতে যাওয়া মহিলার অবস্থা এখনও সঙ্কটজনক। রবিবার সকাল পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি বলে জানা গেছে। শনিবার তিনি নিজের আদাসনে আত্মহত্যার চেষ্টা করেন। তারপর থেকে তিনি অচৈতন্য অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা তাকে সুস্থ করার চেষ্টা করছেন। […]

এই মুহূর্তে জেলা

শালিমার থেকে ছাড়ল শ্রমিক স্পেশাল ট্রেন।

      হাওড়া,১৭ মে:- দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর পাশাপাশি এবার ভিন রাজ্য থেকে এই রাজ্যে কাজের জন্য আসা পরিযায়ী শ্রমিকদের তাদের নিজেদের রাজ্যে ফিরিয়ে দিতে পশ্চিমবঙ্গ থেকে প্রথম ট্রেন ছাড়ল রবিবার দুপুরে। হাওড়ার শালিমার থেকে বিকানেরের উদ্দেশ্যে  রওনা হয় ওই শ্রমিক স্পেশাল ট্রেন। এদিন  দুপুর ২-৩৫ মিনিট নাগাদ […]