বীরভূম,২০ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার সকালে ৩০ জন পড়ুয়া নিয়ে ঝাড়খণ্ডের মহেশপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একটি ছাত্র-ছাত্রী ভর্তির বাস মুরারই থেকে রওনা দেয়। গাড়িটি কিছুদূর যাওয়ার পর মুরারই ও ঝাড়খণ্ডের সীমানায় সোনার পাড়ায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, চলন্ত বাসের পিছনের দিকে ফাটা মেঝের ফাঁক গলে পড়ে যায় প্রথম শ্রেণির ছাত্রীটি। ছাত্রীটি প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভর্তি করা হয়েছে মুরারই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন দুর্ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা। স্কুলের অভিভাবকদের অভিযোগ,ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যে সমস্ত বাস বিভিন্ন জায়গায় পরিতক্ত তালিকায় চলে যায় সেই সমস্ত বাস বা যানবাহন গুলি ছাত্র-ছাত্রী পরিবহনের জন্য স্কুল-কলেজে ব্যবহার করে।এই ইংরেজি মাধ্যম স্কুলে কিভাবে ভাঙ্গাচুরা বাস স্কুল পড়ুয়াদের যাতায়াতের জন্য ব্যবহার করা হতো।
সেদিনের ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের তরফে তৎক্ষণাৎ ছাত্রীর চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দ্রুত ওই বাস বদলে নতুন বাস ওই জায়গায় ব্যবহার করা হবে। কিন্তু বারবার স্কুল-কলেজের পরিবহন ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে।রাজ্য প্রশাসন বারবার কড়া পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলেও স্কুলগুলি তার অভ্যাসগত ব্যবস্থা থেকে পরিবর্তন হচ্ছে না। উল্লেখ্য, কিছুদিন আগে বীরভূমের বোলপুরে এই ধরনের কিছু দুর্ঘটনার কারণে বীরভূমের বেশ কয়েকটি স্কুলে জেলা পরিবহন দপ্তর এবং পুলিশের যৌথ উদ্যোগে বিভিন্ন স্কুলে গিয়ে সেই স্কুলে ব্যবহৃত পুলকার গুলি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সিউড়ি কেন্দ্রীয় বিদ্যালয় কিছুদিন আগে একইভাবে স্কুলের গাড়ি গুলি পরীক্ষা-নিরীক্ষা করা হয়।Related Articles
নভেম্বরেই ‘বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’, টিসিএম-সিএবি চুক্তি
স্পোর্টস ডেস্ক , ৯ নভেম্বর:- সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ‘বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা। রবিবার সিএবিতে মউ চুক্তি স্বাক্ষরিত হল। ৬ দলীয় এই প্রতিযোগিতায় গতবছর সিএবির টুর্নামেন্টে খেলা প্রতিটি দল তাদের ৮ জন করে ক্রিকেটারদের রাখতে পারবে। বাকি ক্রিকেটারদের ড্রাফটিংয়ের মাধ্যমে নিতে হবে। করোনা পরিস্থিতির উপর আবারও ২২ গজে বল […]
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
কলকাতা , ২ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। করোনা আবহের মধ্যে শুরু হতে চলেছে এবারের মেলা। আগামী ৯ ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এই মেলা চলবে ১৬ ই জানুয়ারি পর্যন্ত। কোভিড পরিস্থিতির কথা ভেবে অন্যান্য বারের মতো এবারের গঙ্গাসাগর মেলায় ভিড় হবে ধরে নিয়ে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ জোর […]
আইপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা।
স্পোর্টস ডেস্ক , ৬ সেপ্টেম্বর:- অবশেষে জল্পনার অবসান. চলতি বছরে আইপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা করল বিসিসিআই. আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল. চেন্নাইয়ের দুজন ক্রিকেটার ও বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায়, প্রশ্ন উঠছিল প্রথম ম্যাচ কী খেলতে পারবে চেন্নাই ? তবে চেন্নাই সমর্থকদের স্বস্তি দিয়ে আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল […]






