এই মুহূর্তে খেলাধুলা

এবার চরম সংঘাতের পথে আইসিসি-বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- করোনা ভাইরাসের আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল আয়োজন নিয়ে বড়সড় দ্বন্দ্বে জড়াতে চলেছে আইসিসি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। বিশ্বকাপ নিয়ে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের মতো করে আইপিএলের সূচি ঘোষণার চিন্তাভাবনা শুরু করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। পরিকল্পনা মাফিক চলতি বছরেই […]

এই মুহূর্তে খেলাধুলা

বিরাট সংকট ! কোহলিকে ছাড়তে হতে পারে পদ ৷

স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- বাড়িতে বসেই হঠাৎ করেই বিরাট কোহলির জন্য বড়সড় বিপদ ৷ বিরাটের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের মারাত্মক অভিযোগ ৷ কারণ সঞ্জীব গুপ্তা নামে বিসিসিআইয়ের লোকপালকে মেল করেছেন তিনি৷ সর্বভারতীয় সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী বিসিসিআই কে বিরাট কোহলির বিরুদ্ধে মেল করে জানিয়েছেন বিরাট লোধা কমিশনের প্রস্তাবিত নিয়ম ভাঙছেন ৷ তাঁর […]

এই মুহূর্তে খেলাধুলা

জল্পনার অবসান , মেসি অবসর নেবেন বার্সার জার্সিতেই।

স্পোর্টস ডেস্ক, ৬ জুলাই:- দীর্ঘদিন ধরে জল্পনা শোনা যাচ্ছিল, নৌ কাম্পে নাকি এখন আর খুশি নন লিও মেসি। মাঝেমধ্যেই ক্লাব ছাড়ার কথা বলছেন তিনি। আগামী বছর চুক্তি শেষ হলে নাকি চুক্তি আর বাড়াতে চাইছেন না আর্জেন্টাইন তারকা। এমনকি ইউরোপের বেশ কিছু ক্লাব তাঁকে নাকি প্রস্তাবও দিয়েছে। সব জল্পনা উড়িয়ে দিয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ […]

এই মুহূর্তে খেলাধুলা

অ্যাস্টন ভিলাকে হারিয়ে ছন্দে ফিরল লিভারপুল।

স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- পেপ গুয়ার্দিওলার দলের কাছে বিশ্রী হারের ধাক্কা সামলে নিলেন মহম্মদ সালাহরা। তিন দশকের ব্যবধানে ইপিএল জয়ের পরে রবিবারই নিজেদের মাঠ অ্যানফিল্ডে প্রথম খেলল লিভারপুল। আগের ম্যাচে অপ্রত্যাশিত ভাবে ম্যাঞ্চেস্টার সিটির কাছে ০-৪ হারায় সকলে ভেবেছিলেন, এ দিন শুরু থেকে অ্যাস্টন ভিলাকে চাপে রাখবেন য়ুর্গেন ক্লপের ফুটবলারেরা। কিন্তু প্রথমার্ধে মহম্মদ সালাহদের […]

এই মুহূর্তে খেলাধুলা

দল গোছানোর কাজ শুরু মহামেডানের ।

স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- নতুন সচিব আসার পর আসন্ন মরসুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিল মহামেডান। মঙ্গলবার আসন্ন মরসুমের জন্য প্রথম বিদেশির নাম ঘোষণা করতে চলেছে সাদা কালো ব্রিগেড। নামি স্টপারের পর মহামেডান নামি স্ট্রাইকার সই করাতে চলেছে বলেও জানা যাচ্ছে। সেক্ষেত্রে বিদেশি স্ট্রাইকারদের মধ্যে অনেকগুলি নাম ঘোরাফেরা করছে। মোহনবাগানকে আই লিগ […]

এই মুহূর্তে খেলাধুলা

৪৩ বারের চেষ্টায় ফ্রি-কিকে গোল করে আপ্লুত সিআর সেভেন ।

স্পোর্টস ডেস্ক, ৬ জুলাই:- প্রায় দুবছরের সময়কালে ৪৩ বারের চেষ্টায় ফ্রি-কিক থেকে গোল পেলেন রোনাল্ডো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্তাস জার্সিতে প্রায় দুবছরের সময়ে এই প্রথম ফ্রি-কিকে সরাসরি গোল করলেন সি আর সেভেন। শনিবার রাতের ম্যাচে তুরিন ডার্বিতে তোরিনোর বিরুদ্ধে ফ্রি-কিক থেকে গোল করেন রোনাল্ডো। ২০১৯ সালে ইতালির তুরিনের ক্লাব জুভেন্তাসে যোগ দেন তিনি। কেরিয়ারে […]

এই মুহূর্তে খেলাধুলা

নন্দন কাননের ক্রিকেট মিউজিয়ামের আর্কাইভে এভারটন।

স্পোর্টস ডেস্ক , ৫ জুলাই:- ফ্যাঙ্ক ওরেল, ওয়ালকটের সঙ্গে এভারটন উইকস বিশ্বক্রিকেটে পরিচিত ছিলেন থ্রি ডব্লিউ হিসাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বক্রিকেটকে শাসন করেছিলেন বার্বাডোজের এই তিন ক্রিকেটার। বুধবার প্রয়াত হন স্যার এভার্টন উইকস। কিংবদন্তি ক্রিকেটারের প্রয়াণে বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া।সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, “ক্রিকেটের বিরাট নাম ছিল এভারটন উইকস। তাঁর প্রয়াণে খেলাধুলার জগতে বড় […]

এই মুহূর্তে খেলাধুলা

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর, গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার ।

স্পোর্টস ডেস্ক , ৫ জুলাই:- বেপরোয়া গাড়ি চালানোর বলি! রবিবার সকালে পথচারী সাইকেল-আরোহীর উপর গাড়ি তুলে পিষে মারেন লঙ্কান ক্রিকেট দলের ডানহাতি ব্যাটসম্যান কুশল মেন্ডিস। দুর্ঘটনায় ৬৪ বছর বয়সী সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শ্রীলঙ্কার গণমাধ্যমের খবর, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনা ঘটে। রাজধানী কলম্বোর পানাদোরা এলাকায় সাইকেল আরোহীর উপর কুশল মেন্ডিস গাড়ি তুলে […]

এই মুহূর্তে খেলাধুলা

এটিকে-মোহনবাগান সংযুক্তিতে নয়া চমক মহারাজ !

স্পোর্টস ডেস্ক, ৫ জুলাই:- আসন্ন মরসুমে আইএসএল খেলতে এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মোহনবাগান। এরপর সংযুক্ত দুই ক্লাবকে নিয়ে কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস গ্রাইভেট লিমিটেড নামে কোম্পানি গঠন হয়েছে। সেই সঙ্গে সংযুক্ত দুই ক্লাবের কর্তাদের নিয়ে নতুন বোর্ড গঠনও হয়েছে। সেই বোর্ডেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থাকতে চলেছেন বলে জানা যাচ্ছে। আগামী ১০ জুলাই অনলাইনে নতুন […]

এই মুহূর্তে খেলাধুলা

ব্যাডমিন্টন তারকা লিন ডানের অবসর, মন খারাপ ভক্তদের।

স্পোর্টস ডেস্ক, ৫ জুলাই:- সর্বকালের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় লিন ডান অবসর নিলেন। ৩৭ বছরের কিংবদন্তি জানালেন, বয়সের ভার ও চোটের যন্ত্রণা নিয়ে আর তিনি খেলা চালিয়ে যেতে পারছিলেন না! স্বপ্ন ছিল, টোকিয়োতেও অলিম্পিক্স সোনা জেতা। করোনা অতিমারিতে গেমস পিছিয়ে যাওয়ায় সে স্বপ্ন অধরা থেকে গেল। যদিও হালফিলে খুব ভাল খেলছিলেন না। কয়েকটি প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে […]