কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়ের শপথ গ্রহণ নিয়ে জটিলতা অবশেষে কাটল। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছেন। তবে রাজ্যপাল অধ্যক্ষকে এড়িয়ে উপাধ্যক্ষকে শপথবাক্য পাঠের দায়িত্ব দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে এর কিছু আগেই আজ বিধানসভায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন […]
কলকাতা
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এবারই প্রথম থাকছে পার্টনার কান্ট্রি।
কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- কলকাতা বইমেলার থিম কান্ট্রির ধাঁচে এবার রাজ্যের বাণিজ্য সম্মেলনে এবারই প্রথম থাকছে পার্টনার কান্ট্রি। নভেম্বরে রাজ্যে বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলনের আসর। আর সেই সম্মেলনে রাজ্যের পার্টনার কান্টির হচ্ছে স্পেন। ইউরোপের যে দেশে সদ্য সফরে গিয়ে শিল্প থেকে ফুটবল-একাধিক বিনিয়োগ সম্ভাবনা আর পারস্পরিক আদান প্রদানের দরজা খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর […]
ডেঙ্গু রুখতে এবার ঔষধি মশারি।
কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- শহরের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রকোপে চিন্তায় পড়েছে প্রশাসন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে বিভিন্ন পুরসভা। কোমর বেঁধে মাঠে নামছে পঞ্চায়েত গুলিও। মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলা নিয়ে আলোচনা হয়। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত […]
ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ শুভেন্দুর।
কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- রাজ্য জুড়ে ভয়াভয় আকার ধারণ করেছে ডেঙ্গু। রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু আক্রান্ত ও ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন । নির্দেশ দিয়েছে পৌরসভা গুলিকে ডেঙ্গু নিধনে সদর্থক ব্যবস্থা নিতে। এমত অবস্থায় ডেঙ্গু নিয়ে রাজ্যের স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখালো বিরোধী দলনেতা শুভেন্দু […]
ধুপগুড়ির নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণের জন্য রাজ্যপালকে চিঠি শোভনদেবের।
কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়ের দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করার জন্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন। দীর্ঘদিন শপথ গ্রহণ আটকে থাকায় ওই এলাকার মানুষ পরিষেবা পাচ্ছেন না বলে উল্লেখ করে পরিষদীয় মন্ত্রী প্রথা মেনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণের দায়িত্ব দেওয়ার জন্য […]
শেষ মুহূর্তে বিদেশ সফর বাতিল রাজ্যপালের।
কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- রাজ্যপাল সিভি আনন্দ শেষ মুহূর্তে তাঁর প্রস্তাবিত বিদেশ সফর বাতিল করেছেন। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুনের নেতৃত্বে আন্তর্জাতিক কমিটির আমন্ত্রণে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগ দেয়ার কথা ছিল। এজন্য দিল্লি হয়ে আগামীকাল এক সপ্তাহের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা ছিল রাজ্যপালের। কিন্তু রাজ্যপাল শেষ মুহূর্তে […]
পুলিশকেও ডেঙ্গু মোকাবিলায় কাজে লাগানোর নির্দেশ।
কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগের পাশাপাশি পুলিশকেও ডেঙ্গু মোকাবিলার কাজে লাগানোর নির্দেশ দিয়েছে। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনায় আজ, নবান্নে সবকটি জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে তিনি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। যার মধ্যে ডেঙ্গু মোকাবিলায় পুলিসকে কাজে লাগানোর […]
সরাসরি মুখ্যমন্ত্রী নিয়ে সমাজ মাধ্যমে প্রচার বাড়ানোর নির্দেশ।
কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নিয়ে সমাজমাধ্যমে প্রচার বাড়াতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যেহেতু এই কর্মসূচী সাধারণ মানুষের জন্য তাই আরও বেশি করে এই কর্মসূচীকে মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হচ্ছে। আর এখন মানুষ যেহেতু অনেক বেশি করে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তাই সেখানেই এই কর্মসূচীর প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য মুখ্যমন্ত্রীর দফতরের পরিকল্পনা রূপায়ন […]
বেহাল সড়ক নিয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে আসছে ভুরিভুরি অভিযোগ।
কলকাতা, ২২ সেপ্টেম্বর:- বেহাল সড়ক নিয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে আসা অভিযোগের নীরসনে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। বর্ষার পরেই পূর্ত দফতর রাজ্যজুড়ে ২ হাজার ২৮২ কিলোমিটার রাস্তার সম্প্রসারণ ও সংস্কারের কাজ শুরু করতে চলেছে বলে জানা গেছে । বোলপুর-কঙ্কালীতলা, চ্যাংড়াবান্ধা-মাথাভাঙা, বাঁকুড়া-তালডাংরা, মগরা-পাণ্ডুয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা এই তালিকায় রয়েছে। এছাড়াও বেশ কিছু সেতু তৈরির […]
পুজোর মরশুমে এবারেও বাজির বাজার বসবে জেলায় জেলায়।
কলকাতা, ২২ সেপ্টেম্বর:- পুজোর মরশুমে এবারেও জেলায় জেলায় বাজি বাজার বসবে। উৎসবের মরশুমের আগে রাজ্যের বাজি ব্যবসায়ীদের কেবল মাত্র পরিবেশবান্ধব সবুজ আতশবাজি বিক্রির সাময়িক লাইসেন্স দেওয়া হবে বলে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। প্রতিবার যেখানে সাত দিন বাজি বাজারের অনুমতি দেওয়া হয়, সেখানে এবারে এক মাস বাজি বাজার বসতে […]











