এই মুহূর্তে কলকাতা

বোলপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকেও নিজের ক্ষোভের কথা কেন জানালেন না শতাব্দী , প্রশ্ন তৃণমূল নেতৃত্বের।

কলকাতা , ১৫ জানুয়ারি:- বোলপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে পদযাত্রায় পাশে হেঁটেছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তার পরেও নিজের ক্ষোভের কথা কেন মমতাকে জানালেন না শতাব্দী ? এই প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দলের বিরুদ্ধে ক্ষোভ ক্ষোভ জানিয়ে এদিনই দিল্লি রওনা হয়েছেন শতাব্দী। শনিবার অমিত শাহের সঙ্গে তিনি দেখা করতে পারেন বলে জল্পনা চলছে। সৌগত […]

এই মুহূর্তে কলকাতা

শতাব্দীর মান ভাঙাতে তাঁর বাড়িতে গিয়ে দেখা করলেন কুনাল ঘোষ।

কলকাতা , ১৫ জানুয়ারি:- শতাব্দী রায়ের মান ভাঙাতে তাঁর বাড়িতে গিয়ে দেখা করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। শতাব্দীর দিল্লি যাত্রা নিয়ে কুনাল বলেন, ‘আমিও তাই শুনলাম। আমার সামনেই মুকুল দা ফোন করেছিলেন।’ তবে তাঁদের মধ্যে কি কথা হয়েছে তা জানেন না বলে দাবি কুনালের। তিনি বলেন, ‘শতাব্দী আমার পরিচিত। পুরনো বন্ধু। ওঁর সঙ্গে কিছুক্ষণ গল্প […]

এই মুহূর্তে কলকাতা

প্রকাশিত হল ২০২১ সালের ফাইনাল ভোটার তালিকা।

কলকাতা , ১৫ জানুয়ারি:- প্রকাশিত হল ২০২১ সালের ফাইনাল ভোটার তালিকা। যে ভোটার তালিকায় এখনও পর্যন্ত ২০,৪৫,৫৯৩ জন ভোটার বেড়েছে। নভেম্বর মাসের ড্রাফট রোল অনুযায়ী রাজ্যের মোট ভোটারের সংখ্যা ছিল ৭,১৮,৪৯,৩০৮ জন সেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর সংখ্যাটা দাঁড়িয়েছে ৭,৩২,৯৪,৯৮০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৩,৭৩,৬৬,৩০৬ জন, মহিলা ভোটার ৩,৫৯,২৭,০৮৪ জন এবং তৃতীয় […]

এই মুহূর্তে কলকাতা

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হবে টিকাকরণ

কলকাতা , ১৫ জানুয়ারি:- আগামিকাল, শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হবে টিকাকরণ। প্রাথমিক ধাপে প্রথম দিন ২০ হাজারের কিছু বেশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর টিকা দেওয়া হবে। চিহ্নিত হয়েছে ৪০০০ টিকাকরণ কেন্দ্র। তার আগে বৃহস্পতিবার দিনভর দফায় দফায় স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ঠিক ছিল, প্রথম দিন ২০৪টি টিকাকরণ কেন্দ্রে […]

এই মুহূর্তে কলকাতা

রেশন ব্যবস্থাকে আরও সহজ করতে ই-রেশন কার্ড চালু করতে চলেছে রাজ্য সরকার

কলকাতা , ১৪ জানুয়ারি:- রেশন ব্যবস্থাকে আরও সরলীকরন করতে রাজ্য সরকার এই বার ই-রেশন কার্ড চালু করতে চলেছে। আজ খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই আধুনিক ব্যবস্থায় গ্রাহকদের হাতে কোন কার্ড না থাকলেও শুধুমাত্র রেজিস্টার্ড নম্বরটি বললে তারা সংশ্লিষ্ট ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন বলে […]

এই মুহূর্তে কলকাতা

নিউটাউন এলাকায় বিধ্বংসী অগ্নিকান্ড।

কলকাতা , ১৪ জানুয়ারি:- নিউটাউন সুলঙগুড়ি উত্তরপাড়া এলাকায় বিধ্বংসী অগ্নিকান্ড। ঝুপড়ি বাড়িতে বেশ কিছুক্ষন আগে বাসিন্দারা আগুন জ্বলতে দেখেন। এরপরেই তড়িঘড়ি বাসিন্দারা যেটুকু পেরেছেন জিনিস সঙ্গে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। তবে কতগুলো বাড়ি পুড়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয়। এলাকার বাসিন্দারা একদিকে নিজেরাই বালতি করে যে যেভাবে পেরেছেন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে দমকলকেও […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালের সাথে রাজভবনে বৈঠক মুখ্যসচিবের

কলকাতা , ১৪ জানুয়ারি:- রাজ্যপাল জগদীপ ধনখরের তলবে আজ সন্ধ্যায় মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজভবনে যান। সেখানে রাজ্যপালের সঙ্গে তাঁর প্রায় এক ঘন্টা বৈঠক হয়। বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোন তরফেই কিছু জানানো হয়নি। তবে মুখ্যসচিব রাজ্যপালের জন্য কিছু উপহার নিয়ে গিয়েছিলেন বলে রাজভবন সূত্রে জানা গেছে।রাজ্যপাল মুখ্যসচিবের সঙ্গে নিজের ছবিও টুইট করেছেন। কিন্তু আলোচ্য বিষয়ের কোন […]

এই মুহূর্তে কলকাতা

ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষনা হতে পারে।

কলকাতা , ১৪ জানুয়ারি:- আগামী মাসেই পশ্চিমবঙ্গ সহ দেশের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষনা হতে পারে। গ্রীষ্মের দাবদাহ শুরু হওয়ার আগেই ভটপর্ব সেরে ফেলার ইঙ্গিত মিলেছে কমিশনের তরফে। এখনও পর্যন্ত যা ইঙ্গিত মিলেছে তাতে ২০১৬ সালের মতোই বাংলায় ৭ দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ফলাফল প্রকাশিত হতে পারে মে মাসের ৩-৪ তারিখ করে। এই […]

এই মুহূর্তে কলকাতা

শনিবার প্রধানমন্ত্রী গোটা দেশজুড়ে করোনা টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন।

কলকাতা , ১৪ জানুয়ারি:- নভেল করোনা ভাইরাসের বহু প্রতীক্ষিত প্রতিষেধক টিকা কলকাতায় এসে পৌঁছানোর পর ইতিমধ্যেই তা জেলায় জেলায় পৌঁছে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী রাজ্যের ২৩টি জেলা শুধুমাত্র কলকাতা বাদ দিয়ে সব জায়গাতেই টিকা সুষ্ঠুভাবে পৌঁছে গিয়েছে। আজকেই কলকাতার নির্ধারিত তিন হাসপাতালে তা পৌঁছে যাবে। আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশজুড়ে এই […]

এই মুহূর্তে কলকাতা

বাগবাজারে ফরেন্সিক টিমের প্রতিনিধিরা , পুরসভার পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ১৪ জানুয়ারি:- বুধবার সন্ধ্যায় আচমকা আগুন লাগে বাগবাজারের বস্তিতে আগুন লেগে যায়। প্রথমে কয়েকটি ঝুপড়িতে আগুন ছড়ালেও পরে পরপর সিলিন্ডার বিস্ফোরণে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। যদিও স্থানীয়দের দাবি ছিল, দমকলের গাড়ি অনেক দেরিতে আসে। তাই আগুন ভয়াবহ রূপ নিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে দুর্গতদের সঙ্গে দেখা করেন। তিনি পরে জানান, […]