এই মুহূর্তে কলকাতা

ত্রাণে দুর্নীতি রুখতে সমস্ত ত্রাণ সামগ্রীতে বিশ্ব বাংলা লোগো ব্যবহারের সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ৪ মে:- ত্রাণ-দুর্নীতি রুখতে রাজ্য সরকার এবার ত্রিপলের মতো সমস্ত ত্রাণ সামগ্রীতে বিশ্ববাংলা লোগো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ত্রাণের সামগ্রী চুরি করে খোলা বাজারে কেনা বেচা এড়াতেই এই সিদ্ধান্ত বলে রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান জানিয়েছেন। তিনি জানান, কয়েকমাসের মধ্যেই লোগো দেওয়া ত্রিপল তৈরি হয়ে যাবে। ঘূর্ণিঝড়, বর্ষার ত্রিপল-সহ ত্রাণ সামগ্রীও প্রস্তুত রাখা হচ্ছে। […]

এই মুহূর্তে কলকাতা

বিদ্যাসাগর সেতুর ওপর নজরদারির জন্য গঠন করা হচ্ছে বিশেষ দল।

কলকাতা, ৪ মে:- শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাসাগর সেতুর উপর সর্বক্ষণ নজরদারির জন্য বিশেষ দল গঠন করা হচ্ছে। ইঞ্জিনিয়ার এবং প্রশিক্ষিত কর্মীদের নিয়ে ওই দল গঠন করা হবে। প্রশানিক সূত্রে জানা গিয়েছে সেতুর রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশনার এইচ আর বি সির পরিকাঠামো জনিত সমস্যার কারণে সর্বক্ষণ নজরদারি সম্ভব হচ্ছে না। এর ফলে সেতুর […]

এই মুহূর্তে কলকাতা

অক্ষয় তৃতীয়ায় দান কার্য শুরু ভারত সেবাশ্রমের।

কলকাতা, ৩ মে:- চান্দ্র বৈশাখ মাসের শুক্লাতৃতীয়া বা শুক্লপক্ষের তৃতীয়া তিথি হল অক্ষয় তৃতীয়া। এই শুভদিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে, এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। সেই ধারা […]

এই মুহূর্তে কলকাতা

কৃষকরা যাতে সারের অভাবে সমস্যায় না পড়ে, সেজন্য কেন্দ্রের কাছে দাবি জানালো রাজ্য।

কলকাতা, ৩ মে:- গত বছরের মতো এ বছর যাতে সারের অভাবে রাজ্যের কৃষকেরা সমস্যায় না পারেন সেজন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাল রাজ্য। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও সার ও রসায়ন মন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানেই তিনি এই দাবি জানান। কৃষিমন্ত্রী অভিযোগ করেন, গত বছর […]

এই মুহূর্তে কলকাতা

এসএসসির আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩ মে:- এসএসসির আন্দোলনকারী চাকরি প্রার্থীদের নিয়োগের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইদের সকালে এক পুলিশ কর্তার মাধ্যমে ধর্মতলায় গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দীর্ঘদিন অবস্থানরত চাকরি প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা সাপেক্ষে তিনি নিজে তাঁদের […]

এই মুহূর্তে কলকাতা

রেড রোডে ঈদের বিশেষ নামাজ পাঠ এর আয়োজনে যোগ দিলেন মমতা ও অভিষেক।

কলকাতা, ৩ মে:- কোভিড পরিস্থিতিতে দু’বছর পর আজ রেড রোডে ইদের বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ওই সভায় যোগ দেন। মুখ্যমন্ত্রী সমাবেশে উপস্থিত জনতাকে ইদের শুভেচ্ছা জানান।কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে নাম না করে তীব্র আক্রমন শানিয়ে তিনি বলেন, দেশে ভেদাভেদের রাজনীতি চলছে। কিন্তু […]

এই মুহূর্তে কলকাতা

জন্ম-মৃত্যু শংসাপত্র মিলবে অনলাইনে , বৃহস্পতিবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২ মে:- রাজ্যে এবার জন্ম-মৃত্যু শংসাপত্র মিলবে অনলাইনে। এই উদ্দেশ্যে রাজ্য স্বাস্থ্য দফতর একটি পৃথক পোর্টাল তৈরি করেছে। সেখানে জন্ম-মৃত্যুর শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন জানানোর ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি শংসাপত্রের ভুল সংশোধন বা তথ্যগত পরিবর্তনের জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জানানো যাবে। আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় […]

এই মুহূর্তে কলকাতা

সরকারের বর্ষপূর্তিতে কুড়ি লক্ষ মহিলার হাতে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে।

কলকাতা, ২ মে:- রাজ্য সরকারের বর্ষপূর্তিতে আরও কুড়ি লক্ষ মহিলার হাতে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা তুলে দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আনুষ্ঠানিক ভাবে নতুন উপভোক্তাদের হাতে এই টাকা তুলে দেবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উপভোক্তাদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সরকারের বর্ষপূর্তিতে […]

এই মুহূর্তে কলকাতা

এক বছর ব্যাপী চলা সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উৎসবের আজ সমাপ্তি।

কলকাতা, ২ মে:- সত্যজিৎ রায় ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট আয়োজিত সত্যজিৎ রায়ের এক বছর ব্যাপী জন্ম শতবার্ষিকী উৎসবের আজ সমাপ্তি হবে। এই উপলক্ষে বিকেলে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র ইনস্টিটিউট চত্বরে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত একটি আর্ট গ্যালারির উদ্বোধন এবং তাঁর একটি পূর্নাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করবেন। তথ্য ও […]

এই মুহূর্তে কলকাতা

শিক্ষানীতির রূপরেখা তৈরি করতে আগামী সপ্তাহেই প্রথম বৈঠকে বসছে সরকারের গড়া বিশেষজ্ঞ কমিটি।

কলকাতা, ১ মে:- রাজ্যের নিজস্ব শিক্ষানীতির রূপরেখা তৈরি করতে রাজ্য সরকারের গড়া বিশেষজ্ঞ কমিটি আগামী সপ্তাহেই প্রথমবার বৈঠকে বসছে। কেন্দ্র সরকারের শিক্ষানীতির বিরোধিতা করে রাজ্য নিজস্ব শিক্ষানীতি গড়ার উদ্যোগ নিয়েছে। সেজন্য শিক্ষা জগতের বিশিষ্টদের নিয়ে দশ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মে ওই কমিটি আলোচনায় বসবে। সেখানে নয়া শিক্ষানীতিতে কোন কোন বিষয় […]