হাওড়া, ১৫ জুন:- শনিবার দুপুরে হাওড়ার বাগনান থানা এলাকার বরুন্দায় একটি রাইস মিলের বয়লার ফেটে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর জখম হন বলে জানা গিয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ বরুন্দার ওই রাইস মিলে বিকট শব্দে বয়লার […]
জেলা
মোবাইল চুরি চক্রের হদিস মিললো লিলুয়ায়।
হাওড়া, ১৫ জুন:- রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি হওয়া মোবাইল হাতবদল হত হাওড়ার লিলুয়ায়। সেই বড়সড় মোবাইল চুরি চক্রের হদিস পেলো লিলুয়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৫১টি দামি মোবাইল ও নগদ দুই লক্ষ টাকা। গ্রেফতার চক্রের মূল পান্ডা। লিলুয়ার চামরাইলে বসেই গোটা রাজ্যের মোবাইল চুরির চক্র চালাচ্ছিল ধৃত অন্তর দাস। অন্তরের বিরুদ্ধে এর আগেও একাধিক […]
ফের চুঁচুড়ায় চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
হুগলি, ১৫ জুন:- আবারো চুঁচুড়া থানায় এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানা এলাকার ২ নম্বর কাপাসডাঙ্গার চৌধুরী বাগান এলাকায়। পেশায় গ্রন্থাগার দপ্তরে চাকরিরত দেবাশীষ ভট্টাচার্য প্রচন্ড দাবদাহ ফলে যে ঘরে এসি লাগানো রয়েছে সেই ঘরেই সকলে ঘুমান। অপর একটি ঘর ফাঁকাই থাকে। হঠাৎ সকালবেলা উঠে তার বাড়ির লোক লক্ষ্য করেন ফাঁকা ঘরের […]
চতুর্থবার জয়ের পর শ্রীরামপুরে বিজয় মিছিল কল্যান বন্দ্যোপাধ্যায়ের।
হুগলি, ১৪ জুন:- হ্যাটট্রিক নয় একদম চতুর্থবার জয়লাভ করার পর আজ খোশ মেজাজে শ্রীরামপুরে বিজয় মিছিল করলেন সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের আর এম এস ময়দানের কাছ থেকে শ্রীরামপুর মহেশ জগন্নাথ মন্দির পর্যন্ত পায়ে হেঁটে বিজয় মিছিল করেন শ্রীরামপুরের সাংসদ। হাজার হাজার মানুষকে সেই মিছিলে পায়ে হাঁটতে দেখা যায় কল্যাণদার সমর্থনে।
বৈদ্যবাটিতে জামাই ষষ্ঠীর দিন যুবক খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
হুগলি, ১৪ জুন:- বৈদ্যবাটির মানিক ঘোষের বাগান এলাকার ভাড়া থাকতেন হাওড়ার মাকরদহের দীপঙ্কর কুন্ডু। তাকে খুন করা হয় বলে অভিযোগ। যুবকের স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল প্রতিবেশি যুবক প্রসেনজিৎ মাজি ওরফে রিজুর সঙ্গে। জানা গেছে, গত ৬ জু্ন দীপঙ্কর তার স্ত্রীকে নিয়ে দীঘা বেড়াতে যায়।তার সঙ্গে সম্পর্ক আবার স্বামীর সঙ্গে দীঘা বেড়াতে যাওয়া মেনে নিতে পারেনি। […]
হাওড়ার বাঁকড়ায় নার্সিংহোম ভাঙচুর।
হাওড়া, ১৪ জুন:- এক বালকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লো হাওড়ার বাঁকড়ায়। ভাঙচুর হলো নার্সিংহোম। জানা গেছে, জলে ডুবে মৃত্যু হয় বারো বছরের ওই বালকের। জানা যায়, ঘটনার পর তাকে উদ্ধার করে একটি নার্সিংহোমে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। রটে যায়, এরপর ওই বালকের দেহ বাড়িতে নিয়ে এলে হঠাৎই […]
জল নিয়েও টাকা নয়-ছয়ের অভিযোগ, বাঁশবেড়িয়া পৌরসভায় সিপিএমের বিক্ষোভ।
হুগলি, ১৩ জুন:- তীব্র দাবদাহের মধ্যে জলকষ্টে ভুগছে বাঁশবেড়িয়া পৌরসভার বেশ কিছু ওয়ার্ডের মানুষজন। যেখানে মানুষ জলের জন্য হাপিত্যেশ করছে সেখানেই টাকা নয় ছয়ের অভিযোগ তুলছে বাঁশবেরিয়া পৌর এলাকার সিপিআইএম কর্মীরা। বৃহস্পতিবার বাঁশবেড়িয়া পৌরসভার গেটে দীর্ঘক্ষন সিপিআইএম এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় সিপিআইএম এর শৈলেন বিশ্বাস জানান গরমের আগে থেকেই পৌর এলাকায় তীব্র […]
গরমে স্বস্তি দিতে চুঁচুড়ায় জল-ওআরএস তুলে দিলেন ট্রাফিক পুলিশ কর্মিরা।
হুগলি, ১৩ জুন:- চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া ট্রাফিকের উদ্যোগে এদিন দুপুরে চুঁচুড়া খাদিনামোড়ে ট্রাফিক হেডকোয়ার্টারের সামনে পথচলতি মানুষ ও সাইকেল আরোহী ও ভ্যান চালক, স্কুল পড়ুয়াদের ঠান্ডা জল বিতরণ করা হয়। সূর্যের তীব্র দাবদাহে যখন গোটা দক্ষিণবঙ্গ পুড়ছে। স্বাস্থ্য দপ্তরের তরফে সতর্কবার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষ কে। এরই মধ্যে চুঁচুড়া ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ এর […]
হুগলিতে চলন্ত ট্রেন থেকে হকারকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ আরপিএফ এর বিরুদ্ধে।
হুগলি, ১২ জুন:- দূরপাল্লার ট্রেনে উঠতে যাওয়ায় সময় চলন্ত ট্রেন এক হকারকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল আরপিএফের বিরুদ্ধে। ধাক্কার চোটে ট্রেনের লাইনের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রেলওয়ে হকারের। মৃতের নাম রাকেশ ঘোষাল (৫১) বাড়ি হাওড়ার বালিতে। তিনি ট্রেনে বাদাম বেচতেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়া তারকেশ্বর শাখার কামারকুন্ডু রেল স্টেশনে। ঘটনাস্থলেই মৃত্যু […]
একটি প্রাণ যাওযার পর, পুলিশি নিরাপত্তা চন্দননগর হাসপাতালে।
হুগলি, ১২ জুন:- কখনও মদ্যপদের তাণ্ডব, কখনও মাদক মিশ্রিত পানীয় খাইয়ে রুগীর আত্নীয়দের থেকে লুটপাট। চন্দননগর মহকুমা হাসপাতালের ঢিলেঢালা নিরাপত্তার ছবি বারবার সামনে এসেছে। মঙ্গলবার, প্রকাশ্য দিবালোকে সেই হাসপাতালের সামনেই এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় এলাকার নিরপত্তা ব্যবস্থাই বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে! এরপরেই বুধবার থেকে হাসপাতালে সবসময়ের জন্য পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হল। বুধবার, হাসপাতালে […]











