হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিলোত্তমার খুনি ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার পথে নামলেন পশ্চিমবঙ্গ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারী ও পরিবারবর্গ। রবিবার বিকেলে হাওড়ার শিবপুর কাজীপাড়া মোড় থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্ল্যাকার্ড হাতে মৌন মিছিল করেন তাঁরা। সংস্থার রাজ্য সভাপতি তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, নির্ভয়ার বিচারের জন্য এই প্রথম আমরা পথে নেমেছি। বর্তমান দিনে […]
জেলা
অভয়া ডেন্টাল ক্লিনিক হাওড়ায়।
হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- তিলোত্তমার বিচারের দাবির পাশাপাশি সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে এর আগে খোলা হয়েছিল অভয়া ক্লিনিক। এবার হাওড়ার কদমতলা পাওয়ার হাউস মোড়ে খোলা হলো অভয়া ডেন্টাল ক্লিনিক। এর মাধ্যমে জুনিয়র চিকিৎসকেরা সাধারণ মানুষের বিনামূল্যে দন্ত রোগের চিকিৎসা পরিষেবা দিলেন। রবিবার সকালে হাওড়ার কদমতলা পাওয়ার হাউস মোড়ে এই অভয়া ডেন্টাল ক্লিনিক খোলা হয়। চিকিৎসকেরা […]
কাশ্মীরে ছবি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু হুগলির পর্যটকের।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- কাশ্মিরে বেড়াতে মৃত ব্যবসায়ী দেবব্রত ঘোষের কফিন বন্দি মৃতদেহ এলো গ্রামে। কান্নায় ভেঙে পড়লেন পরিবার আত্মীয় প্রতিবেশিরা। কাশ্মীর বেড়াতে গিয়ে পহেলগাঁও এ ঝরনার ছবি তুলছিলেন, পা পিছলে খাদে পড়ে গিয়ে মৃত্যু হল হুগলির পর্যটকের। মৃতের নাম দেবব্রত ঘোষ (৬১)। হুগলির মাকালপুরের বাসিন্দা বীজ ব্যবসায়ী বীজ সংস্থার সঙ্গে কাশ্মির ঘুরতে গিয়েছিলেন গত রবিবার। […]
শিলিগুড়ি বিধান মার্কেটে বিধ্বংসী আগুন।
শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বর:- শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এদিন সকালে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আপাতত চারটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে […]
সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্রদান।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সিঙ্গুরের বিধায়ক তথা বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্নার উদ্যোগে আজ সকাল থেকে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ব্লকের 4000 জন মানুষকে নতুন বস্ত্র বিতরণ করেন। উপস্থিত ছিলেন সিঙ্গুর ব্লকের বিডিও সৌভিক ঘোষাল। প্রতি বছরের ন্যায় এইবছরও সিঙ্গুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের মানুষের হাতে তুলে […]
পুজোয় নারী নিরাপত্তায় চন্দননগর পুলিশের পিংক মোবাইল ভ্যান সঙ্গে গ্রিন উইনার্স টিম।
হুগলি, ২৭ সেপ্টেম্বর:- আজ চুঁচুড়া রবীন্দ্রভবনে দুর্গাপুজোর চেক বিতরন অনুষ্ঠান শেষে পিংক মোবাইলের উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, পুরসভার চেয়ারম্যান অমিত রায়, আদিত্য নিয়োগী, সুরেশ মিশ্র, চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। পুলিশ কমিশনার জানান, শহরের […]
মৃৎশিল্পী না হয়েও দু ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করে নজির গড়লেন কলেজ পড়ুয়া।
শান্তিপুর, ২৭ সেপ্টেম্বর:- গ্রাজুয়েশন পাশ করার পরে নিজের শিল্পত্বকে ধরে রাখতে চাইছে নদীয়ার শান্তিপুর ১৮ নম্বর ওয়ার্ডের ২৩ বছর বয়সী যুবক সৌম্যদীপ মন্ডল। এবছর দু ফুট উচ্চতার সুদর্শন দুর্গা প্রতিমা তৈরি করে এক অনন্য নজির গড়লেন ওই যুবক। বাবা সন্দীপ মন্ডল, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, সংসারের হাল ধরতে একমাত্র ছেলে সৌম্যদীপ। গত চার বছর আগে সে […]
হাওড়ার পাইকারি বাজারে মিলছে বাংলাদেশের রুপালি শস্য।
হাওড়া, ২৭ সেপ্টেম্বর:- দীর্ঘ টালবাহানার পর গতকালই রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য। আজ শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি মাছ বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ। এখান থেকেই খুচরো বাজারে যাচ্ছে মাছ। আটশো থেকে এক কেজি ওজনের মাছ ১,৪৫০ টাকা থেকে শুরু করে ১,৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে। হাওড়ার পাইকারি মাছ বাজারে এদিন এসেছে মোট দশ […]
চুঁচুড়ায় কেএমডিএ গঙ্গা অ্যাকশান প্লানের লিফটিং স্টেশন তৈরীর কাজ শুরু হল ফিরহাদ হাকিমের ফোনে!
হুগলি, ২৬ সেপ্টেম্বর:- লিফটিং স্টেশন তৈরীর কাজে মাটি তোলার সময় ফাটল ধরেছিল চুঁচুড়া পিপুলপাতি কদমতলার কয়েকটি বাড়িতে। বিপদজনক হয়ে যাওয়ায় একটি পরিবারকে সরাতে হয়েছিল।আগে থেকে ব্যবস্থা না নিয়ে কাজ করায় বিপত্তি হওয়ায় বিধায়কের ধমকে কাজ বন্ধ হয়েছিল প্রকল্পের। চার দিন পর আজ কেএমডিএ ইঞ্জিনিয়াররা প্রকল্প এলাকায় এসে বিধায়কের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্থ বাড়ি গুলোকে আগের […]
সন্তানের সামনে স্ত্রীকে খুন! মোটিভ জানতে অভিযু্ক্তকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ।
হুগলি, ২৬ সেপ্টেম্বর:- সন্তানের সামনে স্ত্রীকে খুন করায় অভিযুক্ত প্রসেনজিৎ বারুইকে আজ দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ। গতকাল সন্ধায় কানাইপুরে নিজের ঘরে গুলিবিদ্ধ হন গৃহবধূ মৈত্রী বারুই। ঘরে সেসময় তাঁর পাঁচ বছরের ছেলে ও স্বামী ছিলেন। পটকা ফাটার শব্দ পেয়ে বধুর শ্বশুর পরিমল বারুই তাদের ঘরে ঢোকেন। দেখেন গলা দিয়ে […]











