কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- পরিবেশ রক্ষায় গুরুত্ব দিয়ে রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দুই পরিবেশ বান্ধব প্রকল্পের শিলান্যাস করেছেন। নবান্নে আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বানতলা চর্মনগরীর দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প ও দিঘায় একটি ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প এর শিলান্যাস করেন। ইউরোপের একাধিক দেশের সহযোগিতায় এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, […]
কলকাতা
মৃত ব্যাক্তিদের নামে বরাদ্দ রেশন নিয়ে দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে।
কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- মৃত ব্যাক্তিদের নামে বরাদ্দ রেশন নিয়ে দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে। রাজ্যের খাদ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে মৃত ব্যাক্তিদের রেশন কার্ড চিহ্নিত করে তা বাতিল করার কাজ শুরু করছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে জেলাওয়ারি মৃত ব্যক্তিদের নামের তালিকা সংগ্রহ করা হবে। […]
কলকাতা এবং জেলা স্তরে কয়েকটি হাসপাতালের সুপার , ডেপুটি সুপারকে বদলি।
কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- রাজ্য সরকার কলকাতা এবং জেলা স্তরে কয়েকটি হাসপাতালের সুপার, ডেপুটি সুপারকে বদলি করেছে। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল এর নতুন ডেপুটি সুপার হচ্ছেন ডক্টর কিংশুক বিশ্বাস। তিনি ডক্টর বিমল বন্ধু সাহার স্থলাভিষিক্ত হবেন। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ডক্টর বিমল বন্ধু সাহাকে বাঁকুড়া […]
রাজ্যে দুই লাখের বেশি মানুষ করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন।
কলকাতা , ২২ সেপ্টেম্বর:- রাজ্যে দুই লাখের বেশি মানুষ করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এখনও পর্যন্ত দুই লাখ ৩১ হাজার ৪৮৪ জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ২ হাজার ৩০ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ২৮ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় তিন […]
উৎসবের মরশুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান – শোভনদেব চট্টোপাধ্যায়।
কলকাতা , ২২ সেপ্টেম্বর:- মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আসন্ন পুজোর প্রস্তুতি সংক্রান্ত মিটিং করেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তর এর অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, ডব্লিউ বি এস ই ডি সি এল এর সিএমডি শান্তনু বসু ও ডাবলু বি পি ডি সি এল এর সিএমডি পি ভি সেলিম। […]
কোভিড পূর্ববর্তী পর্যায় বিদ্যুতের চাহিদা ছিল পুনরায় ফিরে এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী।
কলকাতা , ২২ সেপ্টেম্বর:- কোভিড পূর্ববর্তী পর্যায় সারা রাজ্য জুড়ে বিদ্যুতের যে চাহিদা ছিল তা পুনরায় ফিরে এসেছে বলে বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। পাশাপাশি আসন্ন উৎসবের মরশুমে সোর্বোচ্চ চাহিদার নিরিখে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বাস দিয়েছেন। পুজো ও উৎসবের মরশুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতেবিদ্যুৎ মন্ত্রী আজ […]
হাসপাতাল ও সেফহাউজ গুলিতে অগ্নিকান্ড জনিত দুর্ঘটনা ঠেকাতে দমকল দপ্তর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে।
কলকাতা , ২২ সেপ্টেম্বর:- রাজ্যের কোভিড হাসপাতাল ও সেফহাউজ গুলিতে অগ্নিকান্ড জনিত দুর্ঘটনা ঠেকাতে রাজ্যের দমকল দপ্তর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই রাজ্যের ৮৩ টি কোভিড হাসপাতাল এবং ১৪৭ টি সেফ হাউজের ফায়ার অডিটের কাজ শেষ হয়েছে বলে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যেই কোভিড হাসপাতাল ও সেফ হাউজ গুলির অগ্নি […]
প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা , সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক।
কলকাতা , ২২ সেপ্টেম্বর:- ভারতে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু দেশের করোনা পরিস্থিতি সব রাজ্যে এক রকম নয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কিছু রাজ্যেই সংক্রমণ বাড়ছে। বেশিরভাগ রাজ্যেই তা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। যে রাজ্যগুলিতে সংক্রমণ বেশি বাড়ছে সেই রাজ্যগুলির সঙ্গে আগেও কথা বলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ফের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী […]
আলকায়দা জঙ্গিদের ধরা পড়ার পর বেহাল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব রাজ্যপাল।
কলকাতা , ২১ সেপ্টেম্বর:- মুর্শিদাবাদ ও কেরল থেকে এরাজ্যের বাসিন্দা আলকায়দা জঙ্গিদের ধরা পড়ার পর থেকে রাজ্যের বেহাল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার শুধু উদ্বেগ বা ক্ষোভ প্রকাশে থেমে না থেকে সরাসরি রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন তিনি। রাজ্য পুলিশের ডিজি’র কাছে চিঠি দিয়ে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে […]
এখনো পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড হাতে পাননি তারা কুপনের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন।
কলকাতা , ২১ সেপ্টেম্বর:- রাজ্যের যে সমস্ত রেশন গ্রাহক এখনো পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড হাতে পাননি তারা বিশেষ কুপনের মাধ্যমে রেশন দোকান থেকে খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। আগামী বছরের জুন মাস পর্যন্ত অথবা ডিজিটাল রেশন কার্ড হাতে পাওয়া পর্যন্ত এই বাবস্থা কার্যকরী থাকবে বলে খাদ্য দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। খাদ্য দপ্তরের সচিব পরভেজ আহমেদ […]

