কলকাতা এই মুহূর্তে

সার্বিক টিকাকরণের আগে কেন্দ্রের কাছে আরও তিনকোটি ডোজ টিকা চেয়ে চিঠি রাজ্যের।

কলকাতা, ২৯ এপ্রিল:- করোনার সার্বিক টিকাকরণের কাজ শুরু করার আগে কেন্দ্রের কাছে আরও ৩ কোটি ভ্যাকসিন চাইলো রাজ্য সরকার। শুক্রবার কেন্দ্রের কাছে আরও ৩ কোটি ভ্যাকসিন চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। নবান্ন সূত্রে জানা গেছে ১ তারিখ থেকে শুরু হতে চলা ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত বয়সের রাজ্যের দেড় কোটি বাসিন্দাদের দুটি করে ডোজ […]

এই মুহূর্তে কলকাতা

চাপা সন্ত্রাসের আবহেই শেষ হল রাজ্যের আট দফার ভোটপর্ব।

কলকাতা, ২৯ এপ্রিল:- প্রশাসনিক উদ্যোগের অভাব না থাকলেও মধুরেন সমাপয়েত্ হল না। বরং আগের প্রায় প্রত্যেক দফার মতো বিক্ষিপ্ত অশান্তির আবহেই শেষ হল রাজ্যের অষ্টম তথা শেষ দফার ভোট গ্রহণ পর্ব।রাজ্যে নজীরবিহীন আট দফায় ভোট করানোর পিছনে নির্বাচন কমিশনের মূল যুক্তি ছিল ভোটপর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা। দিনের শেষে সেই পদক্ষেপের কার্যকারিতা অনেকাংশে প্রমাণিত। আট […]

এই মুহূর্তে জেলা

টাকা দিলেই মিলছিল চাহিদামতো কোভিড রিপোর্ট। নজরে আসতেই পুলিশের জালে দুই ল্যাব কর্মী।

হাওড়া , ২৯ এপ্রিল:- কোভিড টেস্ট না করিয়েও টাকা দিলেই মিলছিল চাহিদামতো কোভিড রিপোর্ট। নজরে আসতেই থানায় অভিযোগ দায়ের করে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে দুই ল্যাব কর্মীকে। টাকার বিনিময়ে চাহিদামতো কোভিডের ভুয়ো রিপোর্ট বানিয়ে কর্তৃপক্ষের অলক্ষ্যে বেআইনি কারবার ফেঁদে বসেছিলেন হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালের দুই ল্যাব […]

এই মুহূর্তে জেলা

করোনা সংক্রমনে ভীড় এড়াতে বাসিন্দারা নিজেরাই গঙ্গার ঘাটগুলিতে বাঁশের ব্যারিকেড করে দিলেন।

হাওড়া, ২৯ এপ্রিল:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশের ব্যারিকেড করে দিলেন। বালিতে গঙ্গার ঘাটগুলিতে দেখা গেল এমন ছবি। হাওড়ার বালি এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগেই বালির বিভিন্ন গঙ্গার ঘাটগুলি বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিলেন। পোস্টার, ব্যানার লাগিয়ে সচেতনতা বার্তা দিলেন। বালি কেদার ঘাট, নিমতলা ঘাট, বালিখাল ঘাট সমস্ত ঘাটেই অযাচিত ভীড় এড়াতে […]

এই মুহূর্তে কলকাতা

এবার কমিশনে বিজেপি।

কলকাতা , ২৯ এপ্রিল:- গননার নির্দেশিকা সুস্পষ্ট নয়। কমিশনে অভিযোগ জানালো বিজেপি। আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন শিশির বাজরিয়া। তিনি জানান নির্দেশিকায় বেশ কিছু বয়ান সুস্পষ্ট নয়। সেগুলি বিষদে জানানো হক। এতে গননার দিন বিভ্রান্তি ছড়াবে না রাজনৈতিক দল গুলির মধ্যে। এদিন সাংসদ অর্জুন সিং উপস্থিত […]

এই মুহূর্তে কলকাতা

করোনার রাশ টানতে কলকাতার একাধিক বাজার বন্ধের সিদ্ধান্ত ব্যাবসায়ীদের।

কলকাতা, ২৯ এপ্রিল:- রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংকট এর প্রেক্ষিতে ব্যবসায়ী সংগঠনের তরফ এ সফরের একাধিক গুরুত্বপূর্ণ বাজার আজ থেকে আগামী চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদনী চক, প্রিন্সেপ স্ট্রিট, এজরা স্ট্রিট, ম্যাংগো লেন ও ক্যানিং স্ট্রিট এর মত বাজার গুলি রবিবার পর্যন্ত বন্ধ থাকবে বলে ব্যবসায় সংগঠন কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন […]

এই মুহূর্তে জেলা

ভোট দিলেন অধীর চৌধুরী।

বহরমপুর , ২৯ এপ্রিল:- ভোট দিলেন অধীর চৌধুরী। বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ বহরমপুরের কাশিমবাজার পৌর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেন। ভোট দিয়ে অধীর বাবু নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এই মুহূর্তে জেলা

ভোট শুরুর ছয় ঘন্টা পর বাড়ি থেকে বেরোলেন অনুব্রত।

বীরভূম , ২৯ এপ্রিল:- শেষ দফার ভোটে ফোকাসে বীরভূম। ভোট শুরুর পর প্রায় ৬ ঘণ্টা বাড়ি থেকে বের হননি তিনি। কমিশনের নজরদারিতেই ছিলেন বীরভূমের জেলা সভাপতি। যার নাম বলা হচ্ছে তিনি কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল। অবশেষে বেলা সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে দলীয় কর্মীর বাইকে চেপে গেলেন ভোট দিতে। গতকাল হঠাৎই কমিশনের চোখে বেপাত্তা […]

এই মুহূর্তে জেলা

খড়গ্রামে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।

মুর্শিদাবাদ , ২৯ এপ্রিল:- , ২৯ এপ্রিল:- মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের ১২২ নাম্বার বুথে। নগরে কংগ্রেসের স্টিকার টোটো গাড়ি তে লাগিয়ে ভোটারদের বুথে ভোট দিতে নিয়ে আসার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন খরগ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের ইনচার্জ আবুল কাশেম।

এই মুহূর্তে জেলা

ডোমকল আছে ডোমকলেই।

মুর্শিদাবাদ , ২৯ এপ্রিল:- ডোমকল বিধানসভার আলীনগর ২০১ নম্বর বুথ চত্বরে উত্তেজনা বাড়ি ও দোকান ঘর ভাঙচুর অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধেও। জানা যায় তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ হলে ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় তারপর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে ।