হাওড়া, ৬ অক্টোবর:- বেতন বৃদ্ধি, পুজো বোনাস এবং স্থায়ীকরণের দাবিতে ‘জলসাথী’ কর্মীরা রবিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন। এর জেরে বিপাকে পড়েছেন লঞ্চের যাত্রীরা। জানা গেছে, কোনওরকম প্রাথমিক নোটিশ ছাড়াই বেশ কিছু দাবিদাওয়াকে সামনে রেখে ‘জলসাথী’ কর্মীরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন ফেরি পরিষেবা। পুজোর মুখে এর জেরে বিপাকে পড়েছেন লঞ্চের নিত্যযাত্রী সহ সাধারণ মানুষ। […]
জেলা
অভিযুক্তের শাস্তির দাবিতে উত্তপ্ত কুলতলী।
জয়নগর, ৫ অক্টোবর:- চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুলতলি ও জয়নগর লাগোয়া এলাকায় শুক্রবার রাতে। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার কৃপাখালি হালদার পাড়ার মোড় এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গেল, শুক্রবার বিকালে জয়নগর থানার মহিষমারি বাজারের কাছে থেকে টিউশন পরে কুলতলির কৃপাখালির বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান চতুর্থ শ্রেণীর […]
চুঁচুড়া আদালতে যাবজ্জীবনের সাজা শোনালো বিচারপতি।
হুগলি, ৫ অক্টোবর:- কাটারির কোপে ক্ষতবিক্ষত হয়েছিলেন, দুই হাতের চারটে আঙুল বাদ যাওয়া,মুখের উপরের পাটির দাঁত হারানোর থেকেও বেশি পীড়া দিয়েছিল স্বামী কাছ থেকে এই আঘাত।সেই আঘাতে মলম লাগল অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষনায়। হুগলির পোলবা থানার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের ধূমা গ্রামের বাসিন্দা পূর্নিমা মেটে। সুগন্ধার একটি বি ফারমা কলেজের হোস্টেলে ওয়ার্ডেনের কাজ করেন। ২০২২ সালের […]
হাওড়ায় কার্নিভালের আগে পরিদর্শনে জেলা প্রশাসনের আধিকারিকরা।
হাওড়া, ৫ অক্টোবর:- হাওড়ায় এবছরের পুজো কার্নিভালের আগে শনিবার তৃতীয়ার দিন ফোরশোর রোড পরিদর্শন করলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী, যুগ্ম কমিশনার কে শবরী রাজকুমার, হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া, পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী, পুর কমিশনার বন্দনা পোখরিওয়াল সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, কার্নিভাল উপলক্ষে প্রতি […]
পুজো উদ্বোধনে ববি হাকিম।
হাওড়া, ৫ অক্টোবর:- “দুর্গাপুজোর আবরণ উন্মোচনের মাধ্যমে আমরা মাতৃজাতিকেই সম্মান জানাই। মাতৃজাতিকে সম্মান জানানোর জন্যই এই দুর্গাপূজা।” শনিবার দুপুরে হাওড়ার দক্ষিণ রায়তলা দুর্গাপূজা কমিটির উদ্বোধনে এসে মঞ্চে ওই বক্তব্য রাখেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের পুজো উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী সহ অন্যান্যরা।
বেলুড়ে বহুতল হেলে পড়ে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক।
হাওড়া, ৫ অক্টোবর:- হাওড়ার বেলুড়ের রাজেন শেঠ লেনে বহুতল আবাসন হেলে পড়ে আতঙ্ক। জানা গেছে, ওই বহুতলটি বিপজ্জনকভাবে হেলে পড়ায় মাঝখানে সেটি বসে যায়। মাত্র ৬ মাস হলো বিল্ডিংটি তৈরি হয়েছিল। আর তাতেই এমন অবস্থা। এই বেহাল পরিস্থিতিতে আতঙ্কিত ওই বহুতলের বাসিন্দারা। অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলুড় থানার […]
হাওড়ায় পুজো উদ্বোধনে মোহনবাগানের সবুজ তোতা।
হাওড়া, ৪ অক্টোবর:- হাওড়ার হালদারপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ৬০তম বর্ষ দূর্গাপুজোর শুভ উদ্বোধন হয়ে গেল শুক্রবার দ্বিতীয়ার সন্ধ্যায়। উপস্থিত ছিলেন মোহনবাগানের ‘সবুজ তোতা’ ব্যারেটো। প্রায় সাত বছর পর ফের কলকাতায় এসে তিনি আপ্লুত হয়ে পড়েন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আবার কলকাতায় এসে সেই ভালোলাগার মুহূর্ত যেন অনুভূত হচ্ছে।
বিরিয়ানিতে বিষ!জরিমানা করে দোকান বন্ধ করল পুরসভা।
হুগলি, ৪ অক্টোবর:- হলুদ রঙের প্যাকেটের গায়ে সাবধান বানী লেখা, শুধু মাত্র শিল্পে ব্যবহারের জন্য, মানুষের খাওয়ার জন্য নয়। সেই রঙকে হলুদের বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছিল কোন্নগরের চলচিত্রম মোরের কাছে একটি বিরিয়ানির দোকানে। জানা গেছে গত কয়েকদিন ধরে কোন্নগর অঞ্চলে পেটের রোগ নিয়ে অনেকেই ডাক্তারের কাছে যাচ্ছিলেন। কেন পেটের রোগ জানতে পুরসভা ছানবিন শুরু […]
চালক ঘুমিয়ে পড়ায় হুগলিতে দূর্ঘটনার কবলে বাস!
হুগলি, ৪ অক্টোবর:- অহল্যাবাঈ রোড চন্ডীতলা কলাছড়ার কাছে ১৪ নং গেট এলাকায় দূর্ঘটনা ঘটে আজ ভোর রাতে। দক্ষিন ২৪ পরগনার সুন্দরবন এলাকার মইপিঠ থেকে বাসটি পুরুিলিয়ার অযোধ্যায় যাচ্ছিল। ডানকুনি থেকে চাঁপাডাঙার দিকে যাওয়ার সময় অহল্যাবাঈ রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মেরে বাসটি নয়নজুলিতে উল্টে যায়। পুলিশ ও স্থানীয়রা উদ্ধারে হাত লাগায়। […]
জগদ্দলে প্রাক্তন বিজেপি সাংসদদের বাড়ির লক্ষ্য করে বোমাবাজি সহ গুলি চালানোর অভিযোগ।
উঃ২৪পরগনা, ৪ অক্টোবর:- শুক্রবার সাত সকালেই উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জগদ্দলের মেঘনামোড়ে প্রাক্তন বিজেপির সাংসদ অর্জুন সিং এর বাসভবন মজদুর ভবনের সামনে গুলি, বোমাবাজির ঘটনায় এলাকার যথেষ্ট থমথমের পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার এক্স হ্যান্ডেল এ পোস্ট করে লিখেছেন কুখ্যাত সমাজবিরোধী নমিত সিং পুলিশের সহযোগিতায় তার অফিস […]











