হাওড়া, ২৯ জুলাই:- বাস দুর্ঘটনা হাওড়ার অঙ্কুরহাটিতে, আহত কয়েকজন যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারল আরেকটি বাস। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে অঙ্কুরহাটি মোড়ে। ঘটনায় দুটি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, শিয়ালদহ থেকে ধুলাগোড় যাওয়ার সময় একটি বাস যাত্রী ওঠানামার […]
এই মুহূর্তে
যাদবপুরের ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যুর বছর পেরোলেও আজও দোষীদের সাজা না হওয়ায় আক্ষেপ পরিবারের।
নদীয়া, ২৯ জুলাই:- ২০২৩ সালের ৯ই আগস্ট কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল নদীয়ার বগুলার বাসিন্দা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর। আজ সোমবার তিথি মতে স্বপ্নদ্বীপের বাৎসরিক কাজ সম্পন্ন করবেন তার পরিবার। আর সেই ঘটনার প্রায় এক বছর পরও স্বপ্নদ্বীপের মৃত্যুর জন্য দায়ী দোষীদের এখনো সাজা না হওয়া নিয়ে সোমবার আক্ষেপ করলেন […]
মোহনবাগান দিবসে আনন্দের বাতাবরণ উত্তরপাড়ায়।
হুগলি, ২৯ জুলাই:- মোহনবাগান দিবসের দিনে শহর উত্তরপাড়ায় আনন্দের বাতাবরণ। একদিকে বর্ষ সেরা সমর্থকের পুরস্কার পাচ্ছেন উত্তরপাড়ার টোটো চালক অজয় পাসোয়ান অন্যদিকে মোহনবাগানের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন উত্তরপাড়ার প্রয়াত ফুটবলার বিমল মুখোপাধ্যায়। একদিকে বিমল মুখোপাধ্যায়ের বাবা মনমোহন মুখোপাধ্যায় ছিলেন অমর একাদশের একজন অন্যতম যোদ্ধা। অপরদিকে মোহনবাগান দলের ক্যাপ্টেন হিসেবে প্রথম আইএফএল লিগ জয় করেন […]
বিজেপি যুব মোর্চার সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে হুগলিতে বিক্ষোভ কর্মীদের।
হুগলি, ২৮ জুলাই:- মহানাদ অঞ্চল বিজেপির যুব মোর্চার সহ সভাপতি অভিজিৎ মজুমদারকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করার প্রতিবাদে পোলবা থানার সামনে বিক্ষোভ ও বেশ কিছুক্ষণ পথ অবরোধ করল বিজেপি। নেতৃত্বে ছিলেন দলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার। এ দিন মিছিল করে থানার সামনে এসে বিজেপি কর্মী সমর্থকেরা। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিশাল পুলিশ […]
দিল্লির বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে না দিয়ে অপমানের প্রতিবাদে চুঁচুড়ায় তৃণমূলের।
হুগলি, ২৮ জুলাই:- দিল্লীতে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বলতে না দিয়ে অপমান করা হয়েছে। এমনই দাবী তৃনমুলের। পাশাপাশি বাংলা ভাগের চাক্রান্তের প্রতিবাদে চুঁচুড়ায় মিছিল তৃনমুলের। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ঘড়ির মোড় থেকে শুরু হয় খরুয়ার বাজার মনিকোঠা হয়ে মিছিল শেষ হয় তোলাফটকে। গতকাল দিল্লিতে নীতি আয়োগ এর বৈঠকের মাঝেই বেরিয়ে আসেন […]
গঙ্গা দূষণ রোধে প্রতিমা বিসর্জনের জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি পরিকল্পনা কোন্নগর পুরসভার।
হুগলি, ২৮ জুলাই:- গঙ্গাদূষণ রোধ ও নাগরিক নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরির পরিকল্পনা করেছে কোন্নগর পুরসভা। দিল্লি ও মুম্বইয়ে খুবই জনপ্রিয় এই বিসর্জন ব্যবস্থা। সেই আদলেই কোন্নগরে বিসর্জনের পরিকল্পনা করা হয়েছে। আসন্ন দুর্গাপুজো মরশুমের আগেই এই প্রকল্প কার্যকর করার প্রয়াস শুরু হয়েছে পুরসভার পক্ষ থেকে। বিশেষ আবেদন সহ রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের […]
নিরাপত্তা রক্ষীকে বেঁধে ভয়াবহ ডাকাতি হাওড়ার ডোমজুড়ে, ধৃত চার।
হাওড়া, ২৮ জুলাই:- নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে ভয়াবহ ডাকাতির ঘটনা এবার হাওড়ার ডোমজুড়ে। জালান কমপ্লেক্সের ভিতরে একটি গোডাউন থেকে ৪ টন দস্তার বার নিয়ে চম্পট দেয় ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল। জানা গেছে, শুক্রবার গভীর রাতে গোডাউনের নিরাপত্তা রক্ষীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে রেখে তালা ভেঙে পণ্যবাহী গাড়ি গোডাউনে ঢুকিয়ে চলে অবাধে লুটপাট। এমনকি অপারেশন চালিয়ে […]
এবার থেকে গাড়ি ও মোটর সাইকেলে হাই সিকিউরিটি নাম্বার প্লেট ব্যবহার বাধ্যতামূলক।
কলকাতা, ২৭ জুলাই:- আগামী ১৫ অগাস্ট থেকে গাড়ি ও মোটর সাইকেলে হাই সিকিউরিটি নম্বরপ্লেট ব্য়বহার করা বাদ্ধতামূলক করা হচ্ছে। ধাপে ধাপে সমস্ত গাড়িতেই ওই নম্বর প্লেট লাগাতে হবে। না হলা ১৫ নভেম্বরের পর থেকে জরিমানা করা শুরু হবে। প্রথমবার এই নম্বর প্লেট ছাড়া গাড়ি বা বাইক চালাতে গিয়ে কেউ ধরা পড়লে ৫০০ টাকা জরিমানা দিতে […]
বালি পৌরসভার ফাইনান্স অফিসারকে হুমকির অভিযোগ অস্বীকার পৌর প্রশাসকের।
হাওড়া, ২৭ জুলাই:- বালি পৌরসভার ফাইন্যান্স অফিসারকে ‘হুমকি’র অভিযোগ অস্বীকার করেছেন হাওড়া সদরের মহকুমা শাসক তথা বালির পৌর প্রশাসক। সামাজিক মাধ্যমে ‘ভাইরাল’ হওয়া একটি ভিডিও শনিবার সংবাদমাধ্যমে প্রচারিত হয়। যদিও সেই ‘ভাইরাল’ হওয়া ভিডিও’র সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরে ট্রান্সফার হওয়া বালির ওই ফাইন্যান্স অফিসারের অভিযোগ, তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। এর প্রমাণ তাঁর […]
বাড়ছে ডেঙ্গু, বলাগড়ে বাড়ি বাড়ি গিয়ে জ্বরের খোঁজ নিচ্ছেন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
হুগলি, ২৭ জুলাই:- বলাগড় ব্লকে ৩২ জন ডেঙ্গি আক্রান্ত তার মধ্যে গুপ্তিপাড়া -১ গ্রাম পঞ্চায়েতের ২৪ জন। সারদা নগর গ্রামের ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। শনিবার সেই গ্রামে স্পেশাল স্ক্রিনিং ক্যাম্প হয়। চিকিৎসকরা সেই ক্যাম্পে গ্রামবাসীদের পরীক্ষা করেন। হুগলি CMOH মৃগাঙ্ক মৌলি কর। ACMOH সৌমেন দত্ত। বলাগড় BMOH জয়দীপ বড়ুয়া গুপ্তিপাড়া -১ এর প্রাক্তন উপ […]











