এই মুহূর্তে কলকাতা

রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় তৈরি হতে চলেছে সুস্বাস্থ্য কেন্দ্র।

কলকাতা, ১২ ডিসেম্বর:- গ্রামের পর এবার শহরাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাতে উদ্যোগী হল রাজ্য সরকার। আগামী ২০২৩-২৪ আর্থিক বছরে রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় এলাকায় মোট ৩৬৭টি পুর সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে। এর মধ্যে হাওড়া ৩০টি, বিধাননগর ও আসনসোল ২০টি করে, বালি হব ১২টি, দুর্গাপুর ও শিলিগুড়ি […]

এই মুহূর্তে কলকাতা

আসন্ন পঞ্চায়েতে সংরক্ষিত আসন বাড়লো প্রায় তিন হাজার।

কলকাতা, ১২ ডিসেম্বর:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে সংরক্ষিত আসন বাড়ল প্রায় তিন হাজার।রাজ্যের ৬২হাজার ৪০৪ টি আসনের মধ্যে মহিলা সহ তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন থাকছে প্রায় ১৬ হাজার। ২০১৮ নির্বাচনে এই সংখ্যা ছিল ১২ হাজার ৮৬৩। এবার তা বেড়ে হয়েছে এবার ১৫ হাজার ৭৬৮।অবশ্য সে সময় আসন ছিল ৪৮ হাজার ৬৫০।এবার তফসিলি উপজাতির […]

এই মুহূর্তে কলকাতা

এবারে প্রাথমিকের টেট পরীক্ষা ছিল রাজ্যের কাছে মুখ রক্ষার লড়াই।

কলকাতা, ১১ ডিসেম্বর:- শুধুমাত্র প্রাথমিক শিক্ষক পদে উপযুক্ত প্রার্থী খোঁজাই নয়। এবারের প্রাথমিকের টেট পরীক্ষা ছিল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা সরকারের কাছে মুখ রক্ষার লড়াই। শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির এবং অনিয়মের অভিযোগের পাশাপাশি ছিল প্রশ্ন ফাঁসের আশঙ্কা।সর্বোপরি আদালত আর রাজ্যের আপামর মানুষের নজর ছিল এই পরীক্ষার উপরে। এরই মধ্যে দাঁড়িয়ে সারা রাজ্যে দেড় […]

এই মুহূর্তে কলকাতা

বায়োমেট্রিক বিভ্রাটে সমস্যা হওয়া পরীক্ষার্থীদের আশ্বস্ত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

কলকাতা, ১১ ডিসেম্বর:- একাংশের টেট পরীক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নিয়ে সমস্যা হওয়ায় তাঁদের আশ্বস্ত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই পদ্ধতিতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি নথিবদ্ধ না হলেও পরীক্ষার্থীদের কোন সমস্যা হবে না বলে জানিয়ে দিয়েছেন রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এদিন বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে মেশিনে গণ্ডগোল দেখা দেওয়ায় অনেক পরীক্ষার্থী বায়োমেট্রিক করাতে পারেননি। বায়োমেট্রিক […]

এই মুহূর্তে কলকাতা

ছুটির দিনেও পর্যাপ্ত ট্রেন,বাস টেট পরীক্ষায় মসৃণ গণ পরিবহন

কলকাতা, ১১ ডিসেম্বর:- টেট পরীক্ষা নিয়ে উৎসাহ ছিল পাহাড় প্রমাণ। সেই চাপ সামলে ফুল মার্কস পেল পরিবহণ ব্যবস্থা। বিশেষ করে রাজ্যের তিন পরিবহণ নিগম যেভাবে পরিষেবা দিয়েছে তাতে রীতিমতো খুশি পরীক্ষার্থীরা। বিশেষ করে জেলার দিকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পরিষেবায় খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলেই৷ রেল পরিষেবাও মিলেছে যথাযথ। সমস্যা হয়নি মেট্রো পরিষেবাতেও। […]

এই মুহূর্তে কলকাতা

১৫ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

কলকাতা, ১০ ডিসেম্বর:- আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ঐ দিন বিকাল ৪ টায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানিক সূচনা হবে এই ফেস্টিভালের। উপস্হিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিতাভ বচ্চন,জয়া বচ্চন ছাড়াও বিশিষ্ট রা।৫৭ টি দেশের ১০৭৮ টি সিনেমা থেকে বেছে ৪২ টি দেশের ১৮৩ সিনেমা প্রদর্শনীতে মনোনিত […]

এই মুহূর্তে কলকাতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পুরোহিত্যে আগামী শনিবার রাজ্যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক।

কলকাতা, ১০ ডিসেম্বর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর পৌরহিত্যে আগামী শনিবার রাজ্যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক বসতে চলেছে।তার আগে ওই বৈঠকের প্রস্তুতি সহ নানা বিষয় আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা রাজ্য সরকারের সঙ্গে একদফা বৈঠকে বসছেন। আগামী সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মধ্যে ভার্চুয়াল এই বৈঠক হবে বলে […]

এই মুহূর্তে কলকাতা

বিশ্ব বাণিজ্য সম্মেলনকে সফল করতে জেলায় জেলায় শুরু হতে চলেছে শিল্প সম্মেলন।

কলকাতা, ১০ ডিসেম্বর:- ২০২২ থেকেই শুরু হয়ে গেল তেইশের বিশ্ব বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি। কী ভাবে, কোন পথে সেই প্রস্তুতি পর্ব এগোবে তাও একপ্রকার বেঁধে দিল নবান্ন। এই ডিসেম্বর থেকেই জেলায় জেলায় শুরু হতে চলেছে “সিনারজি অ্যান্ড বিজনেস কনক্লেভ” বা শিল্প সম্মেলন। সম্প্রতি জেলা প্রশাসনকে এই মর্মেই প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প […]

এই মুহূর্তে কলকাতা

রবিবার টেট পরীক্ষার দিন সমস্ত সরকারি ও বেসরকারি বাস পথে নামানোর নির্দেশ পরিবহনমন্ত্রীর।

কলকাতা, ৯ ডিসেম্বর:- রবিবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। ছুটির দিন হওয়ায় এমনিতে সেদিন পথে গণপরিবহন কম থাকবে। এমত অবস্থায় টেট পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বা ফেরত আসতে অসুবিধা না পারেন সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে রাজ্য সরকার। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন পরীক্ষার দিন অন্যান্য দিনের মতোই সরকারি বেসরকারি সমস্ত বাস পথে নামানোর নির্দেশ […]

এই মুহূর্তে কলকাতা

জি২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৯ ডিসেম্বর:- আসন্ন জি ২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিকেলে প্রধানমন্ত্রীর ডাকা ভার্চুয়াল ওই বৈঠকে উপস্থিত থাকবেন।মুখ্যমন্ত্রী তাঁর কালীঘাটের বাড়ি থেকেই বৈঠকে যোগ দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য জি- ২০ গোষ্ঠীর বেশ কয়েকটি কমিটির বৈঠক […]