এই মুহূর্তে কলকাতা

আগামীকাল ৩৭টি রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

কলকাতা, ৫ আগস্ট:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকাল ১১ টায় ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গের ৩৭ টি রেলওয়ে স্টেশনের পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অমৃত ভারত প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের ৩৭ টি স্টেশনের জন্য মোট খরচ হবে ১৫০৩. ৪ কোটি টাকা। আর এরমধ্যে হুগলি জেলার দুটি রেল স্টেশন রয়েছে। হুগলি জেলার রেল স্টেশন গুলোর মধ্যে মডেল স্টেশন হতে চলেছে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যপাল বন্দীমুক্তি সংক্রান্ত ফাইলে সই না করায় কর্মসূচি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

কলকাতা, ৫ আগস্ট:- রাজ্যপাল বন্দিমুক্তি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর না করায় স্বাধীনতা দিবসে প্রথামাফিক বন্দি মুক্তির কর্মসূচি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে রাজ্য কারা দফতর সূত্রে জানা গেছে। কারাদণ্ডের মেয়াদ, বন্দিদের আচার-আচরণ সহ বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে প্রতিবছর স্বাধীনতা দিবসে বিভিন্ন সংশোধনগারের কিছু বন্দিকে মুক্তি দেওয়া হয়। এবারেও সেই মর্মে একটি তালিকা তৈরি করে […]

এই মুহূর্তে কলকাতা

বাজি ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখতে পদক্ষেপ সরকারের।

কলকাতা, ৫ আগস্ট:- উৎসবের মরশুমে বাজি ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখতে রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে। একই সমস্ত বাজি কারখানায় যাতে নিয়ম মেনে সুরক্ষিত ভাবে বাজি তৈরি হয় সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবার নবান্নে বাজি উৎপাদন নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, শ্রম, কুটির শিল্প সচিব ছাড়াও রাজ্য ও কলকাতা […]

এই মুহূর্তে কলকাতা

বেহালায় দুর্ঘটনা ও অশান্তির ঘটনায় গড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৪ আগস্ট:- বেহালা দুর্ঘটনা ও অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন তিনি। লালবাজারের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন। ভোর থেকে বেহালার চৌরাস্তা অগ্নিগর্ভ । বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ঘটনাস্থলে মোতায়েন আছে বিশাল পুলিশবাহিনী। নবান্ন সূত্রের খবর, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও কলকাতা পুলিশের কমিশনার […]

এই মুহূর্তে কলকাতা

বিজেপির বিরোধিতার মধ্যেই সার্চ কমিটির সংশোধনী বিল বিধানসভায় গৃহীত।

কলকাতা, ৪ আগস্ট:- বিরোধী বিজেপির প্রবল বিরোধিতার মধ্যেই কলকাতা সহ রাজ্যের ৩১ টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য বাছাইয়ে সার্চ কমিটি গঠন সংক্রান্ত বিধি পরিবর্তনের সংশোধনী বিল আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। অর্ডিন্যান্স আকারে এটি আগেই পাশ জারি হয়েছিল। এবার সেই অর্ডিন্যান্সকে আইনি স্বীকৃতি দিতে রাজ্য বিধানসভায় এই বিল আনা হয়। সংশোধনীতে বলা হয়েছে, আচার্য তথা রাজ্যপালের […]

এই মুহূর্তে কলকাতা

কিছু বেসরকারি কলেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় অনুমোদন স্থগিত রাখার নির্দেশ রাজ্যপালের।

কলকাতা, ৪ আগস্ট:- কিছু বেসরকারি কলেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাদের অনুমোদন আপাতত স্থগিত রাখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্দেশ দিয়েছেন। এব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। কলকাতা রাজভবনে শুক্রবার স্কুল পড়ুয়াদের নিয়ে আমনে সামনে অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন অভিযুক্ত কলেজগুলির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই […]

এই মুহূর্তে কলকাতা

১লা সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ফের শুরু দুয়ারের সরকার কর্মসূচি।

কলকাতা, ৩ আগস্ট:- আগামী মাসের শুরু থেকেই রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি। ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচিও চলবে। এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে মোট ৩৫ টি পরিষেবা পাওয়া যাবে। এবার দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী […]

এই মুহূর্তে কলকাতা

আগামী লোকসভা ভোটে দিল্লি দখল করবে বিরোধীরাই, নবান্নে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩ আগস্ট:- বিরোধীদের ইন্ডিয়া জোট নিয়ে কটাক্ষের ছলে সত্যি কথা বলে ফেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ আগামী লোকসভা ভোটে দিল্লি দখল করবে বিরোধীরাই। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে অমিত শাহের কটাক্ষ প্রসঙ্গে প্রশ্ন করেন। কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন দেশের দিকে না তাকিয়ে বিরোধী জোটের উচিত দিল্লির কথা ভাবা। উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কটাক্ষের ছলে উনি ঠিকই বলেছেন। […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের পাওয়া সমস্ত পুরস্কারই এবার রাখা হবে আলিপুরের সংগ্রহশালায়।

কলকাতা, ২ আগস্ট:- রাজ্য সরকারের পাওয়া সমস্ত পুরস্কার এবার আলিপুর সংশোধনাগারের সংগ্রশালায় রাখা হবে। মঙ্গলবারেই দুটি গুরুত্বপূর্ন পুরস্কার পেয়েছে রাজ্য। তাঁত ও বস্ত্র শিল্পের প্রসারে রাজ্যের কাজের জন্য ” স্টার অফ গভর্নেন্স- স্কচ অ্যাওয়ার্ড ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইলস” পুরস্কার। এছাড়া মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য সর্বভারতীয় আর্থিক বিষয়ক সংবাদপত্র ইকোনমিক টাইমস গোষ্ঠীর […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২ আগস্ট:- রাজ্যকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বঞ্চনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যসচিবও। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ‘২৩-২৪-র বাজেট যদি দেখেন, সব রাজ্যকে হিসেব দিয়েছে সংসদের প্রশ্নে, আর বাংলাকে দিয়েছে শূন্য। একশো দিনের কাজে এক পয়সা […]