স্পোর্টস ডেস্ক, ৬ জুলাই:- প্রায় দুবছরের সময়কালে ৪৩ বারের চেষ্টায় ফ্রি-কিক থেকে গোল পেলেন রোনাল্ডো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্তাস জার্সিতে প্রায় দুবছরের সময়ে এই প্রথম ফ্রি-কিকে সরাসরি গোল করলেন সি আর সেভেন। শনিবার রাতের ম্যাচে তুরিন ডার্বিতে তোরিনোর বিরুদ্ধে ফ্রি-কিক থেকে গোল করেন রোনাল্ডো। ২০১৯ সালে ইতালির তুরিনের ক্লাব জুভেন্তাসে যোগ দেন তিনি। কেরিয়ারে ফ্রি-কিক দক্ষতার জন্য যে রোনাল্ডোর সুনাম রয়েছে, তিনিই জুভেন্তাসের জার্সিতে প্রায় দুবছরে খেলে ফেললেও ফ্রি-কিকে গোল পাননি। ৪২ বারের চেষ্টার পর শনিবার ৪৩তম চেষ্টায় সেই কাজটাই করে দেখালেন। ফ্রি-কিকে গোল করে উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো। স্কাই স্পোর্টসে দেওয়া প্রতিক্রিয়ায় ক্রিশ্চিয়ানো বলেছেন, ফ্রি-কিকে এই গোল পাওয়া আমাদের আত্মবিশ্বাসী করে তুলল। শনিবার গোল করার পর রোনাল্ডোর পাশে ফ্রি-কিকে গোল করার সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫। সেখানে লিওনেল মেসির ৫২টি ফ্রি-কিক গোল রয়েছে।
Related Articles
মিড-ডে মিল কর্মীদের অবস্থান বিক্ষোভ চুঁচুড়ায়।
হুগলি, ২২ নভেম্বর:- বেতন বৃদ্ধি, সরকারী চাকরীর স্বীকৃতি, পি.এফ, ই.এস.আই সহ বেশ কয়েকদফা দাবীতে বিক্ষোভে সামিল হলো AIUTUC স্বীকৃত সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের হুগলী জেলা শাখা। এদিন কয়েকশো মিড-ডে মিল কর্মী একত্রিত হয়ে চুঁচুড়ার ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভে বসে। সেখানে নিজেদের দাবী-দাওয়া নিয়ে চরম বিক্ষোভ দেখায় মহিলারা। তাঁদের বক্তব্য মাত্র ১৫০০ টাকায় সংসার […]
বসন্তে বাগান প্রেম চন্দননগরে।
সুদীপ দাস, ১৩ মার্চ:- সবুজ গাছ জানান দেয় বসন্ত এসে গেছে। ভরা বসন্তে তাই সবুজ রং গায়ে মেখে চন্দননগর গঙ্গা পারে বসলো সবুজ গাছের মেলা। সৌজন্যে সোশ্যাল মিডিয়া গ্রুপ “হুগলী- বাগান প্রেমী। এই ফেসবুক গ্রুপের উদ্দেশ্য সবুজের মাঝে বিশ্ববাসীকে বাঁচিয়ে রাখা। বর্তমানে চারিদিকে যেভাবে বৃক্ষনিধন হচ্ছে তার বিরুদ্ধে একটা লড়াই চালানোও এই গ্রুপের লক্ষ্য। রবিবার […]
নবান্ন অভিযান চলাকালীনই কিছুক্ষণের জন্য নবান্নে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কলকাতা , ৮ অক্টোবর:- আজ বিজেপি যুব মোর্চার প্রস্তাবিত নবান্ন অভিযান কে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সচিবালয়কে কেন্দ্র করে হাওড়া এবং কলকাতার দিক থেকে আসা সব গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট রাস্তাগুলোতে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। কলকাতা এবং হাওড়া মিলিয়ে প্রায় পাঁচ হাজার পুলিশ কর্মী মোতায়েন রাখা হয়েছে। বাড়ির ছাদ […]








