এই মুহূর্তে কলকাতা

এসএসকেএম হসপিটালের ভর্তির প্রক্রিয়া নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৯ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার। এবার সেই হাসপাতালের চিকিৎসা পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বটে। রাজ্যে চিকিৎসার অন্যতম উৎকর্ষ কেন্দ্র হিসেবে পরিচিত এসএসকেএম হাসপাতালে কেন পদ্ধতিগত জটিলতার কারণে রোগীদের পরিষেবা লাভ করতে বেগ পেতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বৃহস্পতিবার বাইপাসে চিংড়িহাটা মোড়ে […]

এই মুহূর্তে কলকাতা

গ্রামীণ আবাস যোজনার সমীক্ষায় বাধা দিলেই কঠোর ব্যবস্থা, জানালেন মুখ্যসচিব।

কলকাতা, ৮ ডিসেম্বর:- গ্রামীন আবাস যোজনা তালিকায় সমীক্ষা করার সময় কেউ বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বললেন, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বুধবার সব জেলা শাসকের সঙ্গে আবাসযোজনা নিয়ে তিনি ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, যাঁরা সমীক্ষা করতে যাচ্ছেন, তাঁরা যদি মনে করেন কেউ বাড়ি পাওয়ার শর্ত পূরণ করতে পারেনি, তাহলে […]

এই মুহূর্তে কলকাতা

সাময়িক স্বস্তি, এখনই বসিয়ে দিতে হবে না পনেরো বছরের পুরনো গাড়ি।

কলকাতা, ৮ ডিসেম্বর:- সাময়িক স্বস্তি বেসরকারি পরিবহন মালিকদের। এখনই বসিয়ে দিতে হবে না ১৫ বছরের পুরনো গাড়ি। জাতীয় পরিবেশ আদালত ১৫ বছরের পুরাতন সব গাড়ি বাতিল করার যে নির্দেশ দিয়েছিল তাকেই চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই মামলাতেই মঙ্গলবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে, বিএস থ্রি থেকে বিএস সিক্স গাড়িতে পরিণত করার মতো […]

এই মুহূর্তে কলকাতা

আসন্ন জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর।

কলকাতা, ৭ ডিসেম্বর:- দেশে আসন্ন জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আরেক দফা বৈঠকে বসছেন। আগামী শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকের আগে প্রস্তুতি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্য সচিব আজ সকালে নবান্নে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের […]

এই মুহূর্তে কলকাতা

পর্যটকদের সুবিধার্থে ইন্টিগ্রেটেড টুরিস্ট পাস চালু করছে পর্যটন দপ্তর।

কলকাতা, ৭ ডিসেম্বর:- শহরের একাধিক দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য এবার থেকে আর আলাদা করে টিকিট কাটতে হবে না। পর্যটকদের সুবিধার্থে একই সঙ্গে ওইসব জায়গার প্রবেশের ছাড়পত্র দিতে রাজ্যের পর্যটন দফতর ইন্টিগ্রেটেড টুরিস্ট পাস চালু করছে। আগামী ১৫ই ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে ওই পাস চালু হবে। রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় আজ নব মহাকরণ ভবনে এক সাংবাদিক […]

এই মুহূর্তে কলকাতা

চিকিৎসকের গাড়ি চুরি করে পালাতে গিয়ে ধৃত ড্রাইভার।

বিধাননগর, ৭ ডিসেম্বর:- চিকিৎসকের গাড়ি নিয়ে পালাতে গিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল ড্রাইভার। অভিযুক্তের নাম স্বপন কুমার ঘোষ। তার বাড়ি টিটাগড় থানা এলাকায়। জানা গিয়েছে বেলগাছিয়ার এক চিকিৎসকের গাড়ি নিয়ে পালাচ্ছিল সে। মঙ্গলবার রাতে লেকটাউন থানা এলাকায় ধরা পড়ে সে। পুলিশ জানিয়েছে রাতে তাদের কাছে খবর আসে বেলগাছিয়ার আর এক চিকিৎসকের গাড়ি নিয়ে লেকটাউন এলাকায় […]

এই মুহূর্তে কলকাতা

বিভিন্ন ইস্যু নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল গঠনে বিরোধী দলনেতাকে ফোন পরিষদীয় মন্ত্রীর।

কলকাতা, ৬ ডিসেম্বর:- নদী ভাঙনের সমস্যা সহ রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে সর্বদল প্রতিনিধি দল গঠনের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফোন করেছেন। বিধানসভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী পরিষদীয় মন্ত্রীর নেতৃত্বে সরকারপক্ষের ৫ এবং বিরোধী পক্ষের ৪ বিধায়কের প্রতিনিধি দল গঠন করে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করতে […]

এই মুহূর্তে কলকাতা

গৃহ পরিচারিকাদের ন্যুনতম বেতন দিতে উদ্যোগী রাজ্য

কলকাতা, ৫ ডিসেম্বর:- বাড়ি বাড়ি কাজ করা গৃহ পরিচারক ও পরিচারিকা সহ অসংগঠিত কর্মীদের নূন্যতম বেতন নিশ্চিত করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার।রাজ্যের হাতে থাকা আইনি অধিকার কাজে লাগিয়েই তাঁদের কর্মক্ষেত্রে বঞ্চনার হাত থেকে মুক্তি দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রশাসনিক সূত্রে খবর, ১৯৪৮ সালের শ্রম আইনের মাধ্যমে রাজ্য সরকারগুলিকে ক্ষমতা দেওয়া হয়েছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক […]

এই মুহূর্তে কলকাতা

রাজনীতির সঙ্গে তীর্থ দর্শন একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ দিল্লিতে পা রাখছেন মমতা।

কলকাতা, ৫ ডিসেম্বর:- একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার ৪ দিনের সফরে দেশের রাজধানীতে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরকালের দিকেই তাকিয়ে আছে গোটা বাংলা ও দেশ। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠককে ঘিরে। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে জানানো হয়নি সেই বৈঠক ঠিক কবে আর কখন হবে। তবে আগামিকালই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ […]

এই মুহূর্তে কলকাতা

বেলুড়ে নির্মীয়মান যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিকেল কলেজের নতুন নাম ঘোষণা।

কলকাতা, ৩ ডিসেম্বর:- বেলুড়ে নির্মীয়মান যোগ ও নেচারোপ্যাথি মেডিকেল কলেজের নতুন নাম ঘোষণা করা হল। পূর্ব ভারতের প্রথম ওই কলেজের নামকরণ করা হল ‘যোগাশ্রী’। রাজ‌্যপাল সিভি আনন্দ বোস ‘যোগাশ্রী’ নামকরণে সায় দিয়েছেন।রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। পাশাপাশি এই কলেজ পরিচালনার জন্য ১০১টি নতুন পদ তৈরির কথা ঘোষণা করা হয়েছে। […]