এই মুহূর্তে জেলা

যাত্রী সুবিধার্থে নিউ জলপাইগুড়ি শতাব্দি এক্সপ্রেসেএবার ভিস্টাডোম কোচ।

হাওড়া, ১ জুন:- উত্তরবঙ্গে সফরকালে এবার রেল যাত্রীদের জন্য সুখবর। নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে সোমবার থেকেই যুক্ত হলো নতুন ধামাকা ‘ভিস্টাডোম কোচ’। যা ভারতীয় রেলের চমক বলা যেতে পারে। হাওড়া নিউ জলপাইগুড়ি রুটের শতাব্দী এক্সপ্রেসে এদিন থেকেই জুড়ল এই ভিস্টাডোম কোচ। ওই কোচে রয়েছে অত্যাধুনিক রিভলভিং চেয়ার। যা এই ট্রেনের সফরকে আরামদায়ক করে তুলবে যাত্রীদের […]

এই মুহূর্তে জেলা

দিনের আলোয় গঙ্গার বালি পাচার হুগলিতে।

হুগলি, ৩০ জুন:- রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশকে তোয়াক্কা না করে হাওড়া ও হুগলী জেলার সংযোগস্থলে নৌকা করে চলছে দিনের আলোয় বালি তোলা এবং সেই বালি পাচার হয়ে যাচ্ছে উত্তরপাড়া মাখলা এলাকার ইট ভাটা গুলিতে!অভিযোগ স্থানীয়দের,দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিধায়ক কাঞ্চন মল্লিকের. সম্প্রতি একাধিক প্রশাসনিক সভায় নদী থেকে বেআইনিভাবে বালি তোলা এবং বেআইনি বালি খাদান চালানো, […]

এই মুহূর্তে জেলা

ডোমজুড়ের বাঁকড়ায় সংঘর্ষ। ব্যাপক বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ।

হাওড়া, ৩০ জুন:- হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায় সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা। ব্যাপক বোমাবাজি ও ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। বাঁকড়া-২ পঞ্চায়েতের মুন্সিডাঙা শেখপাড়ার ওই ঘটনায় ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনীও। বাড়ি তৈরিতে বাধা দেওয়ায় পঞ্চায়েত সদস্য শেখ মফিজুল ওরফে মিন্টুর বাড়িতে হামলার অভিযোগ ওঠে ফারুক ও তার লোকজনের বিরুদ্ধে। অভিযোগ, পাল্টা হামলা […]

এই মুহূর্তে জেলা

ছাত্রী নিখোঁজের অভিযোগ পাওয়ার আট ঘন্টার মধ্যে উদ্ধার বড়সড় সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের।উদ্ধার নিখোঁজ ছাত্রী ও গ্রেপ্তার তিন।

হুগলি, ৩০ জুন:- নিখোঁজ পাঁচ স্কুল ছাত্রীকে বর্ধমানের বেলখাস থেকে উদ্ধার করলো মগড়া থানার পুলিশ। মগড়ার ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পাঁচ ছাত্রী স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বার হয়। তারপর বিকালের পর থেকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। প্রতিদিনকার মতো সকালে তারা স্কুলের উদ্দেশ্যে রওনা ও দিয়েছিলেন। কিন্তু […]

এই মুহূর্তে জেলা

ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে গয়না নিয়ে চম্পট দুই দুষ্কৃতীর।

হুগলি, ৩০ জুন:- গত কয়েক দিনে রাজ্যের নানা জায়গায় গনার দোকানে চুরি-ডাকাতির অভিযোগ উঠছে। এ বার হুগলির চণ্ডীতলায় ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে চণ্ডীতলার বরতাজপুরের একটি গয়নার দোকানে আসেন দুই যুবক। তাঁরা […]

এই মুহূর্তে জেলা

আতঙ্কে ডোমজুড়ের স্বর্ণ ব্যবসায়ীরা।

হাওড়া, ২৯ জুন:- আসানসোলের পর গত ১১ জুন হাওড়া ডোমজুড়েও সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছিল। ডোমজুড়ের সেই ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। কিছুদিন যাবৎ তাঁদের সন্দেহ এলাকায় বেশ কয়েকটি সোনার দোকানে ফের রেইকি করছে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ ঘেঁটে তারা বুঝতে পারেন আবারও ডাকাতির উদ্দেশ্যে প্রায় ৫-৬টি দোকানে চলছে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় কদমতলা বাজারকে ঢেলে সাজাতে উদ্যোগী প্রশাসন।

হাওড়া, ২৭ জুন:- হাওড়ার গুরুত্বপূর্ণ কদমতলা বাজারকে এবার ঢেলে সাজাতে চলেছে হাওড়া জেলা প্রশাসন। শুক্রবার সকালে কদমতলা বাজারের বর্তমান অবস্থা সরোজমিনে খতিয়ে দেখেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। সঙ্গে ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া, নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী সহ অন্যান্যরা। তাঁরা পুরো কদমতলা বাজার ঘুরে দেখেন। সেখানে কতগুলো দোকান রয়েছে, এখানে কোথায় […]

এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই নড়েচড়ে বসলো হাওড়া পুরসভা।

হাওড়া, ২৮ জুন:- নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর আজ শুক্রবার হাওড়া পুরসভায় এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকে রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, জেলাশাসক পি দীপাপপ্রিয়া, বিধায়ক নন্দিতা চৌধুরী, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী সহ পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং পুর আধিকারিকরা উপস্থিত রয়েছেন। […]

এই মুহূর্তে জেলা

চন্দননগরে হোম বন্ধের নির্দেশ জেলা সমাজ কল্যাণ দপ্তরের।

হুগলি, ২৭ জুন:- গতকাল অশান্তির পর আজ চন্দননগরের হোম থেকে আবাসিকদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা।অশান্তি পাকানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চন্দননগরের হোমে অভিভাবকদের মিটিং এ চরম অশান্তি হয় গতকাল। হোমের সভাপতি পরিমল বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে অভিযোগ ওঠে, হোমের অপর ভবনের এক আবাসিকের সঙ্গে যৌন নির্যাতনের। সেই আবাসিকের সঙ্গে কথা বলে জেলা সমাজ কল্যাণ দপ্তর […]

এই মুহূর্তে জেলা

চন্দননগর বোরাইচন্ডীতলার একটি আশ্রমে উত্তেজনা, ভাঙচুর, রনক্ষেত্র। পুলিশ গেলে পুলিশকে আক্রমন।

হুগলি, ২৭ জুন:- চন্দননগর বোরাইচন্ডীতলার একটি আশ্রমে উত্তেজনা, ভাঙচুর, রনক্ষেত্র। পুলিশ গেলে পুলিশকে আক্রমন। পাল্টা পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। দুটি চার চাকা গাড়ি ভাঙচুর। আহত ছাত্রীরা। হোমের দেখা শোনার দায়িত্বে থাকা পরিমল বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে হোমের এক আবাসিকের সঙ্গে খারাপ আচরনের অভিযোগ ওঠে গত শুক্রবার। এরপর থেকে পরিমল আর হোমে আসেনি। সে নিয়ে আবাসিক ও […]