কলকাতা, ১৪ ডিসেম্বর:- অতিমারির আবহে কঠোরভাবে সবরকম সুরক্ষা বিধি মেনে আসন্ন কলকাতা বইমেলার আয়োজন করতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। আগামী ৩১ জানুয়ারি থেকে কলকাতা বইমেলা শুরু হচ্ছে। তার আগে আজ বইমেলার প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বীবেদি বইমেলার আয়োজন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। সেখানে করোনা বিধি মেনে ভোট আয়োজনের জন্য […]
কলকাতা
কলকাতা পুরভোট অবাধ ও সুষ্ঠুভাবে করতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন।
কলকাতা, ১৪ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধ পরিকর রাজ্য নির্বাচন কমিশন। ভোট গ্রহণের পাঁচদিন আগে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে সেকথা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হল কমিশনের তরফে। অবাধ ভোট গ্রহণের লক্ষ্য়ে বিরোধীদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে এবং তার দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের […]
বড় বিনিয়োগ নয় , ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেই পাখির চোখ করতে চাইছে নবান্ন।
কলকাতা, ১৪ ডিসেম্বর:- দেশের শিল্প মানচিত্রে বাংলাকে এক নম্বর জায়গায় তুলে নিয়ে যেতে শুধু বড় বিনিয়োগ নয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পাখির চোখ করেছে নবান্ন। তাই শিল্পতালুক গড়তে ন্যূনতম জমির পরিমাণ এক ধাক্কায় ১৫ একর থেকে কমিয়ে ৫ একর করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতেই সাড়া পড়েছে শিল্প মহলে। ইতিমধ্যেই বেসরকারি উদ্যোগে বিভিন্ন জেলায় শিল্পতালুক […]
এবার প্রেসিডেন্সি সংশোধনাগারকেও শহরের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রাজ্যের।
কলকাতা, ১৪ ডিসেম্বর:- আলিপুরের মতো এবার প্রেসিডেন্সি সংশোধনাগার ও শহরের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আলিপুর সেন্ট্রাল জেল ইতিমধ্যেই আলিপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বারুইপুরে। একইভাবে প্রেসিডেন্সি জেলও সেখানেই সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।পাশাপাশি আলিপুরের মহিলা সংশোধনগারও সরানোর কথা ভাবা হচ্ছে। নবান্ন সূত্রের খবর ওই তিন সংশোধনাগার ও তার সংলগ্ন […]
এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় যুক্ত হচ্ছে এ রাজ্য।
কলকাতা, ১৩ ডিসেম্বর:- এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় যুক্ত হয়েছে এ রাজ্য। নতুন ব্যবস্থায় রেশনে খাদ্যশস্য তোলার জন্য গ্রাহকদের আধার নম্বর যাচাই করা জরুরি। কিন্তু এই পদ্ধতি মেনে রেশন তুলতে গিয়ে অসুবিধায় পড়ছেন বহু গ্রাহক বায়োমেট্রিক তথ্য না মেলায় তাঁদের বরাদ্দ নেশন দেওয়া যাচ্ছে না বলে বিভিন্ন জেলা থেকে খবর আসছে। এমত অবস্থায় […]
করোনায় গঙ্গাসাগর মেলাকে সুরক্ষিত রাখতে বিশেষ পদক্ষেপ রাজ্যের।
কলকাতা, ১৩ ডিসেম্বর:- চলতি বছরে ১০ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে। করোনা কালে মেলাকে সুরক্ষিত রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, এবছর গঙ্গাসাগর মেলায় ই-রেজিস্ট্রেশন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। মূলত, দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত প্রশাসনের। গঙ্গাসাগর মেলা ডট ইন-এ ক্লিক করে ই-রেজিস্ট্রেশন করতে হবে প্রত্যেক দর্শনার্থীদেরই। […]
করোনাকালে পুরনির্বাচনে নাগরিক সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে কমিশন।
কলকাতা, ১৩ ডিসেম্বর:- কলকাতায় পুরভোটের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী রবিবার কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের নাগরিক সমাজ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। যাঁদের মাধ্যমে আগামী ৫ বছর তাঁদের কাছে পৌঁছে যাবে যাবতীয় নাগরিক পরিষেবা। করোনাকালে পুর নির্বাচনে নাগরিক সুরক্ষা কে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। রবিবার থেকে […]
রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে গেলেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব।
কলকাতা, ১১ ডিসেম্বর:- রাজ্যপাল জগদীপ ধানখড়ের ডাকে সাড়া দিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা শনিবার বিকালে রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। রাজ্যপাল নিজেই টুইট করে জানিয়েছেন সেকথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকার প্রেক্ষিতে বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন নিয়ে তাঁদের আলোচনা হয়েছে বলে টুইট করে জানান রাজ্যপাল। […]
১০০ দিনের কাজে মহিলাদের গুরুত্ব বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ ডিসেম্বর:- ১০০ দিনের কাজে মহিলাদের গুরুত্ব ও অংশ গ্রহন বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই নির্দেশকে সামনে রেখে ওই প্রকল্পে সুপারভাইজার পদে ৫০ শতাংশ মহিলার অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এই মর্মে নির্দেশিকা জারি করে তার কপি সমস্ত জেলায় জেলাশাসকদের কাছে পাঠিয়ে […]
‘১০ দিগন্তের কলকাতা’ নামে দশ দফা প্রতিশ্রুতি সম্বলিত পুস্তিকা প্রকাশ তৃণমূলের।
কলকাতা, ১১ ডিসেম্বর:- কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে শাসকদল তৃণমূল কংগ্রেস আজ তাঁদের আগামীর রূপরেখা বা ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছে। কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ‘১০ দিগন্তের কলকাতা’ নামে দশ দফা প্রতিশ্রুতি সম্বলিত এই পুস্তিকাটি প্রকাশ করেন। তিনি […]











