এই মুহূর্তে কলকাতা

জেলা প্রশাসনকে কোভিডবিধি মেনে চলার কঠোর নির্দেশ রাজ্যের।

কলকাতা, ৩ জানুয়ারি:- রাজ্যজুড়ে কোভিড সংক্রমনের সংখ্যা ক্রমশ বেড়ে চলার প্রেক্ষিতে রাজ্য সরকার সব জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের সাধারণের মধ্যে কঠোরভাবে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। মুখ্যসচিব হরি দ্বীবেদী এই মর্মে সব জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার কে চিঠি দিয়ে সবাইকে কঠোরভাবে মাস্ক পরার ওপর জোর দিয়েছেন পাশাপাশি এই নিয়ম অমান্য করলে […]

এই মুহূর্তে কলকাতা

দুয়ারে সরকার প্রকল্পের সৌজন্যে রাজ্যের মাথায় উঠল শ্রেষ্ঠত্বের মুকুট।

কলকাতা, ৩ জানুয়ারি:- সরকারি প্রকল্প রূপায়নে বাংলা আবার ভারত সেরা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সৌজন্যে রাজ্যের মাথায় উঠল শ্রেষ্ঠত্বের মুকুট। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া বা সিএসআই-এর তরফে রাজ্য সরকারের কর্মসূচি ‘দুয়ারে সরকার’-কে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১-এ সম্মানিত করা হল। মানুষের দরজায় সরকারি পরিষেবাকে পৌঁছে দেওয়ার এই অভিনব কর্মসূচীকে স্বীকৃতির দেওয়ার জন্যই এই সম্মান […]

এই মুহূর্তে কলকাতা

১৪ জন আইএএস অফিসারকে সচিব স্তরে উন্নীত করা হলো।

কলকাতা, ৩ জানুয়ারি:- ১৪ জন আইএএস অফিসারকে সচিব স্তরে উন্নীত করা হল। তার মধ্যে তিন জেলাশাসকও রয়েছেন। তাঁরা হলেন দক্ষিণ ২৪ পরগনার পি উলগানাথন, মুর্শিদাবাদের শরদ দ্বিবেদী এবং পশ্চিম মেদিনীপুরের রেশমি কোমল। তবে পদোন্নতি হলেও তিনজনই জেলাশাসক পদে থাকছেন। এছাড়াও ওই তালিকায় রয়েছেন, কলকাতা পুরসভার বিশেষ কমিশনার তাপস চৌধুরী, নারী-শিশুকল্যাণ দপ্তরের বিশেষ সচিব রণধীর কুমার, […]

এই মুহূর্তে কলকাতা

নির্ধারিত সময়সূচি মেনে হবে চার পুরসভার ভোট , মানতে হবে কিছু বিধিনিষেধ।

কলকাতা, ৩ জানুয়ারি:- ২২শে জানুয়ারিই ভোট হবে। নির্ধারিত সময়সূচি মেনেই হবে। চার পুরসভার ভোট। তবে মানতে হবে বেশ কিছু বিধি নিয়ম। মুখ্য সচিব সাস্থ সচিবের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। প্রচারের থেকে শুরু করে ভোট হবে বিধি নিয়ম মেনে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে। আপাতত ভোটের দিনখন পরিবর্তন হবে না। তার জন্যে প্রয়োজন […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের বঞ্চনায় বিনামূল্যের রেশনের খাদ্যশস্য থেকে বঞ্চিত হতে চলেছেন বাংলার মানুষ।

কলকাতা, ৩ জানুয়ারি:- ফের একবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার বাংলার গরীব মানুষ। এবার বিনামূল্যের রেশন যোজনার খাদ্যশস্য থেকে বঞ্চিত হতে চলেছেন এ রাজ্যের আপামর দরিদ্র রেশন প্রাপক।প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় খাদ্যশস্য সরবরাহ না হওয়ায় রাজ্যের ছয় কোটি এক লক্ষ রেশন গ্রাহক চলতি মাসে কেন্দ্রীয় সরকারের দেওয়া অতিরিক্ত খাদ্য শস্য পাবেন না। অন্তদয় অন্ন যোজনা, প্রায়োরিটি […]

এই মুহূর্তে কলকাতা

গরিব মানুষের দোরগোড়ায় খাদ্য পৌঁছে দিতে দুয়ারে রেশন প্রকল্পকে অত্যাবশ্যকীয় বলে ঘোষণা রাজ্যের।

কলকাতা, ৩ জানুয়ারি:- করোনা রুখতে কঠোর বিধি-নিষেধ জারি থাকলেও গরীব মানুষের দোরগোড়ায় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে চালিয়ে যাওয়া হবে দুয়ারে রেশন প্রকল্প। রেশন ডিলারদের প্রকল্প বন্ধ রাখার আবেদনের প্রেক্ষিতে স্পষ্ট ভাবে একথা জানিয়ে দিল রাজ্য সরকার। এই প্রকল্প ‘অত্যাবশ্যকীয়’বলে ঘোষণা করে কোভিড পরিস্থিতিতেও চালিয়ে যাওয়া হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্যের খাদ্য দফতর। পাশাপাশি রেশন কার্ডে […]

এই মুহূর্তে কলকাতা

ঊর্ধ্বমুখী করোনাকে লাগাম টানতে আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত কড়া বিধিনিষেধ রাজ্যে।

কলকাতা, ২ জানুয়ারি:- করোনা সংক্রমণ লাগামহীনভাবে বাড়তে থাকায় ফের কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে রাজ্যে। রবিবার নবান্ন সাংবাদিক বৈঠক করে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পঠন-পাঠন বন্ধ থাকবে। শিক্ষাকর্মীদের ৫০% উপস্থিতি থাকবে রোটেশন অনুযায়ী। তবে পরীক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত […]

এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কর্মসূচি বাতিল।

কলকাতা, ১ জানুয়ারি:- জ্যজুড়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ছাত্র সপ্তাহ পালন এবং দুয়ারে সরকার কর্মসূচি আপাতত স্থগিত রাখল প্রশাসন। আজ থেকে রাজ্যের সব স্কুল-কলেজে ছাত্র সপ্তাহ পালনের কর্মসূচি নেওয়া হয়েছিল। এই উপলক্ষে ৩ জানুয়ারি সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে […]

কলকাতা এই মুহূর্তে

করোনা সংক্রমণ বৃদ্ধিতে হাসপাতালগুলির পরিকাঠামো বাড়ানোর নির্দেশ ।

কলকাতা, ৩১ ডিসেম্বর:- রাজ্যে করোনা সংক্রমনের অস্বাভাবিক বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো আবারও ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আজ রাজ্য স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের পৌরহিত্য এক উচ্চ পর্যায়ের বৈঠকে করোনার প্রথম ঢেউয়ের সময় যেমন চিকিৎসা পরিকাঠামো তৈরি করা হয়েছিল অনুরূপ ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালে যে ভাবে বেডের […]

এই মুহূর্তে কলকাতা

বস্ত্র শিল্পে গতি আনতে রাজ্য সরকার নতুন উৎসাহ নীতি চালু করছে।

কলকাতা, ৩১ ডিসেম্বর:- রাজ্যে বস্ত্র শিল্পে গতি আনতে রাজ্য সরকার নতুন উৎসাহ নীতি চালু করছে। যার আওতায় শিল্পের কাঁচামাল হিসেবে সুতোর যোগান দেওয়ার পাশাপশি তাঁতিদের উৎপাদিত বস্ত্র কিনে নেওয়ার সংস্থান রাখা হচ্ছে। আগামী কাল নতুন বছরের প্রথম দিন থেকেই নতুন বস্ত্র নীতি চালু হচ্ছে বলে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা […]