উঃ২৪পরগনা ,২১ জুন:- ইতিহাস বলছে, হরিনাম প্রচারের উদ্দেশ্যে নিত্যানন্দ মহাপ্রভুকে পানিহাটিতে পাঠান চৈতন্যদেব। ৫০৭ বছর আগের ঘটনায় তৎকালীন হুগলি জেলার এক জমিদারের একমাত্র পুত্র রঘুনাথদাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ না নিয়ে সেদিন চৈতন্য মহাপ্রভুর কৃপাশীষ লাভের চেষ্টা করেছিলেন। বিষয়টি জানা মাত্রই বিরাগভাজন হন নিত্যানন্দ মহাপ্রভু। দণ্ড হিসেবে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু তাদের ভক্তদের চিড়া-দধি-কলা […]
জেলা
সাঁওতাল বিদ্রোহের আট বীর শহীদের মূর্তি উন্মোচন পান্ডুয়ায়।
হুগলি ,২১ জুন:- পান্ডুয়া গোপালনগর সিধু কানু জাহের থান খেরওয়াল গাঁওতার পরিচালনায় ভারত যাকাত মাঝি পরগনা মহলের সহযোগিতায় দমদমা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহের আট জন বীর শহীদ নেতাদের মূর্তি উন্মোচ ন হল। এই দিনের এই পূর্ণ মূর্তি উন্মোচন করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিল ধনেখালির বিধায়ক অসীমা পাত্র সহ […]
কোন্নগর পুরসভার উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন।
হুগলি ,২১ জুন:- ২১ জুন এই দিন টিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে চিহ্নিত করা হয়েছে। গোটা দেশব্যাপী এই দিন পালিত করা হয়, যোগব্যায়ামের উদ্দেশ্যে। গোটা দেশ রাজ্যের পাশাপাশি এই যোগব্যায়াম দিবসে পিছিয়ে নেই জেলা হুগলিও। হুগলির জেলা প্রশাসনের উদ্যোগে কোন্নগর এলাকায় এই দিন সকালে একটি যোগব্যায়ামের আসর আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ৮ থেকে […]
চুরি যাওয়া কোটি টাকার দুষ্প্রাপ্য অষ্টধাতুর প্রাচীন কালী মূর্তি উদ্ধার।
হাওড়া, ২১ জুন:- চুরি যাওয়া কয়েক লক্ষ টাকা মূল্যের দুষ্প্রাপ্য একটি কালী মূর্তি উদ্ধার করল হাওড়ার শিবপুর থানার পুলিশ। মধ্য হাওড়ার হালদারপাড়া লেনের এক বনেদি বাড়ি গত বুধবার রাতে ওই মূর্তিটি চুরি হয়েছিল। কয়েক দশক আগের ওই মূর্তির সেই সময় মূল্য ছিল প্রায় আড়াই লক্ষ টাকা। ওজন ছিল সাড়ে তিন কেজি। শিবপুর থানা মূর্তি চুরির […]
বেলুড় মঠেও পালিত যোগ দিবস।
হাওড়া, ২১ জুন:- প্রতি বছরের মতো এবারেও দশম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল বেলুড় মঠের বিদ্যামন্দির ময়দানে। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সহযোগিতায় এনসিসি ইউনিটের পক্ষ থেকে আজ শুক্রবার ২১ জুন সকালে এই দিনটি উদযাপন করা হয়। বিদ্যামন্দিরের ছাত্ররা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এই অনুষ্ঠানে যোগ দেন। লালবাবা কলেজ, এম সি বিদ্যাপীঠ, ডনবসকো স্কুল, অগ্রসেন বিদ্যালয় […]
প্রয়াত হুগলি-চুঁচুড়া পৌরসভার চারবারের সদস্য কৃষ্ণকান্ত ঘোষ।
হুগলি ২০ জুন:- বৃহস্পতিবার হুগলি চুঁচুড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের চারবারের পৌরসদস্য তথা প্রাক্তন সিআইসি কৃষ্ণকান্ত ঘোষ সকাল দশটা দশে প্রয়াত হন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে । তিনি প্রথম ১৯৯৫ সালে কাউন্সিলর নির্বাচিত হন কংগ্রেসের টিকিটে। এরপর তিনবার তৃণমূলের টিকিটে তিনি পুর-ভোটে বিজয়ী হন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। আজীবন বাম বিরোধী আন্দোলনের মুখ এই […]
সিঙ্গুরের দইকে পৃথিবী বিখ্যাত করব- রচনা বন্দ্যোপাধ্যায়।
হুগলি, ২০ জুন:- হুগলি লোকসভা কেন্দ্রে নির্বাচনে জয়লাভ করার পর আজ সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলে সাংসদ রচনা ব্যানার্জী। সঙ্গে রয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃনমূলের বিজয়ী সাংসদ মিতালি বাগ ও সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। মিছিলের সামনে নেতৃত্বে রয়েছেন হরিপালের বিধায়ক করবী মান্না। হুগলি লোকসভা কেন্দ্র থেকে গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ৭৬ হাজারের বেশি ভোটে […]
ইডির তল্লাশি হাওড়ায়।
হাওড়া, ২০ জুন:- দিল্লির একটি সাইবার প্রতারণা মামলায় ইডি’র তল্লাশি অভিযান এবার হাওড়ায়। হাওড়ার সালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডের বাসিন্দা মনোজ দুবের বাড়িতে বৃহস্পতিবার সকালে আসেন ইডি’র আধিকারিকরা। মোট ৫ জনের একটি দল সেখানে আসেন। জানা গেছে, ব্যবসায়ী মনোজ দুবের ভাইয়ের বিরুদ্ধেই মূলতঃ অভিযোগ। অনলাইনে ফোনের মাধ্যমে সার্ভার ক্রাইম, আর্থিক তছরুপ, লরি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন […]
ভদ্রেশ্বরে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার হল খুঁড়িগাছি খাল থেকে।
হুগলি, ২০ জুন:- ভদ্রেশ্বর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড সাহেব বাগান এলাকায় গত মঙ্গলবার সন্ধা থেকে এক শিশু নিখোঁজ ছিল। শিশুর নাম আরাধ্যা রাম।বয়স এক বছর নয় মাস। বিকালে বাড়ির কাছে খেলা করছিল শিশুটি। সন্ধার পর থেকে আর তার খোঁজ মেলেনি। ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানানো হয়। ভদ্রেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় তল্লাশি শুরু হয়। […]











