এই মুহূর্তে কলকাতা

ডিলারদের সঙ্গে আলোচনার মাধ্যমেই দুয়ারে রেশনের সমস্যা মিটিয়ে প্রকল্প শুরু করতে চলেছে রাজ্য।

কলকাতা, ২১ অক্টোবর:- ডিলারদের সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্ভুত সমস্যার সমাধান করে নির্ধারিত সময়ের মধ্যে রাজ্যে রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প শুরু করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। এজন্য চুৃড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ছট পুজোর পরেই আনুষ্ঠানিক ভাবে গোটা রাজ্যে দুয়ারে রেশন চালু করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা […]

এই মুহূর্তে কলকাতা

আগামী সপ্তাহে পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২১ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সপ্তাহে পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন।সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করে তিনি সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী রবিবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা হয়ে মুখ্যমন্ত্রী কার্শিয়াং যাবেন। সেখানে তিনি প্রশাসনের কর্তাদের সঙ্গে […]

এই মুহূর্তে কলকাতা

বৃষ্টি ও ধ্বসে আটকে থাকা পর্যটকদের খাবার ও ত্রাণ পৌঁছানোর নির্দেশ রাজ্য প্রশাসনের।

কলকাতা, ২০ অক্টোবর:- প্রবল বৃষ্টি ও ভূমিধ্বসের জেরে দার্জিলিং এ বেড়াতে গিয়ে যে সব পর্যটক ও স্থানীয় মানুষ আটকে রয়েছেন রাজ্য প্রশাসনের তরফে তাদের কাছে দ্রুত শুকনো খাবার ও ত্রান পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাইরে বেরোনর ঝুঁকি না নিয়ে পর্যটকরা যেন হোটেলেই থাকেন সেই ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন জায়গায় মোবাইল ফোনের নেটঅয়ার্ক […]

এই মুহূর্তে কলকাতা

সব চ্যালেঞ্জের মোকাবিলা করে কন্যাশ্রীর লক্ষ্যমাত্রা পূরণ রাজ্যের।

কলকাতা, ২০ অক্টোবর:- একদিকে করোনা অতিমারির ধাক্কায় এখনো রাজ্য জুড়ে বন্ধ সমস্ত স্কুল। অন্যদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বছরের প্রথম তিন মাস সমস্ত সরকারি প্রকল্পের ই গতি গিয়েছিল থমকে। এই প্রতিকূলতাকে অতিক্রম করে মাত্র চার মাসের মধ্যে রাজ্যজুড়ে কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ পূরণ করে নতুন নজির তৈরি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রশাসনিক সূত্রে খবর […]

এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যসচিবের।

কলকাতা, ১৯ অক্টোবর:- রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মঙ্গলবার বিভিন্ন জেলার জেলা প্রশাসনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বিভিন্ন জেলায় সংক্রমণ, টিকা করন এবং নমুনা পরীক্ষার হার কিরকম তা নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সংক্রমণ বাড়লে তার মোকাবিলায় জেলাগুলিতে পরিকাঠামো কতটা প্রস্তুত তা নিয়েও মুখ্য সচিব […]

এই মুহূর্তে কলকাতা

লক্ষীর ভান্ডার প্রকল্পে যাদের এখনো টাকা একাউন্টে ঢোকেনি , তাদের দ্রুত অর্থ সাহায্যের জন্য উদ্যোগী হলো রাজ্য।

কলকাতা, ১৯ অক্টোবর:- ব্যাংকের নথি সংক্রান্ত গোলমাল সহ অন্যান্য কারণের জেরে লক্ষীর ভান্ডার প্রকল্পে যেসব মহিলার একাউন্টে এখনো টাকা ঢোকেনি তারা যাতে দ্রুত ওই প্রকল্পের অর্থ সাহায্য পান রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সোমবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার জেলাশাসক সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে লক্ষীর ভান্ডার প্রকল্পের […]

এই মুহূর্তে কলকাতা

উত্তরাখন্ডে আটকে থাকা রাজ্যের পর্যটকদের ফিরিয়ে আনতে উদ্যোগী হল নবান্ন।

কলকাতা, ১৯ অক্টোবর:- প্রবল প্রাকৃতিক দুর্যোগের কারনে উত্তরাখণ্ডে আটকে থাকা রাজ্যের পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে উদ্যোগী হল নবান্ন। কলকাতা ও আশপাশের এলাকায় অন্তত ৪৫ জন পর্যটক নৈনিতাল কেদারনাথ সহ উত্তরাখণ্ডের নানা এলাকায় আটকে রয়েছেন। তাদের উদ্বিগ্ন পরিজনদের তরফে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নবান্ন সূত্রে খবর উত্তরাখণ্ডে আটকে থাকা পর্যাটকদের ফেরাতে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

বাংলা থেকে চিরতরে নির্মূল হলো কালাজ্বর আতংক।

কলকাতা, ১৯ অক্টোবর:- বাংলার বুক থেকে চিরতরে নির্মূল হল কালাজ্বর আতঙ্ক। রাজ্যে এখন প্রতি ১০ হাজার জনসংখ্যায় কালাজ্বর একজনেরও কম হচ্ছে। অর্থাৎ এখন বাংলা পুরপুরি কালাজ্বর মুক্ত। এবার শুধু মাত্র আনুষ্ঠানিক সংশপত্র পাওয়ার অপেক্ষা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও বিশ্ব স্বাস্থ্যসংস্থা সরেজমিনে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে সেই সংসাপত্র দেবে। সেজন্য তাদের প্রতিনিধিরা শীঘ্রই রাজ্যে আসছেন বলে স্বাস্থ্য […]

এই মুহূর্তে কলকাতা

আরজি কর মেডিকেল কলেজে জুনিয়ার ডাক্তারদের একাংশের কর্মবিরতির জেরে অচলাবস্থা অব্যাহত।

কলকাতা, ১৯ অক্টোবর:- কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশের আন্দোলন ও কর্মবিরতির জেরে অচলাবস্থা অব্যাহত। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আজ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইন্টার্নদের জানিয়ে দিতে বলা হয়েছে কাজে না […]

এই মুহূর্তে কলকাতা

চার বিধানসভার উপনির্বাচনে অতিরিক্ত আরো ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে।

কলকাতা, ১৯ অক্টোবর:- চলতি মাসেই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত আরও ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চারটি কেন্দ্রে মোট আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে বাহাত্তর কোম্পানি বাহিনী নির্বাচনের দিন ভোট গ্রহণ কেন্দ্র ও বাকি আট কোম্পানি বাহিনী গণনা কেন্দ্র এবং […]