এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর অডিও টেপ প্রকাশ নির্বাচনী বিধি লঙ্ঘন হয়েছে , এই অভিযোগ তুলে কমিশনে নালিশ তৃণমূলের।

কলকাতা , ১৭ এপ্রিল:- ভোটের আগের দিন যেভাবে বিজেপি অফিস থেকে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় এর অডিও টেপ রিলিজ করা হয়েছে তার বিরুদ্ধে কমিশনের নালিশ জানিয়ে গেলেন তৃণমূলের এক প্রতিনিধি দল। আজ দুপুরে যশবন্ত সিনহা পূর্ণেন্দু বসু এবং ডেরেক ও ব্রায়নের নেতৃত্বে এই প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে আসেনএবং সি ই ও র […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চম দফার ভোটেও গুলি চালানোর অভিযোগ বাহিনীর বিরুদ্ধে।

কলকাতা, ১৭ এপ্রিল:-চতুর্থ দফার পর রাজ্যের পঞ্চম দফার ভোটেো গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । উত্তর ২৪ পরগণার দেগঙ্গায় ২১৫ নম্বর বুথে বিধি ভেঙে জমায়েত হঠাতে কেন্দ্রীয় বাহিনী শূণ্যে গুলি চালায় বলে খবর মিলেছে।ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের কাছ থেকে ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এছাড়াও […]

এই মুহূর্তে কলকাতা

ভিডিও কলিং এর মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

কলকাতা, ১৬ এপ্রিল:- করোনা রোগীদের এবার থেকে ভিডিও কলিং এর মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভিডিওর মাধ্যমে আইসোলেশন এ থাকা রোগীদের দেখে চিকিৎসকরা প্রয়োজনমতো ওষুধ দেবেন। এদিন রাজ্যের সব বেসরকারি হাসপাতাল কে কোভিদ চিকিৎসার জন্য […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চম দফা থেকে বাকি পর্বগুলিতে করোনা বিধি বাধ্যতামূলক জানালো কমিশন।

কলকাতা, ১৬ এপ্রিল:-কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন রাজ্যে আগামীকাল পঞ্চম দফা থেকে নির্বাচনের বাকি পর্বগুলিতে সব রাজনৈতিক দলের কাছে বাধ্যতামূলকভাবে করোনা বিধি মেনে চলার আবেদন জানিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় সাংবাদিকদের বলেন সংক্রমণ প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যায় সেই নিয়ে আজকের সর্বদলীয় বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী,কর্মী-সমর্থকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পড়া, […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের বিভিন্ন সৌধগুলিতে দর্শক প্রবেশ বন্ধ।

কলকাতা, ১৬ এপ্রিল:-করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সারাদেশের পাশাপাশি এরাজ্যে পুরাতত্ত্ব সর্বেক্ষণ এর হাতে থাকা বিভিন্ন সৌধ গুলিতে দর্শকদের প্রবেশ আপাতত বন্ধ রাখা হচ্ছে।আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া অধীনে থাকা কলকাতার শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, বিড়লা প্লানেটোরিয়াম, সায়েন্স সিটি সহ একাধিক দর্শনীয় স্থানে দর্শকদের প্রবেশ বন্ধ করা হয়েছে। আগামী ১৫-মে পর্যন্ত এগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া […]

এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে মুখ্যসচিব।

কলকাতা , ১৬ এপ্রিল:-রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে এই বৈঠক চলছে নবান্ন য়। স্বাস্থ্য স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম সহ দপ্তরের শীর্ষ কর্তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। মেডিকেল কলেজ, ইএসআই হাসপাতালসহ সব রাজ্যের সব হাসপাতালে কভিড চিকিৎসার জন্য পরিকাঠামো পর্যাপ্ত রয়েছে কিনা তাও পর্যালোচনা করে দেখা হচ্ছে।

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল পঞ্চম দফার ছয় জেলার ভোটে থাকছে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা , ১৬ এপ্রিল:-আগামীকাল রাজ্যে পঞ্চম দফার বিধানসভা নির্বাচনে ছয় জেলার যে ৪৫ টি আসনে ভোট নেওয়া হবে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ন রাখতে মোট পনেরো হাজার ৭৮৩ টি বুথের দায়িত্বে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও পনেরো হাজার ৭৯০ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও সেক্টর অফিস, কিউআরটির মতো অন্যান্য দায়িত্বে ১১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী […]

এই মুহূর্তে কলকাতা

২০% বাড়ছে সেফ হোম , কোয়ারেন্টিন কেন্দ্রের সংখ্যা।

কলকাতা , ১৬ এপ্রিল:- যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা সারা দেশ সহ রাজ্যেও বেড়ে চলেছে সে ক্ষেত্রে পুরো ও নগর উন্নয়ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে সেফ হোম এবং কোয়ারেন্টিন কেন্দ্রের সংখ্যা গত বছরের তুলনায় এবছর বাড়ানো হবে। সূত্রের দাবি গত বছরের তুলনায় এই বছর সেই কেন্দ্রের সংখ্যা কুড়ি শতাংশ বাড়ানো হতে পারে। ইতিমধ্যেই সেই মর্মে প্রস্তুতি […]

এই মুহূর্তে কলকাতা

১৪৪ ধারা কে নিয়ে তৎপর কমিশন

কলকাতা, ১৫ এপ্রিল:- ১৪৪ ধারা কে নিয়ে কোন ভাবেই গাফিলতি করা চলবে না স্পষ্ট করল নির্বাচন কমিশন। আজ এক ভিডিও কনফারেন্সিং এর মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র, উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন, রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পঞ্চম দফার নির্বাচনের সাথে যুক্ত জেলা নির্বাচনী আধিকারিক, এসপি, এডিজি আইন-শৃঙ্খলা বিএসএফ এর […]

এই মুহূর্তে কলকাতা

বাকি দফার ভোটগ্রহণ নির্ধারিত সূচি মেনেই হবে , স্পষ্ট ভাষায় জানালো কমিশন।

কলকাতা , ১৫ এপ্রিল:- রাজ্যের বিধানসভা নির্বাচনের বাকি দফার ভোট গ্রহণ নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠিত হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল নির্বাচন কমিশন। তবে প্রচার ও ভোট পর্বে করোনা বিধি যাতে কঠোর ভাবে মেনে চলা হয় সে ব্যাপারে প্রশাসন ও রাজনৈতিক দল উভয়কেই কঠোর ভাবে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।কোভিড পরিস্থিতির ক্রমশ অবনতির চিত্র উঠে […]