এই মুহূর্তে খেলাধুলা

করোনার জের, জোড়া ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ার স্থগিত করল আইসিসি।

  স্পোর্টস ডেস্ক,১২ মে:- এবার ২০২১ মহিলা ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২২-এর পুরুষ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ালিফায়ার স্থগিত বলে ঘোষণা করল আইসিসি। চলতি বছর ৩ জুলাই শ্রীলঙ্কায় মহিলা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আসর বসার কথা ছিল। শেষ হত ১৯ জুলাই। আয়োজক শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে- এই দশটি […]

এই মুহূর্তে খেলাধুলা

অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ২০ মহিলা ফুটবল বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা ফিফার।

  স্পোর্টস ডেস্ক১২ মে:- অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা করল ফিফা। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ হবে অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ। আগামী নভেম্বরে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল।  বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জেরে ভারতে এ বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার কথা গত মাসেই […]

এই মুহূর্তে খেলাধুলা

নতুন মরসুমে এটিকেতেই দেখা যাবে জবি জাস্টিনকে।

  স্পোর্টস ডেস্ক,১২ মে:-  লকডাউনে নিজের রাজ্য কেরালার তিরুবনন্তপুরমেই ঘরবন্দি রয়েছেন ATK-র স্ট্রাইকার জবি জাস্টিন । তবে, ফিটনেস ট্রেনিংয়ে কোনও রকম খামতি রাখছেন না । সম্প্রতি তাঁর ATK ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয় । শোনা যাচ্ছিল, নতুন মরশুমে ATK-র লাল-সাদা জার্সিতে দেখা যাবে না তাঁকে । কারণ কেরালা ব্লাস্টার্সের মেন ইন ইয়েলো ব্রিগেডে থাকবেন তিনি […]

এই মুহূর্তে খেলাধুলা

দেশে খেলা শুরু করতে চান ক্রীড়ামন্ত্রী, বৈঠক বিভিন্ন ক্রীড়া সংস্থার সঙ্গে।

  স্পোর্টস ডেস্ক,১১ মে:- ইউরোপের অনেক দেশে করোনা আতঙ্ক কাটিয়ে খেলা ফিরলেও, এখনও খেলার জগত থেকে অনেক দূরে ভারতীয় ক্রীড়াবিদরা। তবে এবার ধাপে-ধাপে খেলা শুরুর পরিকল্পনা করছে দেশের ক্রীড়ামন্ত্রক। সেই বিষয় নিয়ে এই সপ্তাহেই একাধিক ক্রীড়া সংস্থার সঙ্গে একাধিক বৈঠক করবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। তবে যে কোনও অবস্থায় করোনা অতিমারিজনিত স্বাস্থ্যবিধি মেনে চলা হবে […]

এই মুহূর্তে খেলাধুলা

লকডাউনে বাড়িতে কী করছেন কাজী ? জেনে নিন।

    সৌরভ রায়,১২ মে:- বাংলার অনুর্ধ্ব ২৩ দলের অধিনায়ক কাজী জুনাইদ সইফি। চলতি বছরে রঞ্জিতে ডেবিউ করেছে ২১ বছরের এই বাঁহাতি তারকা ব্যাটসম্যান। কল্যাণীতে হায়দরাবাদের বিরুদ্ধে ডেবিড হয় তাঁর। এরপর ইডেনে দিল্লির বিরুদ্ধে আরও একটি রঞ্জি ম্যাচে খেলেন কাজী। তবে লকডাউনের জেরে এখন ক্রিকেট মাঠ থেকে অনেকটাই দূরে কলকাতায় নিজের বাড়িতেই সময় কাটাচ্ছেন তিনি। […]

এই মুহূর্তে খেলাধুলা

লকডাউন উঠলেই পিকে-চুনী স্মরণে বিশেষ আয়োজন আইএফএর।

  স্পোর্টস ডেস্ক,১২ মে:-  মাত্র অল্প দিনের ব্যবধানে ফুটবল জগতের দুই দিকপালকে হারিয়েছে ময়দান। তবে লকডাউনের কারণে চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের কোনও স্মরণসভা আয়োজন করতে পারে নি কলকাতার কোনও ক্লাব ও সংস্থা। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অনলাইনে স্মরণসভা করা হয়। অনলাইনে চুনী গোস্বামীকে স্মরণ করে সিএবিও। তাই এবার দুই কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে তাই অভিনব উদ্যোগ […]

এই মুহূর্তে খেলাধুলা

সাবলম্বিতাও আমাদের শিখিয়ে গেল এই লকডাউনে- জয়দীপ কর্মকার।

অঞ্জন চট্টোপাধ্যায়,১১ মে:- করোনাভাইরাস মহামারীর সময়ের জীবন ও করোনা পরবর্তী নির্ঘন্টের মধ্যে কতোটা ফারাক হতে পারে, সেই নিয়েই এই প্রতিবেদন । আমাদের এই লকডাউন জীবন অনেক কিছু শিখিয়ে গেল , আমাদের এই লকডাউন জীবন অনেককিছু শিখিয়ে গেল, যাচ্ছেও। আমরা যাঁরা ক্রীড়াবিদ, তারা শুধুই ভাবি আমাদের কাজ খেলা , বাকি সংসারের কাজ বাড়ির লোকেরা করবে। এবার […]

এই মুহূর্তে খেলাধুলা

বয়স্ক লুকে হতবাক ফ্যানেরা , নাচে মাতলেন গব্বর ও ওয়ার্নার।

  স্পোর্টস ডেস্ক ,১১ মে:- লকডাউনের জেরে গৃহবন্দি ক্রীড়াবিদরা। ফলে বাড়িতেই সময় কাটানোর জন্য বিভিন্ন উপায় খুঁজে নিচ্ছেন তাঁরা। সেলুন ও পার্লার বন্ধ থাকায় অনেকে বাড়িতেই চুল, দাড়ি কেটে নিউ লুকে ছবিও পোস্ট করছেন। তবে স্যোশাল মিডিয়ায় এবার একটি ভিডিওতে দেখা গেল গালভর্তি পাকা দাড়িতে একজন ব্যক্তিকে। মাথার চুলও অধিকাংশ পাকা। চেহারাতেও বার্ধক্যের ছাপ স্পষ্ট। […]

এই মুহূর্তে খেলাধুলা

লা লিগা-বুন্দেশলিগা ঘিরে সংশয়,করোনা পজিটিভ ৭ ফুটবলারের।

  স্পোর্টস ডেস্ক,১১ মে:-  লা লিগার প্রস্তুতির শুরুতেই ফের করোনার ধাক্কা। নতুন করে লা লিগার পাঁচ জন ও জার্মান বুন্দেশলিগার দুই ফুটবলারের শরীরে পাওয়া গেল মারণ ভাইরাসের উপস্থিতি। প্রশ্ন উঠতে শুরু করে দিল এই দুই লিগের ভবিষ্যৎ নিয়ে। পাশাপাশি সোমবারই ইপিএলের ক্লাবগুলি আলোচনায় বসছে ইংল্যান্ডে নতুন করে ফুটবল শুরুর সম্ভাবনা নিয়ে। এমন একটা অবস্থাতেই জানা […]

এই মুহূর্তে খেলাধুলা

আই পিএল আয়োজনের প্রস্তাব আরও একটি দেশ থেকে! তবে কী ভিনদেশে আইপিএল ?

  স্পোর্টস ডেস্ক,১১ মে:- ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনার জেরে আটটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনার পর গত মাসেই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত টুর্নামেন্ট। দেশের বর্তমান পরিস্থিতি যে কোনও ভাবেই তা আয়োজনের অনুকূল নয়, তাও স্পষ্ট করে দেওয়া হয়। ফলে চলতি বছর আইপিএলকে কার্যত বাতিলের খাতাতেই ফেলে রেখেছে ক্রিকেট […]