এই মুহূর্তে জেলা

ভাষা আন্দোলনের শহীদ কোন্নগরের শফিউর রহমানের জন্মভিটে আজও জরাজীর্ণ , কেউ ফিরেও তাকায় না।

তরুণ মুখোপাধ্যায় ,২১ ফেব্রুয়ারি:-  ১৯৪৭ সালে বাংলা ভাগ হওয়ার পর থেকে পূর্ব বাংলার মানুষেরা পাকিস্তানের চাপিয়ে দেওয়া উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে শুরু করে মরণপন আন্দোলন। হাজার হাজার মানুষের দাবি বাংলা ভাষাকে উর্দুর পাশাপাসি পাকিস্তানের রাষ্ট্র ভাষা করতে হবে এই দাবি নিয়ে আন্দোলন তীব্রতর হয়। পূর্ব বাংলার আপামর ছাত্র-যুব সহ সমস্ত স্তরের মানুষ পাকিস্তানের এই […]

এই মুহূর্তে জেলা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এদিন সকালে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বীরভূম,২১ ফেব্রুয়ারি:-  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এদিন সকালে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকালে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস থেকে বাংলাদেশ ভবন অবধি মূলত বাংলাদেশি পড়ুয়ারা মিছিল করে এসে পৌঁছন। তার সাথেই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গান গাইতে গাইতে। মিছিল শেষে বাংলাদেশ ভবনে নির্মিত শহীদ বেদীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ অন্যান্যরা মাল্যদান করেন। বিকেলে বাংলাদেশ ভবনের প্রেক্ষাগৃহে […]

এই মুহূর্তে জেলা

অমর একুশের মঞ্চেও এনআরসি বিরোধী শ্লোগান।

  পেট্রাপোল,২১ ফেব্রুয়ারি:-  অমর একুশের মঞ্চেও এনআরসি বিরোধী স্লোগান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে। তিনি শুধু দেশের মঞ্চেই নয়। বাংলাদেশের অনুষ্ঠান মঞ্চে গিয়েও তিনি সুর চড়ালেন সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায়। সরাসরি বললেন, ‘আমরা এই কাঁটাতার মানি না। দুই বাংলা আবার এক হবে। দুই জার্মানি যদি এক হতে পারে, দুই বাংলাও আবার এক হবে।’ […]

এই মুহূর্তে জেলা

আন্তর্জাতিক ভাষা দিবস  যথাযথ মর্যাদায় পালন করল কোন্নগর পৌরসভা।

হুগলি,২১ ফেব্রুয়ারি:-  আন্তর্জাতিক ভাষা দিবস  যথাযথ মর্যাদায় পালন করল কোন্নগর পৌরসভা। নতুনভাবে সজ্জিত কোন্নগর জিটি রোড এর উপর প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে এদিন বসেছিল কবিতা পাঠের আসর । ভাষা দিবস উপলক্ষে স্থানীয় ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট কবিরা অংশ নেন কবিতা পাঠের আসরে। সারাদিন ধরে স্বরচিত কবিতা পাঠ করে শোনান উপস্থিত কবিরা। এই […]

এই মুহূর্তে জেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাওড়ায় পদযাত্রা। অংশ নিলেন সমাজের বিশিষ্টজনেরা।

  হাওড়া,২১ ফেব্রুয়ারি:-  একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবেও এটি চিহ্নিত হয়ে আছে। শুক্রবার ২১ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক পদযাত্রার আয়োজন করে উত্তর হাওড়া শিল্পী সংস্থা। সালকিয়ার বাঁধাঘাটে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান […]

এই মুহূর্তে জেলা

পোলবা পুলকার দুর্ঘটনায় চালক গ্রেপ্তার।

হুগলি,২১ ফেব্রুয়ারি:-  পোলবা পুলকার দূর্ঘটনায় পুলকার চালক সামিম আখতার আত্নসমর্পন করল। শেওড়াফুলির বাসিন্দা সামিমের পুলকারে কাউন্সিলর সন্তোষ সিং এর ছেলে ঋষভ স্কুলে যেতো।ঘটনার দিন সামিম ঋষভকে বাড়ি থেকে তুলে রাস্তায় পবিত্রকে দিয়ে দেয়। সেই গাড়ি দূর্ঘটনার কবলে পরে।সেদিন থেকেই পালিয়ে বেরাচ্ছিলো সামিম।রহিত কোলের থেকে সে পুলকারটি কিনে ছিলো । তাঁর গাড়ির ফিটনেস ফেল ছিলো। স্পিড […]

এই মুহূর্তে জেলা

মহাশিবরাত্রির সকাল থেকেই বালির কল্যাণেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ঢল। পুষ্পার্ঘ্য নিবেদন করলেন বেলুড় মঠের সন্ন্যাসীরাও।

  হাওড়া,২১ ফেব্রুয়ারি:-  হাওড়ার বালির কল্যানেশ্বর বাবার মন্দিরে প্রতি বছরই মহাশিবরাত্রির দিন পুণ্যার্থীদের ঢল নামে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার মহাশিবরাত্রির সকালে বালির কল্যানেশ্বর মন্দিরে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত। তারা মন্দিরে এসে শিবের পুজো দিয়েছেন। কল্যাণেশ্বর বাবার মাথায় বিল্বপত্র এবং গঙ্গাজল দিয়ে তারা পুজো করেছেন। এদিন সকালে পরম্পরা ও রীতি মেনে বেলুড় রামকৃষ্ণ মঠ ও […]

এই মুহূর্তে জেলা

বিভিন্ন দাবিতে দমদম সংশোধনাগারে অনশনে এক বন্দি।

উঃ২৪পরগনা,২০ ফেব্রুয়ারি:- দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে চূড়ান্ত অব্যবস্থা । জরুরী পরিষেবাগুলো ঠিকমতো দেওয়া হয় না । ঠিক সেই ব্যবস্থার কারণে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার এর ভিতর অনুপ রায় নামে এক বন্দী জেলের ভেতরে অনশন শুরু করেছেন । এপিডিআর এবং বন্দিমুক্তি কমিটির পক্ষ থেকে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার এর বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের মূলত দাবি পর্যাপ্ত আলো […]

এই মুহূর্তে জেলা

চলন্ত স্কুল বাসের মেঝের ফাঁক গলে রাস্তায় ছাত্রী।

বীরভূম,২০ ফেব্রুয়ারি:-  বৃহস্পতিবার সকালে ৩০ জন পড়ুয়া নিয়ে ঝাড়খণ্ডের মহেশপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একটি ছাত্র-ছাত্রী ভর্তির বাস মুরারই থেকে রওনা দেয়। গাড়িটি কিছুদূর যাওয়ার পর মুরারই ও ঝাড়খণ্ডের সীমানায় সোনার পাড়ায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, চলন্ত বাসের পিছনের দিকে ফাটা মেঝের ফাঁক গলে পড়ে যায় প্রথম শ্রেণির ছাত্রীটি। ছাত্রীটি প্রাণে বেঁচে গেলেও তার […]

এই মুহূর্তে জেলা

প্রয়াত অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়, দিদিকে হারালেন প্রণব মুখোপাধ্যায়।

  বীরভূম,২০ ফেব্রুয়ারি:-   প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায় প্রয়াত। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ বীরভূমের কীর্ণাহারে পরোটা গ্রামের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অন্নপূর্ণাদেবী। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারপর এদিন সকালে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বীরভূমে। দিদি […]