কলকাতা , ৮ জানুয়ারি:- সারা রাজ্যে যখন জোর কদমে করোনা টিকার মহড়া চলছে সেই একই দিনে রাজ্যে এসে পৌঁছাতে পারে করোনার বহু প্রতিক্ষিত প্রতিষেধক। আজ দিল্লি থেকে বিমানযোগে কোভিড ভ্যাকসিনের বেশ কিছু ডোজ রাজ্যে আসতে পারে বলে জানা গিয়েছে। সেই সব ভ্যাক্সিন কলকাতায় স্বাস্থ্য দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণাগারে রাখা হবে। সেখান থেকে জেলায় জেলায় পৌঁছে দেওয়া […]
জেলা
মঠের খিচুড়ি ভোগ খেয়ে অসুস্থ অনেকে। হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি ১৩ জন।
হাওড়া , ৮ জানুয়ারি:- শ্রীশ্রীসারদা মায়ের জন্মতিথি পালন অনুষ্ঠানের ভোগ প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। হাওড়ার মাকড়দহের একটি মঠের অনুষ্ঠানে প্রতি বছরই কয়েক হাজার মানুষ যোগ দেন। এই বছর কোভিড পরিস্থিতিতে সেই সংখ্যা কম হয়। অন্যান্য বছরে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকলেও এই বছর কোভিডের কারণে প্রসাদ বসিয়ে খাওয়ার বদলে প্যাকেট করে পার্সেল দেওয়ার […]
চায়ের গুমটির মধ্যেই পড়ে দোকানির দেহ। চাঞ্চল্য হাওড়ার ব্যাঁটরায়।
হাওড়া , ৮ জানুয়ারি:- এক চায়ের দোকানির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার ব্যাঁটরায়। শুক্রবার সকালে গুমটি দোকানের ভিতর মৃত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাঁটরা থানার পুলিশ। মৃতের নাম রাম জাটি(৫০)। আগে তিনি থাকতেন স্থানীয় বিষ্টুকুন্ডু বাগান এলাকায়। তবে এখন তিনি দোকানের মধ্যেই রাতে শুতেন। স্থানীয়েরা জানান, বৃহস্পতিবার […]
ধূলাগোড়ে আগুন।
হাওড়া ,৮ জানুয়ারি:- হাওড়া সাঁকরাইল এলাকার ধূলাগোড়ে চৌরাস্তার পাশে রাস্তার ধারে থাকা বেশ কয়েকটি দোকানে আজ ভোর রাতে হঠাৎই আগুন লাগে। জানা গেছে এদিন ভোরে দোকানগুলি জ্বলতে দেখা যায়। স্থানীয়েরাই দমকলকে খবর দেন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
নির্বাচনের পরে পঞ্চায়েতের লুঠের টাকার হিসেব হবে – দিলীপ ঘোষ।
বাঁকুড়া, ৭ জানুয়ারি:- বাঁকুড়ার বিবড়দার জনসভা থেকে হুঁকার ছাড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দূর্নীতি প্রসঙ্গে উদাহরণ হিসাবে ব্যবহার করলেন তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম। এদিন জনসভা থেকে বলেন,’নির্বাচনের পরে পঞ্চায়েতের লুঠের টাকার হিসেব হবে। একশো দিনের কাজের টাকা লুঠের হিসেব হবে। যারা এভাবে লুঠ করেছে তাদের বাঁকুড়া জেলে জায়গা হবে। বড়রা সেন্ট্রাল জেল ও […]
কোচবিহার ব্লক কমিটি গঠন নিয়ে অস্বস্তি তৃনমূলের, পদত্যাগ করলেন ১৬ জন পদাধিকারী
কোচবিহার , ৭ জানুয়ারি:- সামনে যতই ভোট এগিয়ে আসছে ততই যেন ক্ষোভের মাত্র বেড়ে যাচ্ছে শাসক দলের নেতা কর্মীদের। সেই ক্ষোভ কমাতে গিয়ে জেলা সভাপতি নিজেই কমিটি ঘোষণা করেন। এই কমিটি ঘোষণার সাথে সাথে গতকালেই ইস্তাফা দেন কোচবিহার পূর প্রশাসক ভূষণ সিং। আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে সেই কমিটি গঠন নিয়ে ক্ষোভ বিক্ষোভের […]
দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে রাস্তায় নামলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ।
পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি:- সিপিএম কতটা খারাপ মানুষের কাছে তুলে ধরার জন্য আমি আর মাওবাদীদের সাথে যৌথ পরিকল্পনার অঙ্গ নেতাই,নেতাই দিবসে বিস্ফোরক দাবি করলেন একদা রাজ্যের দাপুটে মন্ত্রী তথা সিপিএমনেতা সুশান্ত ঘোষ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লকের চন্দ্রকোনারোড এলাকায় দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে রাস্তায় নেমেছিল সিপিএম নেতৃত্ব। এইদিন চন্দ্রকোনা রোডের ডাবরা এলাকা […]
বকেয়া বেতন ও স্থায়ীকরনের দাবীতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীদের।
হুগলি , ৭ জানুয়ারি:- বকেয়া বেতন ও স্থায়ীকরনের দাবীতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীদের। ঘটনাটি শ্রীরামপুর শ্রমজীবি হাসপাতালের। গতবছর করোনা আবহ শুরু হতেই বেলুর মঠ রামকৃষ্ণ মিশন পরিচালিত শ্রমজীবি হাসপাতাল মহামারি ঠেকাতে স্বেচ্ছায় এগিয়ে আসে। নিজেদের হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য সরকারের হাতে শপে দেয় তাঁরা। সরকারের সাথে চুক্তিমত যতদিন ওই […]
সেফটিপিন ফুটিয়ে অত্যাচারের অভিযোগ। লিলুয়ায় সরকারি হোমে এলেন বিজেপি সাংসদ লকেট।
হাওড়া, ৭ জানুয়ারি:- হুগলির এক কিশোরীকে হাওড়ার লিলুয়ায় সরকারি হোমে হাতে সেফটিপিন ফুটিয়ে নিজেদের নাম লিখে দেওয়ার অভিযোগ উঠেছিল তিন আবাসিকের বিরুদ্ধে। যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার। বুধবার লিলুয়া হোমে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি জানিয়েছেন মেয়েটির হাতে লেখা নামের কোনও আবাসিক ওই হোমে নেই। এমনকি হোম থেকে ছাড়ার […]
গড়লগাছার বহিস্কৃত পঞ্চায়েত প্রধান নিয়ে তৃণমূলের পূর্ত কর্মদ্ধক্ষের কর্মসূচি , প্রতিবাদে সরব মানুষ
হুগলি , ৭ জানুয়ারি:- জেলার চন্ডীতলা বিধানসভা এলাকার গড়লগাছা পঞ্চায়েতের প্রধান মনোজ সিংহকে আমফন দুর্নীতিতে নাম জড়ানোর কারনে দল থেকে বহিস্কার করেছিল তৃণমূল নেতৃত্ব।কিন্তু গতকাল দেখা যায় বহিস্কৃত তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে সাথে নিয়ে পথশ্রী প্রকল্পের অনুষ্ঠান করছেন জেলাপরিষদের পূর্তকর্মাধক্ষ সুবীর মুখার্জী। এরপরেই দেখা যায় এদিন তার প্রতিবাদে চন্ডিতলা এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার মেরে প্রতিবাদে সামিল […]

