হাওড়া, ৯ জুন:- ফের ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত জগৎবল্লভপুরের বাসিন্দারা। গত সাত দিন আগেই এক বৃদ্ধার গলার সোনার হার ছিনতাইয়ের পর রবিবার ফের এক বৃদ্ধের গলা থেকে হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। জগৎবল্লভপুর থানার পাতিহাল এলাকায় ওই ঘটনা ঘটে। এক বৃদ্ধ সকালে তাঁর দোকান খুলে বসেছিলেন। বাইকে করে দুই যুবক এসে তাঁর থেকে তেল চায়। এরপর […]
জেলা
তৃণমূলের বিজয় মিছিলের আগে উদ্ধার তাজা বোমা ! হাওড়ার জগৎবল্লভপুরে উত্তেজনা।
হাওড়া, ৯ জুন:- শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জগৎবল্লভপুর বিধানসভা এলাকায় এবার উদ্ধার হলো তাজা বোমা। জগৎবল্লভপুরের মুন্সিরহাট বিডিও অফিস সংলগ্ন পুরাতন গোডাউন ধার থেকে রবিবার দুপুরে উদ্ধার হয় মোট চারটি বোমা। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ বিডিও অফিসের সামনে থেকে তৃণমূলের বিজয় মিছিল হওয়ার কথা ছিল। আর তার আগেই উদ্ধার হয় ওই তাজা বোমা। যা ঘিরে […]
বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ ক্লাস সেভেনের ছাত্র, চাঞ্চল্য উত্তরপাড়ায়।
হুগলি, ৮ জুন:- পুলিশ সূত্রের খবর আজ সকালে বাবা মা কে খেলতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয় ক্লাস সেভেনের উত্তরপাড়া চিলড্রেনস ওন হোমের ছাত্র প্রিয়াংশু বিশ্বাস, ফুটবল খেলে সাড়ে চারটে নাগাদ গঙ্গায় বন্ধুদের সাথে স্নান করতে নামে, এরপর ছবি তোলা এবং স্নান করার পর হঠাৎই এক বন্ধু লক্ষ করেন প্রিয়ংশু ক্রমশ দূরে চলে যাচ্ছে, […]
বিস্ফোরক মনোজ।
হাওড়া, ৮ জুন:- লোকসভা ভোটের পরেই বিস্ফোরক শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। নবনিযুক্ত সাংসদ প্রসূন ব্যানার্জীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভপ্রকাশ করলেন তিনি। বললেন, যারা অন্তর্ঘাত করেছে তাঁদের সাথেই ভোটের পর ছবি তুলছেন প্রসূন ব্যানার্জী। কর্মীদের ধন্যবাদ দেওয়াটুকু প্রয়োজন মনে করেননি তিনি। দাবি মন্ত্রী মনোজের।
সম্পত্তির বিবাদের জেরে নাতির হাতে খুন ঠাকুমা।
হাওড়া, ৮ জুন:- সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বালিতে নাতির হাতে খুন হলেন ঠাকুমা! এই ঘটনায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ঠাকুমাকে খুনের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালির উত্তর ঘোষপাড়ায়। মৃতার নাম মিনতি দত্ত বলে জানা গেছে। ঘটনায় অভিযোগের তীর নাতি ও নাত-বৌমার বিরুদ্ধে। ঘটনার পর ছোট ছেলে পলাতক বলে জানা গেছে। শনিবার সকালে […]
ভোটের ফলাফলে পিছিয়ে থাকার জের, হুগলিতে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদের পদত্যাগ শুরু।
হুগলি, ৭ জুন:- হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছেন ৭৬,৮৫৩ ভোটে। তা সত্ত্বেও তৃনমূলের প্রধান উপ প্রধানরা পদত্যাগ করলেন! হুগলি কেন্দ্রে জিতলেও হুগলির সাতটি বিধানসভার মধ্যে তিনটিতে পরাজয় হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান চুঁচুড়া বিধানসভায়।সেখানে লকেট চট্টোপাধ্যায়কে রচনার বন্দ্যোপাধ্যায়ের থেকে ৮,২৮৪ ভোট বেশি দিয়েছেন চুঁচুড়ার ভোটাররা। তাই দলের প্রার্থী জিতলেও চুঁচুড়ার তৃনমূল নেতা কর্মিদের […]
জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকার ষষ্ঠ স্থানে হুগলির ঋতম।
হুগলি, ৬ জুন:- উচ্চমাধ্যমিকের পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও সাফল্য হুগলির।মেধা তালিকায় ষষ্ঠ স্থান পেয়েছে ত্রিবেনীর ঋতম বন্দ্যোপাধ্যায়। উচ্চ মাধ্যমিককে হুগলি জেলার ১৩ জন মেধা তালিকার দশে জায়গা করে নিয়েছিল। এবার রাজ্য জয়েন্টে স্থান পেলো ত্রিবেনীর ঋতম। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্টান্স পরীক্ষার ফলাফল।মেধা তালিকায় ষষ্ঠ স্থান হুগলির ঋতম বন্দ্যোপাধ্যায়ের। মোট ২০০ নম্বরের পরীক্ষায় […]
একগুচ্ছ দাবি নিয়ে হাওড়া পুরসভায় বিক্ষোভ স্বাস্থ্য কর্মীদের।
হাওড়া, ৬ জুন:- দৈনিক মজুরি বৃদ্ধি, নিয়মিত বেতন সহ বিভিন্ন দাবিতে হাওড়া পুরসভায় স্বাস্থ্য কর্মীরা বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ দেখান। পরে তাঁরা পুরসভার গেটের বাইরে রাস্তায় বসে অবরোধ শুরু করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো রাস্তা আটকে বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে রয়েছে হাওড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে পুলিশ কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও এখনো পর্যন্ত […]
বরকত সাহেবের দুর্গ অটুট রাখলেন ইশা।
মালদা, ৫ জুন:- বরকত সাহেবের দুর্গ অটুট রাখলেন দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে মালদা দক্ষিণ আসনে এবারও কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি। তাই ইশা খান চৌধুরী এই জয়ে আনন্দে মেতে উঠলেন কংগ্রেস দলের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে পূর্ণাঙ্গ ফল প্রকাশের পর […]
পি কে ব্যানার্জি ফুটবল ট্রেনিং স্কুল চালু করছেন সাংসদ প্রসূন।
হাওড়া, ৫ জুন:- হাওড়ায় পি কে ব্যানার্জি ফুটবল ট্রেনিং স্কুল চালু করছেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে হাওড়ার লিলুয়ার মহাবীর চক থেকে বালিখাল পর্যন্ত সদর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক বিজয় মিছিলে যোগ দিতে এসে সাংবাদিকদের একথা জানান সদ্য জয়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্রের উদ্যোগে এদিন ওই […]











