হাওড়া, ১৪ অক্টোবর:- ছুরির গুরুতর আঘাত নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হলেন এক প্রৌঢ়। সুপ্রভাত ঘোষ নামের ধাড়সা গভমেন্ট কলোনির বাসিন্দা বছর পঞ্চাশের ওই প্রৌঢ়ের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে বৃহস্পতিবার তাঁর স্ত্রী তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। এদিন দুপুরে তিনি যখন কাজ সেরে বাড়ি ফেরেন তখনই স্ত্রী তাঁর উপর চড়াও হন। ওই প্রৌঢ়ের পরিবারের অন্য […]
জেলা
পুজো পরিক্রমায় এসে নস্টালজিক বাদশা মৈত্র।
হুগলি, ১৪ অক্টোবর:- কলকাতা শহর ছাড়িয়ে সিঙ্গুরে পুজো পরিক্রমায় চলচিত্র ও নাট্য অভিনেতা বাদশা মৈত্র ও অর্পিতা মিত্র। নবমীর দিন সিঙ্গুরের পূর্ব গ্রীনপার্ক, সহ বেশ কয়েকটি পুজো মন্ডপ ঘুরে দেখেন। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তরফে পুজো উদ্যোক্তাদের হাতে মোমেন্ট তুলে দেওয়া হয়। বিশেষ নজরকাড়া সিঙ্গুরের মিলনদীপ সাঁধুখা মাঠ সার্ব্বজনীন পুজোতে এসে নস্টালজিক হয়ে পড়েন […]
সমাজের পিছিয়ে পড়া মানুষদের হাতে মাংস তুলে দিলেন সুবীর ঘোষ।
হুগলি, ১৪ অক্টোবর:- পুজোর আনন্দ ভাগ করে নিতে শেওড়াফুলি বৈদ্যবাটি ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা পুজোর চার দিন সমাজের পিছিয়ে পড়া মানুষদের প্রতিদিন নানা বিধ খাবার তাদের হাতে পৌঁছে দিলেন। শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ জানালেন বাঙালির কাছে দুর্গোৎসব হচ্ছে প্রাণের উৎসব। দলমত নির্বিশেষে সবাই আমরা মাতৃ আরাধনায় অংশ নিন। এই চারটে […]
মহাষ্টমীতে কুমারী পুজো অনুষ্ঠিত হলো কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠে।
কামারপুকুর, ১৩ অক্টোবর:- মহাঅষ্টমীর সকালেই কামারপুকুর মঠে শুরু হয়েছে কুমারীপুজো। প্রতিবছরই কামারপুকুর মঠের কুমারীপুজো দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা মঠে উপস্থিত থাকেন। কিন্তু এবার করোনা আবহে সর্বস্বাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কামারপুকুর মঠ কর্তৃপক্ষ। ফলে কিছুটা হলেও হতাশ দর্শনার্থীরা। তবে কুমারি পুজো শেষ হবার পরই মুল দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। উল্লখ্য প্রথা অনুযায়ী […]
বেলুড় মঠে যথাযোগ্য মর্যাদায় কুমারী পূজা সম্পন্ন।
হাওড়া, ১৩ অক্টোবর:- মহাষ্টমীর সকালে যথাযোগ্য মর্যাদায় চিরাচরিত রীতি মেনে বেলুড় রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হল। এদিন বুধবার অষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর হয় কুমারী পূজা। তবে এবার কোভিড পরিস্থিতিতে বেলুড় মঠের কুমারী পুজোয় সাধারণ ভক্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার ছিলনা। রামকৃষ্ণদেবের মন্দিরের পশ্চিম চাতালে এবার কুমারী পূজার আয়োজন করা হয়। করোনা […]
গ্রামীন এলাকায় পুজোতে নতুন বস্ত্র উপহার ভারত সেবাশ্রম সঙ্ঘের।
দক্ষিন ২৪ পরগনা, ১৩ অক্টোবর:- ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত সিদ্ধিবেড়িয়া প্রনবানন্দ গ্রামীন সেবা কেন্দ্রের উদ্যোগে দুর্গা পুজো উপলক্ষে গরীব ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যে তুলে দেওয়া হল নতুন বস্ত্র। মহা সপ্তমী ও অষ্টমির পুন্যলগ্নে ৭৩৪ জন নারী পুরুষ ও শিশুদের নতুন বস্ত্র তুলে দেন সঙ্ঘের স্বেচ্ছাসেবক সতিনাথ হালদার, কুল্পি ব্লকের বিডিও দেবর্ষি মুখার্জি , পঞ্চায়েত […]
সুদূর আমেরিকায়ও শারদ উৎসবে মেতেছে বাঙালিরা।
তরুণ মুখোপাধ্যায় , ১২ অক্টোবর:- কয়েক হাজার মাইল দূরে আমেরিকায় বসবাসকারী বাঙালিরা শারদ উৎসবে মেতেছে। উত্তরণ বেঙ্গলি কমিউনিটি গ্রেটার সিয়াটেল, আয়োজিত এই পুজোয় বাঙ্গালীদের সঙ্গে অন্যান্য ভারতীয়রাও মাতৃ আরাধনায় ব্রতী হয়েছেন। সিয়াটেল হচ্ছে পৃথিবীর যত বড় বড় আইটি কোম্পানি গুলো আছে যেমনঃ অ্যামাজন মাইক্রোসফট গুগল-ফেসবুক এর হেডকোয়ার্টার হচ্ছে সিয়াটেল। এখানে কর্মরত ভারতীয়দের মধ্যে বহু বাঙালি […]
রীতি মেনে সপ্তমীর সকালে হাওড়াতেও গঙ্গার ঘাটে চলছে কলা বউ স্নান।
হাওড়া, ১২ অক্টোবর:- আজ দুর্গাপূজার মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে সপ্তমীর পূজা। হাওড়াতেও গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। করোনা আবহের মধ্যেই মঙ্গলবার সপ্তমীর সকালে কলা বউয়ের স্নানপর্ব চলছে গঙ্গার ঘাটগুলিতে। মঙ্গলশঙ্খ, কাঁসর ঘন্টায় ঢাকের বাদ্যিতে সাত সকালে শুরু হয়েছে কলা বউয়ের স্নান। কলা বউয়ের মঙ্গল স্নানের মধ্য দিয়েই শুরু হয়েছে […]
ঐতিহ্য মেনে সপ্তমীর সকালে সিঁদুর খেলার রীতি গোঘাটের লাহা বাড়িতে।
মহেশ্বর চক্রবর্তী, ১২ অক্টোবর:- সপ্তামির সকালে হুগলি জেলার অন্যতম ঐতিহ্যবাহী এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পদধূলি ধন্য গোঘাটের লাহাবাড়িতে মহিলাদের সিঁদুর খেলা।প্রতি বছরের মতো এই বছরও সপ্তমির ঘট ওঠার পরেই এদিন জমিদারবাড়ির মেয়েরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। করোনা আবহাওয়ায় চলছে শারদ উৎসব। আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ। বনেদি জমিদার বাড়ি গুলিতে রীতিমেনেই চলছে পুজোর আয়োজন। আনুমানিক […]
শ্রীরামপুরে পূজা মণ্ডপের মধ্যেই মৃত্যু ঢাকির।
হুগলি,১১ অক্টোবর:- পুজো মণ্ডপের মধ্যেই মৃত্যু হল এক ঢাকির।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর নেতাজী সুভাষ অ্যাভিনিউর একটি বারোয়ারী পুজো মণ্ডপে। বছর ৩৮ এর অঞ্জাত ওই ঢাকির বাড়ি বাকুঁড়ায়। এ দিন পুজো মন্ডপে ঢাক বাজানোর পরেই মণ্ডপের বিদ্যুতের সুইচ বোর্ডের সামনে আচমকাই লুটিয়ে পড়ে। উদ্যোক্তারা ঢাকি কে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত […]











