হাওড়া,৯ জানুয়ারি:- দুটি বাসের রেষারেষির মাঝে পড়ে গুরুতর জখম হলেন এক ভ্যানচালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গেছে, হাওড়ায় ডিএম বাংলোর সামনে একটি মিনিবাস যাত্রীদের নামাচ্ছিল। সেই মিনিবাসের পাশ দিয়ে যাচ্ছিল কাঁচা আনাজ বোঝাই একটি ট্রলি ভ্যান। শিবপুরগামী ৫৫ নং রুটের একটি বাস ট্রলি ভ্যানকে ওভারটেক করতে […]
জেলা
JNU নিয়ে প্রতিবাদ হাওড়াতেও।
হাওড়া,৯ জানুয়ারি:- জেএনইউ-র ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার রাস্তায় নামলেন শিবপুর আইআইএসটির পড়ুয়ারা। বৃহস্পতিবার বিকেলে এই ইস্যুতে ধিক্কার মিছিল করেন আইআইএসটির পড়ুয়ারা। তাতে শামিল হন অধ্যাপক, অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ও এলাকার বাসিন্দারাও। শিবপুর আইআইইএসটির প্রথম গেট থেকে মিছিল শুরু হয়। দ্বিতীয় গেট থেকে কলেজঘাট রোড, আন্দুল রোড, আইআইএসটির তৃতীয় গেট ঘুরে ফের প্রথম গেটের সামনে […]
আমেরিকা নিবাসী প্রবাসী ভারতীয় মহিলার ব্যাগ চুরির ঘটনায় কোন্নগর,শ্রীরামপুর, ও হাওড়া থেকে গ্রেফতার তিন মহিলা।
হাওড়া,৯ জানুয়ারি:- আমেরিকা নিবাসী এক প্রবাসী ভারতীয় মহিলার ব্যাগ চুরির ঘটনায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চুরির ঘটনার কিনারা করে ফেলল পুলিশ। তিন মহিলাকে গ্রেফতার করে চুরি যাওয়া ব্যাগ উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। এমনকি ব্যাগের মধ্যে থাকা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ও টাকাপয়সা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাওড়ার বেলুড় মঠে আসেন ওই মহিলা। সেখানেই […]
ফের মানবিক মুখ্যমন্ত্রী , পদযাত্রা থামিয়ে জায়গা করে দিলেন অ্যাম্বুলেন্সকে।
উঃ২৪পরগনা,৯ জানুয়ারি:- ফের মানবিকতার নিরিখে জিতে গেলেন মুখ্যমন্ত্রী। পদযাত্রা থামিয়ে জায়গা করে দিলেন অ্যাম্বুলেন্সকে। মানুষের পাশে দাঁড়িয়ে ফের একবার প্রমাণ করলেন তিনি মানুষের নেত্রী। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি অ্যাম্বুলেন্স চালককে বলেছিলেন, “এখান দিয়ে যেতে দেওয়া যাবে না। লোকে রাস্তায় বসে রয়েছে। ডিসটার্ব হয়ে যাবে। ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে […]
নৈহাটিতে নিষিদ্ধ বাজী নিষ্ক্রিয় করতে গিয়ে গঙ্গার দুই পারেই প্রচুর ক্ষতি। ক্ষয়ক্ষতি মেটানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর।
উঃ২৪পরগনা,৯ জানুয়ারি:- নৈহাটি থানার পুলিশ দেবকে থেকে যে সমস্ত বাজি উদ্ধার করেছিল আজ তা নিস্ক্রিয় করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাড়ির দেওয়াল, ছাদ, বাড়ির জানালা, জানালার কাচ ভেঙে যায় শব্দের আওয়াজে। ঘটনায় কয়েক জন আহত হয়েছে। পুলিশের পক্ষথেকে জানানো হয়েছে ঘটনার জেরে পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের দুটি জিপ জ্বালিয়ে দেয়। যদিও এলাকার মানুষের দাবি পুলিশ বাজি […]
ফের রাস্তায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী।
উঃ২৪পরগনা,৯ জানুয়ারি:- ফের রাস্তায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী। বাজি বিস্ফোরণ নিয়েও ক্ষতিপূরণ এর আশ্বাস মমতার। সি এ এ ও এন আর সি হতে দেব না মধ্যমগ্রামে ঘোষণা করেন । মধ্যমগ্রাম থেকে বারাসাত হেঁটে এসে যাত্রা উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যাত্রাকে সি এ এ ও এ ন আর সির প্রতিবাদের মাধ্যম হিসেবে গড়ে তোলার […]
শনিবার বেলুড় মঠে আসবেন মোদী। কড়া নিরাপত্তা।
হাওড়া,৯ জানুয়ারি:- শনিবার সন্ধ্যায় ঘণ্টাখানেকের সফরে হাওড়ার বেলুড় মঠে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের কলকাতা সফরে এসে বেলুড় মঠেও আসবেন তিনি। শনিবার ১১ জানুয়ারী সন্ধ্যায় বেলুড় মঠে তার ঘন্টাখানেক কাটানোর কথা। এখানে এসে তিনি মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফরসূচিতে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ৫৫ মিনিট […]
বাজি নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ নৈহাটিতে, তীব্রতার আঁচে ক্ষয়ক্ষতি চুঁচুড়ায়।
হুগলী,৯ জানুয়ারি:- নিষ্ক্রিয় বাজি ফাটাতে গিয়ে বিপত্তি ঘটালো পুলিশ ৷ নৈহাটিতে বেআইনি বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিকট শব্দে তীব্র বিস্ফোরণ ৷ নৈহাটির রামঘাট এলাকায় বিস্ফোরণের শব্দে ভাঙল বহু বাড়ির জানলার কাচ৷ শুধু নৈহাটিই নয় ৷ বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে গঙ্গার ওপাড়েও চুঁচুড়াতেও বহু বাড়ির জানলার কাচ ভেঙে পড়ে৷ বিস্ফোরণের বিকট শব্দে তীব্র আতঙ্ক […]
রিষড়া মেলায় এবার মেলাপ্রেমি মানুষদের উৎসাহ বাড়াতে দর্শকদের জন্য থাকছে ক্যুইজ কনটেস্ট।
হুগলী,৯ জানুয়ারি:- ৩০ তম এই রিষড়া মেলায় এবার মেলাপ্রেমি মানুষদের উৎসাহ বাড়াতে এবারে বিশেষভাবে উদ্যোগী হয়েছে পোর্টাল নিউজ “খবর সোজাসাপটা”। সোজাসাপটার উদ্যোগে প্রতিদিনই দর্শকদের জন্য থাকছে ক্যুইজ কনটেস্ট। সোজাসাপ্টার মেলায় যাতায়াতকারী জনসাধারন ক্যুইজে অংশগ্রহন করে সোজাসাপটার প্রতিনিধি অর্নব বিশ্বাসের হাত থেকে জিতে নিচ্ছেন হাতে গরম পুরষ্কার। প্রতিদিনই থাকছে পুরস্কার।ব্যতিক্রম হলো না বুধবারের সন্ধ্যায়। মেলার মঞ্চ […]
দিঘা থেকে ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হল খানাকুলের তৃণমূল নেতা সহ তিনজনের।
পু:মেদিনীপুর,৯ জানুয়ারি:- দীঘা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল হুগলীর খানাকুলের কিশোরপুর ১ নং অঞ্চলের চারজনের। দীপঙ্কর বর (তৃণমূলের কার্যকরী অঞ্চল সভাপতি), প্রসেনজিৎ দিগের, রাজকুমার পন্ডিত, দিলীপ সামন্ত. গুরুতর জখম অবস্থায় কোলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শীতল মাঝি, সুপারভাইজার আশীষ সাঙ্কিকে। ঘটনাটিঘটে আজ ভোর তিনটের সময় তমলুকের কাছে । একটি অলটো গাড়ি করে […]

