অঞ্জন চট্টোপাধ্যায়,২১ জানুয়ারি:- ইস্টবেঙ্গল ক্লাবের এর দায়িত্ব ছাড়লেন আলে স্যার । সমাপ্তি দেড় বছর এর আলেজান্দ্র অধ্যায়ের। ইস্টবেঙ্গল এর ক্রমাগত হার ও ডার্বিতে হেরে হারের হ্যাট্রিক হওয়াতে কোচ এর পদ থেকে সরে গেলেন স্পেনিশ কোচ। আপাতত নতুন কোচ না আসা পর্যন্ত অফিসিয়ালরা কাজ চালাবেন। আলে যাবেন স্পেন। আলেজান্দ্র জানান, আমার আমলে ক্লাব অনেক উন্নতি করেছে […]
খেলাধুলা
মোহনবাগানের সভাপতি টুটু বোস,সচিব পদে এলেন সৃঞ্জয়।
অঞ্জন চট্টোপাধ্যায়,২০জানুয়ারি:- ডার্বির পরদিনই বড়সড় রদবদল মোহনবাগানের পরিচালন সমিতিতে। সবুজ- মেরুনের পরবর্তী সভাপতি হচ্ছেন টুটুবাবু। এতদিন ক্লাবের সচিব ছিলেন টুটু বোস। প্রয়াত সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। তাঁর ছেড়ে যাওয়া সচিব পদে এলেন সৃঞ্জয় বোসগীতানাথ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই মোহনবাগান ক্লাবের সভাপতি পদটি ফাঁকা পড়েছিল। সেই শূন্যস্থান পূরণের জন্যই পরিচালন সমিতিতে রদবদলের প্রয়োজন পড়ে। […]
কিবুর স্ট্র্যাটেজিতে ঘায়েল হয়ে প্রথমবার কলকাতা ডার্বিতে মাথা নীচু করে মাঠ ছাড়লেন আলেজান্দ্রো।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৯ জানুয়ারি:- ভাগ্য সহায় ছিল না লাল-হলুদের। ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে আই লিগের প্রথম ডার্বি জিতল মোহনবাগান। দেশোয়ালি কিবুর স্ট্র্যাটেজিতে ঘায়েল হয়ে প্রথমবার কলকাতা ডার্বিতে মাথা নীচু করে মাঠ ছাড়লেন আলেজান্দ্রো। ম্যাচের সামগ্রিক পরিসংখ্যান নিয়ে চুলচেরা বিশ্লেষণে বসলে দেখা যাবে ম্যাচের শেষ ২০ মিনিট রাজত্ব করেছে ইস্টবেঙ্গল। আর তাতেই দু’গোলে এগিয়ে যাওয়া ম্যাচ জিততে […]
ডার্বি জয়ই সব কিছু ভুলিয়ে দেবে সমর্থকদের – মানস রায় ( ইস্টবেঙ্গল কর্মকর্তা )
হুগলি,১৮ জানুয়ারি:- ইস্টবেঙ্গল কর্মকর্তা হিসাবে চাই যেন ইস্টবেঙ্গল জিতুক। কিন্তু জয় হবে ফুটবলেরই।যে দলই জিতুক ভালো খেলবে আশা রাখি । একথা একান্ত সাক্ষাৎকারে নবগ্রামে নিজের বাড়িতে বসে জানান ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা মানস রায়। তিনি বলেন এই মুহূর্তে ক্লাবের পারফরম্যান্স হয়তো ভালো নয় খেলাধুলায় এরকম খারাপ সময় চলেই থাকে। তবু আমার বিশ্বাস এই দল যতই খারাপ […]
নেই সমর্থকদের ডার্বি জয়ের প্রার্থনা, তৱুও ডার্বি জিততে মরিয়া ভিকুনা।
অঞ্জন চট্টোপাধ্যায়, ১৮ জানুয়ারি:- ‘১ বছরের ওপর আমরা অপেক্ষা করেছি। আর কয়েকদিন আমরা অপেক্ষা করতে পারতম না ! নিশ্চই পারতাম। ঠিক ডার্বির আগেই এটিকের সঙ্গে যুক্ত হতে হল। আমরা এত ভালো ফর্মে । আমাদের আর ডার্বি নিয়ে কোনো মাথাব্যাথা নেই।’ ডার্বির আগেরদিন মোহনবাগান এক সমর্থকের মন্তব্য এরকমই। চিমটি কেটে দেখতে হবে ডার্বির আগেরদিন তো ! […]
কোয়েস ও কর্তাদের রেশ ডার্বির আগের দিনও, দেবব্রতকে ঢুকতে আটকানো হল অনুশীলন দেখতে।
অঞ্জন চট্টোপাধ্যায়, ১৮ জানুয়ারি:- ‘কারোর কাছে মাথা নীচু করে নয়। আমরা আহএসএল খেলব। আর তা সস্মানেহ খেলব।’ ডার্বির আগেরদিন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য অনেকটা তেমনই। তবে কী শতবর্ষে ক্রমাগত দলের হার, কোয়েস ও ক্লাবের দ্বন্দে ক্ষোভে ডার্বির আগে ক্লাবমুখী না হওয়া একাধিক সমর্থকদের কাছে টানতে কি দেবব্রত সরকার এমন কথা বলছেন। তবে ইস্টবেঙ্গল শীর্ষকর্তার কথায় […]
হারলে লড়াই করে হারুক।আমি দুটো দলেই খেলেছি তাই ডার্বিতে দুই দলেরই সাফল্য কামনা করি – সুধীর কর্মকার (প্রাক্তন জাতীয় ফুটবলার)
সুদীপ দাস,১৮ জানুয়ারি:- আমাদের সময় কিংবা চুনী দা (চুনী গোস্বামী) , প্রদীপ দা ( পিকে ব্যানার্জী) সময়ও বাংলা ছাড়া ভারতীয় দলই হোত না। এখন দেশে বাংলার ছেলেদের বড়ই অভাব ! এটাকে কি আর এ রজ্যের ফুটবলের উন্নতি বলা যেতে পারে ? আই লিগ ডার্বির ২৪ ঘন্টা আগে এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন ভারতীয় দলের সর্বকালের সেরা […]
দিঘাতে আবাসিক শিবির মহামেডান এর ।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ জানুয়ারি:- কলকাতা লীগ এ দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। সেখানে থেকে মিনি ডার্বি জিতে স্বপ্নের দৌড় লীগ জয়ের কাছে কাছে চলে আসা। এরপরে সিকিম গোল্ড কাপ জয়. এবার লক্ষ দ্বিতীয় ডিভিশন আই লীগে জিতে প্রথম ডিভিশন এ খেলা সেই লক্ষ নিয়ে অনুশীলন শুরু সাদা কালো ব্রিগেড এর। আর এবার আবাসিক শিবির দিঘাতে। বাঙালি এই […]

