এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতের আগে সংগঠনকে শক্তিশালী করতে মহিলাদের জনসংযোগে জোর তৃণমূলের।

কলকাতা, ১૧ মার্চ:- আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করতে তৃনমূল কংগ্রেস দেশের আঞ্চলিক বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আজ দক্ষিন কলকাতার কালীঘাটে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাসভবনে দলের শীর্ষ নেতা-নেত্রীর সঙ্গে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এই নিয়ে সমাজবাদী পার্টি […]

এই মুহূর্তে কলকাতা

১২৮ টি পুরো এলাকার জমে থাকা জঞ্জাল সাফাই এর সিদ্ধান্ত।

কলকাতা, ১૧ মার্চ:- রাজ্যে কঠীন বর্জ্য ব্যবস্থাপনা কে আরও মজবুত করতে রাজ্য সরকার বায়ো মাইনিং পদ্ধতি অনুসরণ করে ১২৮ টি পুর এলাকার জমে থাকা জঞ্জাল সাফাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ওই পুর এলাকাগুলির ১২৩ টি লিগ্যাসি ওয়েস্ট বা দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তুপ সরিয়ে ফেলা হবে বলে রাজ্যের পুরো ও নগরোন্নয়ন দফতর সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যপারে […]

এই মুহূর্তে কলকাতা

আগামী সপ্তাহে তিন দিনের সফরে ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১૧ মার্চ:- তিনদিনের সফরে আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওড়িশা যাচ্ছেন। পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তিনি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেবেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে ২১ মার্চ তিনি দিল্লিতে পৌঁছাবেন। ২২ তারিখ তিনি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেবেন। ২৩ তারিখ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী বৈঠক […]

এই মুহূর্তে কলকাতা

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় বিশেষ ব্যবস্থা বিদ্যুৎ দপ্তরের।

কলকাতা, ১৬ মার্চ:- উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে। ২৮শে মার্চ পর্যন্ত বিদ্যুৎ দফতরের সর্বস্তরের কর্মীদের সব রকমের ছুটি বাতিল করা হয়েছে। বিদ্যুৎ ভবনে আজ দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সমস্ত জেলার বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। […]

এই মুহূর্তে কলকাতা

আগামী কয়েক দিন রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

কলকাতা, ১৬ মার্চ:- রাজ্যে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়-বৃষ্টিতে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। মাঠে থাকা কৃষিজ পণ্যের ক্ষতি হতে পারে। সেই ক্ষতির আশঙ্কা করে বিভিন্ন জেলা প্রশাসনকে সতর্ক করেছে নবান্ন। উল্লেখ্য, এইসময় মাঠে গরম কালের সবজি চাষ হচ্ছে। মাঠে রয়েছে বোরো ধান ও রবি ফসল। […]

এই মুহূর্তে কলকাতা

নিজের দপ্তর পরিদর্শনে কর্মীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৫ মার্চ:- নিজের অধীনে থাকা স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দফতরে পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর বারোটা বেজে দশ মিনিট। আচমকা নবান্নের পাঁচতলায় নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন স্বরাষ্ট্র ও পার্বত্য দফতর। কথা বলেন কর্মীদের সঙ্গে। তবে অধিকাংশ চেয়ার ফাঁকা দেখে কর্মীদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে স্বাভাবিকভাবেই […]

এই মুহূর্তে কলকাতা

বাণিজ্য সম্মেলন এবার নভেম্বরে প্রচারে সাড়া দেশ ঘুরবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৫ মার্চ:- রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানই তাঁর সরকারের পাখির চোখ বলে একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক নীতি নিয়েছে রাজ্য। আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের। রাজ্য সরকারের এই প্রচেষ্টার সুফল বুধবার শিল্পমহলের সামনে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেখানে রাজ্যে বিপুল বিনিয়োগ ও কর্ম […]

এই মুহূর্তে কলকাতা

চলতি বছরেই কয়লা খনি প্রকল্পের খনন কাজ শুরু দেউচা পাঁচামিতে।

কলকাতা, ১৫ মার্চ:- রাজ্য সরকার চলতি বছরেই দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পের খনন কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে। নবান্ন সভাঘরে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে শিল্পপ্রসার পর্ষদের বৈঠকে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী একথা জানিয়েছেন। তিনি জানান, দেউচা পাঁচামি প্রস্তাবিত খনি প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বেশিরভাগ সমীক্ষাও নমুনা পরীক্ষার কাজ শেষ হয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

শিল্পে নতুন বিনিয়োগে মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড।

কলকাতা, ১৫ মার্চ:- রাজ্যে শিল্পে নতুন বিনিয়োগ আকর্ষন করতে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে আজ শিল্প প্রসার পরিষদ বা ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড বৈঠকে বসতে চলেছে। নবান্ন সভাঘরে বিকেলে প্রস্তাবিত ওই বৈঠকে শিল্পের সঙ্গে সংশ্লিষ্ঠ বিভিন্ন দফতরের আধিকারিকদের পাশাপাশি বণিক সভা ও শিল্প মহলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিনিয়োগ টানতে একগুচ্ছ নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শিল্প নীতিতেও একাধিক বদল […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকারের চাকরি করে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যায় না, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৪ মার্চ:- রাজ্য সরকারি চাকরি করে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ পাওয়া যায় না বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের স্পষ্ট বার্তা দিয়ে সোমবার তিনি আবারও জানিয়েছেন, বর্তমানে তারা যে হারে ডিএ পাচ্ছেন তার বেশি হারে দেওয়া আপাতত পরিস্থিতিতে সম্ভব নয়। কারণ রাজ্য আর্থিক সংকটের মধ্যে রয়েছে। […]