এই মুহূর্তে জেলা

জামাইষষ্ঠীতে আর ফেরা হলোনা বাড়িতে , পুলিশ অফিসারের অস্বাভাবিক মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের আশঙ্কা পরিবারের।

হাওড়া, ৩১ মে:- ডায়মন্ডহারবার থানার এএসআই সমীর দাসের অস্বাভাবিক মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা করছেন পুলিশ অফিসারের পরিবার। হাওড়ার শিবপুরের গণেশ চ্যাটার্জী লেনে আদি বাড়ি নিহত পুলিশ অফিসারের। তার স্ত্রী শুক্লাদেবী জানান, আজ সকালে তাঁরা জানতে পারেন দুর্ঘটনার কথা। তবে তাঁদের সন্দেহ এই দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে। কেননা তার স্বামীর ঘাড়ে গুরুতর […]

এই মুহূর্তে জেলা

মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম ও রাজ্যে চতুর্থ স্থান অধিকারী লাসিমা খাতুন।

হুগলি, ৩০ মে:- আলিমের পর এবার মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম ও রাজ্যে চতুর্থ স্থান অধিকার করলেন লামিসা খাতুন। এর আগে আলিম পরীক্ষাতেও রাজ্যে ষষ্ঠ ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল লামিসা। চলতি বছরে ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল হুগলির এই কৃতী ছাত্রী। এবছর অনলাইনে পড়াশুনা হলেও অফলাইনে পরীক্ষা হয় […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় কোনও এলাকায় জলের প্রেসার ফল হচ্ছে কেন, কারণ খতিয়ে দেখতে পদ্মপুকুরের ডিস্ট্রিবিউশন পয়েন্ট ঘুরে দেখলেন পুর আধিকারিকরা।

হাওড়া, ৩০ মে:- সোমবার হাওড়ায় পদ্মপুকুর জল প্রকল্প এলাকার বাইরে ডিসট্রিবিউশন কেন্দ্র ঘুরে দেখেন পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরীর নেতৃত্বে একটি দল।জল বিভাগের সব আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করা হয়। এই বিষয়ে সৈকত চৌধুরী বলেন, আজকে আমরা পদ্মপুকুর জল প্রকল্পের বাইরের জায়গাটা যেখানে দিয়ে জল পদ্মপুকুরের প্ল্যান্টে ঢোকে এবং আউটলেট যেখান দিয়ে […]

এই মুহূর্তে জেলা

আজ ফলহারিনী অমাবস্যায় বেলুড় মঠে চলছে বিশেষ পুজো।

হাওড়া, ৩০ মে:- আজ ফলহারিনী অমাবস্যায় বেলুড় মঠে চলছে বিশেষ পুজো। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীশ্রীরামকৃষ্ণদেব শ্রীমা সারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ‘ফলহারিণী কালী’ নামে। বিশ্বাস, এই তিথিতে দেবীর পূজা-আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। সেই রীতি মেনেই আজ […]

এই মুহূর্তে জেলা

দাসনগরের পর এবার হাওড়ার জগাছা। বানজারা বেদেনির ছদ্মবেশে কোলে শিশু নিয়ে ঘরে ঢুকে লুঠ লক্ষাধিক টাকার সোনার গয়না।

হাওড়া, ২৯ মে:- দাসনগরের পর এবার হাওড়ার জগাছা। বানজারা বেদেনির ছদ্মবেশে কোলে শিশু নিয়ে ঘরে ঢুকে লুঠ লক্ষাধিক টাকার সোনার গয়না। গৃহস্থের ঘর থেকে প্রায় পাঁচ লাখ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দিলো বানজারার দল। হাওড়ার জগাছা থানার অন্তর্গত কামারডাঙ্গা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে ব্যবসায়ী সন্দীপ ভুঁইয়ার বাড়িতে। বাড়ির লোকের […]

এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রী রাজ্যপাল সবাই তামাশা করছেন। মন্তব্য মহঃ সেলিমের।

হাওড়া, ২৯ মে:- মুখ্যমন্ত্রী রাজ্যপাল সবাই তামাশা করছেন। মন্তব্য মহঃ সেলিমের।মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অস্ত্রশস্ত্র বোমা বারুদ যদি উদ্ধার হয়েই থাকে তাহলে এখনও কেনো এত খুনোখুনি হচ্ছে? আসলে সবটাই তামাশা ছাড়া কিছু নয়। মুখ্যমন্ত্রী রাজ্যপাল সবাই তামাশা করছেন। রবিবার সন্ধ্যায় হাওড়ায় এক দলীয় সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের ওই মন্তব্য করেন সিপিএম নেতা মহঃ সেলিম। তিনি বলেন, […]

এই মুহূর্তে জেলা

মানুষের পাশে পুলিশ প্রশাসন। হাওড়া সিটি পুলিশের ব্যাঁটরা থানার উদ্যোগে রক্তদান শিবির।

হাওড়া, ২৯ মে:- হাওড়া সিটি পুলিশের উদ্যোগে এবং ব্যাঁটরা থানার আয়োজনে রবিবার সকালে হাওড়ার ঐন্দ্রিলা ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। হাওড়া সিটি পুলিশের অধীন উৎসর্গ প্রকল্পে প্রতি বছরই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। গত দু’বছর কোভিডের কারণে এই শিবির করা না গেলেও এবছর উৎসর্গ প্রকল্পের অধীনে […]

এই মুহূর্তে জেলা

রাজমিস্ত্রি বাবলু সিং হত্যা মামলায় তদন্তের কাজ চলছে। ফোন উদ্ধারে চলছে তল্লাশি। জানালেন হাওড়া সিটি পুলিশের ডিসি।

হাওড়া, ২৯ মে:- রাজমিস্ত্রি বাবলু সিং হত্যা মামলায় তদন্তের কাজ এগিয়ে চলছে। নিহতের মোবাইল ফোন উদ্ধারেও চলছে তল্লাশি। রবিবার সকালে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে একথা জানান হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল কে কান্নন। তিনি বলেন, বাবলু সিং হত্যা মামলায় মূল অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিহতের মোবাইল এখনও উদ্ধার করা যায়নি। সেই […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় আম আদমি পার্টির বিক্ষোভ।

হাওড়া, ২৯ মে:- পশ্চিমবঙ্গ সরকারের কর্মতীর্থ প্রকল্পের ব্যর্থতার প্রতিবাদে আম আদমি পার্টির বিক্ষোভ প্রদর্শন হল হাওড়ায়। ২০১৭-১৮ সালে হাওড়ার মাকড়দহে জমি নিয়ে সেখানে প্রায় হাজার কোটি টাকা ব্যয় করে কর্মতীর্থ প্রকল্প হাওয়ার কথা ছিল। প্রায় চার থেকে পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরেও সে জমিতে শুধুমাত্র ভিতের কাজ হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। আর এরই প্রতিবাদে […]

এই মুহূর্তে জেলা

সাঁতরাগাছি ব্রিজের উপর দাউদাউ করে জ্বলে গেল সরকারি বাস।

হাওড়া, ২৮ মে:- যাত্রীবোঝাই সরকারি বাসে আগুন। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি ব্রিজের উপর শনিবার দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, সরকারি বাসটি কলকাতার দিকে যাচ্ছিল। তখনই আচমকা ওই ঘটনা ঘটে। যাত্রীরা সবাই রক্ষা পান। যান্ত্রিক ত্রুটি থেকে বাসের ইঞ্জিনে আগুন লাগে বলে মনে করা হচ্ছে।উপস্থিত পুলিশ কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।