কলকাতা, ২২ নভেম্বর:- বিজেপি জলজীবন মিশন প্রকল্পে যন্ত্রাংশ কেনায় দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানাবে। রাজ্য বিধানসভায় আছে এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্যে জল জীবন মিশন প্রকল্পে ফেরুল কেনার ক্ষেত্রে প্রায় ১হাজার ৮৬ কোটি টাকার দুর্নীতি ছাড়াও পাইপ কেনার ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। তিনি বলেন, অন্যান্য রাজ্যে যন্ত্রাংশগুলি বাজার মূল্যে […]
কলকাতা
ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিধানসভায় বিক্ষোভ বিজেপির।
কলকাতা, ২২ নভেম্বর:- ডেঙ্গি পরিস্থতি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বিরোধী দল বিজেপি মঙ্গলবার বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখায়। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বের শেষে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, অশোক লাহিড়ী সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা দাবি করে মুলতুবি প্রস্তাব জমা দেন। শঙ্কর বাবু বলেন,রাজ্যে ডেঙ্গি পরিস্হিতি ভয়াবহ হয়ে উঠেছে।৫০ […]
কেন্দ্রীয় সরকারের অসহযোগিতায় তিন জেলায় গঙ্গা ভাঙ্গন ভয়াবহ আকার নিচ্ছে , অভিযোগ মন্ত্রীর।
কলকাতা, ২২ নভেম্বর:- কেন্দ্রীয় সরকারের সহায়তা না মেলায় রাজ্যের তিন জেলায় গঙ্গা ভাঙ্গন ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ তৃণমূল কংগ্রেস সদস্য সমীর কুমার জানার এক অতিরিক্ত প্রশ্নের জবাবে সেচ ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক জানান গঙ্গার ভাঙনের ফলে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সহ ফারাক্কা ব্যারেজ সংলগ্ন বিভিন্ন এলাকা বিপর্যয়ের সম্মুখীন। মুর্শিদাবাদ, মালদা এবং […]
অখিল গিরির বিরুদ্ধে আনা মুলতুবি প্রস্তাব বাতিল করল বিধানসভার স্পিকার।
কলকাতা, ২১ নভেম্বর:- আদালতের বিচারধীন বিষয় বলে অখিল গিরির বিরুদ্ধে আনা মুলতুবি প্রস্তাব বাতিল করে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পর বেলা সাড়ে ১২টা নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার কক্ষে চিৎকার করে স্লোগান দিতে শুরু করেন। তৃণমূলের মহিলা বিধায়কদের তরফে বিজেপির এই আচরণের প্রতিবাদ জানানো হয়। অধিবেশনের প্রথমার্ধ শেষের সঙ্গে […]
কিছুটা স্বস্তি রাজ্যবাসীর, নামছে ডেঙ্গির গ্রাফ।
কলকাতা, ২০ নভেম্বর:- রাজ্যবাসী তথা প্রশাসনকে কিছুটা স্বস্তি দিয়ে নামছে ডেঙ্গির গ্রাফ। শীত যত জাঁকিয়ে পড়বে রাজ্যে ডেঙ্গির প্রকোপ ততটাই কমবে বলে আশা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।তবে মশা বাহিত এই রোগের বিরুদ্ধে যুদ্ধে এখনই কোনরকম শৈথিল্য আনার পক্ষপাতি নয় রাজ্য সরকার। এমত অবস্থায় সোমবার স্বাস্থ্য দফতরের সার্বিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গি রণকৌশালী ওই […]
বিশ্ব শিশু দিবস উপলক্ষে সাজছে কলকাতা।
কলকাতা, ২০ নভেম্বর:- বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে ইউনিসেফের উদ্যোগে কলকাতার হাওড়া ব্রিজ, বিধানসভা ভবন,কলকাতা প্রেসক্লাব, বিড়লা শিল্প এবং প্রযুক্তির মিউজিয়াম সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবনকে নীল আলোয় সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া শহরের বেশ কিছু মন্দির ও উপাস্থানাস্থলকেও একই রকম ভাবে সাজিয়ে তোলা হয়েছে। ইউনিসেফের এ রাজ্যের প্রধান মহম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, শিশুদের অধিকার রক্ষার বার্তা প্রচার […]
আগামী বুধবার শপথ নিতে চলেছেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কলকাতা, ২০ নভেম্বর:- দুদিন আগেই নতুন রাজ্যপাল পেয়েছে রাজ্য। সব ঠিক থাকলে আগামী বুধবার থেকেই কলকাতার রাজভবন নতুন নতুন কর্তাকে পেতে চলেছে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। প্রশাসনিক সূত্রে খবর ওই কথোপকথনের মধ্যে দিয়েই শপথ গ্রহণের দিন স্থির হয়েছে।স্থির হয়েছে আগামী বুধবার বাংলার নতুন রাজ্যপাল হিসাবে […]
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জন্মবার্ষিকী পালন বিধানসভায়।
কলকাতা, ১৯ নভেম্বর:- রাজ্য বিধানসভায় দেশের প্রাক্তণ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৫ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়। অধ্যক্ষ্য বিমান বন্দোপাধ্যায়, বিধায়ক ইদ্রিস আলি প্রমুখ প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের শেষেসাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ্য বলেন কংগ্রেস দল ক্ষয়িষ্ণু হলেও প্রাসঙ্গিকতা হারিয়েছে বলে তিনি মনে করেন না। অধ্যক্ষ বলেন ‘আমরা তো চাই বহুদলীয় ব্যবস্থার […]
এবারের টেট পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি কঠোর করা হচ্ছে।
কলকাতা, ১৯ নভেম্বর:- এবারের টেটে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজরদারি কঠোর করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধাঁচে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজরদারির জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। পাশপাশি টেটের পরীক্ষা কেন্দ্র বাছাই নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, কোনও ডিএলএড কলেজে এবার পরীক্ষা নেওয়া হবে না। প্রাথমিকের টেটের পরীক্ষা […]
আধার বা স্বাস্থ্যসাথি না থাকলেও লক্ষ্মীর ভান্ডারের আবেদন জানানো যাবে।
কলকাতা, ১৯ নভেম্বর:- আধার কার্ড অথবা স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। চলতি দুয়ারে সরকার শিবির থেকে আধার বা স্বাস্থ্য সাথী না থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের কোনোও আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া যাবেনা বলে স্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী।শনিবার জেলাশাসকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মর্মে […]











