এই মুহূর্তে জেলা

টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শ্রীরামপুর নিউ টাউন রুটের বাস।

হুগলি, ১৫ জুলাই:- অভিযুক্ত টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য শ্রীরামপুর নিউটাউন রুটের ২৮৫ নম্বর বাস বন্ধ থাকবে বলে জানালো বাস মালিকদের সংগঠন। শনিবার অফিস টাইমে উত্তরপাড়ায় বালি খালের কাছে টোটো চালকদের সঙ্গে যাত্রী তোলা নিয়ে বচসার জেরে বাস কনডাক্টরকে মারধোর করা হয় বলে অভিযোগ। শ্রীরামপুর নিউটাউন রুটের একটি বাসের […]

এই মুহূর্তে জেলা

বিরোধীদের ভিশন নেই, আছে টেলিভিশন- সায়নী ঘোষ।

হাওড়া, ১৫ জুলাই:- উন্নয়নের নিরিখেই বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন। বাংলায় ৬৪ হাজার বুথে সন্ত্রাস করে তো আর তৃণমূল জেতেনি? হাওড়ায় মন্তব্য সায়নী ঘোষের। ২১ জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে শনিবার ২১শের প্রচারে এক ট্যাবলোর সূচনা হয়। পাশাপাশি এক রক্তদান মেলা অনুষ্ঠিত হয় তৃণমূল যুব কংগ্রেসের হাওড়া জেলা সদরের সভাপতি কৈলাশ মিশ্রের উদ্যোগে। সেখানেই সায়নী ঘোষ ওই […]

এই মুহূর্তে জেলা

আমতায় শুভেন্দু, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা, দিলেন আর্থিক সাহায্য।

হাওড়া, ১৫ জুলাই:- আমতার জয়পুরে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপির প্রার্থীদের বাড়িতে আগুন। শনিবার ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী। হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্র এলাকার আমতা ২ ব্লক, জয়পুর থানার অমরাগড়ী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাঁকরোল গ্রামে বৃহস্পতিবার রাতে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা ঘটে। পঞ্চায়েত নির্বাচনের দুই বিজেপি প্রার্থীর বাড়িতে রাতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপির তরফ […]

এই মুহূর্তে জেলা

জয়পুরে ভোট পরবর্তী হিংসার ঘটনা।

হাওড়া, ১৪ জুলাই:- হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্র এলাকার আমতা ২ ব্লক, জয়পুর থানার অমরাগড়ী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাঁকরোল গ্রামে বৃহস্পতিবার রাতে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা ঘটলো। পঞ্চায়েত নির্বাচনের দুই বিজেপি প্রার্থী ও কয়েকজন বিজেপি নেতা সহ কর্মী সমর্থকদের বাড়িতে রাতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। বিজেপির তরফ থেকে এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ […]

এই মুহূর্তে জেলা

নিরীহ মানুষদের শ্লীলতাহানির মামলায় ফাঁসিয়ে টাকা হাতানোর ফাঁদ, গ্রেপ্তার আইনজীবী।

প্রদীপ বসু, ১৪ জুলাই:- নিরীহদের পকসো শ্লীলতাহানীর মত মামলায় ফাঁসিয়ে টাকা হাতানোর ফাঁদ! গ্রেফতার চন্দননগরের আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী। শ্রীরামপুর আদালতে পেশ করা হলে চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশ সূত্রে খবর, মহিলাদের দিয়ে পকসো শ্লীলতাহানীর মত অভিযোগে ফাঁসিয়ে টাকা হাতাতো একটি চক্র। সেই চক্রের মাথা ছিলেন চন্দননগর আদালতের আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী। অনেক নিরীহ মানুষ […]

এই মুহূর্তে জেলা

কংগ্রেসে জিতে তৃণমূলে যোগ দিলেন বাগনানের জয়ী মহিলা প্রার্থী।

হাওড়া, ১৪ জুলাই:- পঞ্চায়েত ভোটে কংগ্রেসের টিকিটে জিতে এসে তৃণমূলে যোগ দিলেন বাগনানের জয়ী এক মহিলা প্রার্থী। হাওড়ার বাগনান-১ ব্লকের হাটুরিয়া-১ গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে। হাটুরিয়া-১ পঞ্চায়েতের বিজয়ী কংগ্রেস প্রার্থী হাসিনা বিবির হাতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দলের পতাকা তুলে দেন হাওড়া জেলা (গ্রামীণ) তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক রাজা সেন। তিনি বলেন, নির্বাচনের […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় ১৫টি বুথে ফের নির্বাচনের ঘোষণা কমিশনের।

হাওড়া, ১৩ জুলাই:- হাওড়ার সাঁকরাইলে মানিকপুর ও সারেঙ্গার ১৫টি বুথে ফের নির্বাচনের ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের। ওই ১৫টি বুথে ফের পঞ্চায়েত ভোটের নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত আইন অনুযায়ী নতুন করে ভোট নেওয়া হবে ওই ১৫টি বুথে। তবে ভোটের দিন এখনও ঘোষণা করা হয়নি। বুধবার নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচনের গণনার […]

এই মুহূর্তে জেলা

দিদির সুরক্ষা কবজই ঘরে ফেরালো নিখোঁজ বালককে।

হুগলি, ১৩ জুলাই:- ভোটের ফল বেরোনোর পর বিজয় উৎসব হচ্ছিল। বাজনা বাজিয়ে আবির খেলে।বাড়ি থেকে বেরিয়ে সেই উৎসবের ভীরে মিশে যায় রাজ ইসলাম নামে বছর দশেকের এক বালক। ইসলামপুরে তাদের বাড়ি।বালকের দিদিমা কলকাতায় যায় ডাক্তার দেখাতে। সেটা জানত সে। বিজয় মিছিল দেখতে বেরিয়ে ইসলামপুর থেকে বাসে করে বহরমপুর সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা স্টেশনে পৌঁছে […]

এই মুহূর্তে জেলা

জয়ী সিপিএম প্রার্থী বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ।

শান্তিপুর, ১৩ জুলাই:- শান্তিপুর গয়েশপুরের গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী আব্দুল শেখ বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার পর আজ তৃণমূলে যোগদান করলেন তিনি। যদিও শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলের যোগদান করেন আব্দুল সেখ, (ওরফে জব্বার সেখ)। সাথে ছিলেন তার কর্মী সমর্থকরা। যোগদান নিয়ে আব্দুল শেখ বলেন, তিনি ভোটে জেতার পর থেকেই ওই পঞ্চায়েতে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার শিবপুরে শপিং মলে দুর্ঘটনা, চলমান সিঁড়িতে আটকে গেল শিশুর হাত।

হাওড়া, ১৩ জুলাই:- হাওড়ার শিবপুরে শপিং মলে দুর্ঘটনা, চলমান সিঁড়িতে আটকে গেল শিশুর হাত। অভিজাত ওই শপিং মলে চলমান সিঁড়িতে পড়ে গিয়ে আটকে যায় শিশুটির হাত। দীর্ঘক্ষণ ওইভাবেই আটকে থাকার পর চলমান সিঁড়ি খুলে ওই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য বিশাল […]