এই মুহূর্তে কলকাতা

পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে রাজ্যকে ৯৭৯ কোটি টাকা ছাড়লো কেন্দ্র।

কলকাতা, ৪ এপ্রিল :- একশ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের বরাদ্দ নিয়ে মুখ্যমন্ত্রীর ন্যায্য দাবির কাছে কিছুটা নতি স্বীকার করতে বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার।গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে আরও প্রায় ৯৭৯ কোটি ছাড়ল কেন্দ্র। এই টাকা মূলত গ্রামীন এলাকার সড়ক, পানীয় জল, জঞ্জাল অপসারণের মত পরিকাঠামো উন্নয়নের কাজে খরচ করা হবে […]

এই মুহূর্তে কলকাতা

উপকূলবর্তী দুই জেলাকে ঘূর্ণিঝড় ও ভাঙ্গনের সমস্যা থেকে মুক্তি দিতে চায় রাজ্য।

কলকাতা, ৩ এপ্রিল:- রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর কে ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের সমস্যা থেকে মুক্তি দিতে ডাচ প্রযুক্তির ব্যবহার আরও এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার। সুন্দরবন দীঘার মত উপকূলবর্তী এলাকা রক্ষা করতে কল্যাণীর রিভার রিসার্চ ইনস্টিটিউট ও রাজ্য সেচ দফতর নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে কাজ শুরু করেছে। গত […]

কলকাতা এই মুহূর্তে

স্থায়ী অধ্যক্ষ নিয়োগ।

কলকাতা, ৩ এপ্রিল:- রাজ্যের ১০০টির বেশি কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল কলেজ সার্ভিস কমিশন। অধ্যক্ষ নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। খুব শিগগিরই নিয়োগ তালিকা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে জানা গেছে, আবেদনকারীদের মধ্যে ২২০ জন ইন্টারভিউয়ে হাজির হয়েছিলেন। রাজ্যের যে সব কলেজে পূর্ণ সময়ের অধ্যক্ষ নেই, সেগুলির বেশিরভাগই গ্রামাঞ্চলের। স্থায়ী […]

এই মুহূর্তে কলকাতা

চোখের রেটিনা স্ক্যান ও বায়োমেট্রিক যাচাই করেই রেশন ১লা বৈশাখ থেকে।

কলকাতা, ১ এপ্রিল:- আগামী ১৫ ই এপ্রিল পয়লা বৈশাখের দিন থেকে রাজ্যের সর্বত্র চোখের রেটিনা স্ক্যানের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য যাচাই করে রেশন দেওয়ার প্রক্রিয়া চালু চালু হচ্ছে। ঐদিন থেকে রাজ্যের ২১০০০০ এর বেশি রেশন দোকানে ওই প্রক্রিয়া চালু হবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই পাইলট প্রকল্প হিসেবে প্রত্যেক জেলার পাঁচটি করে রেশন দোকানে […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর ধর্নার পরেই রাজ্যকে ৬৩৮ কোটি টাকা কেন্দ্রের।

কলকাতা, ১ এপ্রিল:- একশ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বরাদ্দ আটকে রাখার প্রতিবাদে রেড রোডে ধরনা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধরনা চলেছিল দীর্ঘ ৩০ ঘণ্টা ধরে। তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া না দেখা গেলেও তৃণমূল কংগ্রেস নেত্রীর ধরনায় কেন্দ্রের মোদি সরকার যে চাপে পড়েছে তা স্পষ্ট হল। ২ দিন কাটতে না কাটতেই রাজ্যকে […]

এই মুহূর্তে কলকাতা

পথ দুর্ঘটনা ও মৃত্যুর হার কমাতে, গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিবহন দপ্তরের।

কলকাতা, ১ এপ্রিল:- রাজ্যে পথ দুর্ঘটনা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর হার কমাতে পরিবহন দফতর স্পিড লিমিট ম্যানেজমেন্ট বা গতি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা তৈরি করবে। এর আওতায় রাজ্য জুড়ে বিভিন্ন সড়ক ও মহাসড়কে জায়গায় জায়গায় ক্যামেরা বসানো, দুর্ঘটনা প্রবণ জায়গায় বিশেষ চিহ্ন ও সংকেত দেওয়া, চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও লাগাতার সচেতনতা প্রচার করা হবে। সেফ ড্রাইভ সেফ […]

এই মুহূর্তে কলকাতা

হাওড়ায় পরিস্থিতির উপর নজরদারি চালাতে রাজভবনে বিশেষ সেল।

কলকাতা, ১ এপ্রিল:- রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ায় অশান্তির ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতির উপর নজরদারি চালাতে রাজভবনে বিশেষ সেল চালু করা হয়েছে। ওই ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্টও চেয়েছেন। হাওড়ার ঘটনার কড়া নিন্দা করে সন্ধ্যায় এক বিবৃতি জারি করে রাজ্যপাল জানিয়েছেন ওই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তিনি একান্তে […]

এই মুহূর্তে কলকাতা

শনিবার থেকে চালু হচ্ছে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার কর্মসূচি।

কলকাতা, ৩১ মার্চ:- রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শনিবার থেকে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার কর্মসূচি চালু হতে চলেছে। এবার দুয়ারে সরকার শিবির কে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এবারই প্রথম রাজ্যের প্রতি বুথে শিবিরের আয়োজন করা হবে। এজন্য ১০ মার্চের মধ্যে ১ লক্ষ শিবিরের কর্মসূচি […]

এই মুহূর্তে কলকাতা

শিবপুরে অশান্তির ঘটনার প্রেক্ষিতে শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩১ মার্চ:- শিবপুরে অশান্তির ঘটনার প্রেক্ষিতে সব সম্প্রদায়ের মানুষকে শান্তি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের ক্ষতিপূরণের পাশাপাশি তিনি ভাঙচুরের ফলে যাদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। শুক্রবার এক বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইচ্ছাকৃত ভাবে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষের ওপর পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। কিছু কিছু সংবাদমাধ্যম […]

এই মুহূর্তে কলকাতা

পৃথক স্টেট সার্ভিসের মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩১ মার্চ:- রাজ্যের ভূমি দফতরের প্রশাসনিক কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে তাদের জন্য চালু হল পৃথক সার্ভিস। ওই দফতরের শীর্ষ পদে সরাসরি আধিকারিক নিয়োগের লক্ষ্যে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস সার্ভিস চালু করেছে। এর ফলে আগামী দিনে রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষায় এ বিভাগে উত্তীর্ণদের ২ বছরের প্রশিক্ষণ শেষে সরাসরি ব্লক ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসার […]