এই মুহূর্তে জেলা

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন উদয়নারায়ণপুরের বিস্তৃন এলাকা।

হুগলি , ১ আগস্ট:- ডিভিসি’র ছাড়া জলে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তৃর্ণ এলাকা। গতকাল শনিবার সন্ধ্যে থেকেই দামোদরের পশ্চিম পাড়ের বাঁধ উপছে জল ঢুকতে শুরু করেছিল উদয়নারায়ণপুরে। সকালের মধ্যেই জলমগ্ন হয়ে পড়েছিল রামপুর-ডিহিভূরসুট-আসন্ডা, হরালি,কুরচি শিবপুর, সিংটি সহ বিভিন্ন এলাকায়। সিংটি এলাকায় আমতা উদয়নারায়ণপুর রাস্তার দিয়ে তীব্র বেগে ব‌ইছে জল। উদয়নারায়নপুর বাসস্ট্যান্ড থেকে ডিহিভুরসুট যাওয়ার […]

এই মুহূর্তে জেলা

শহীদ বিমলা দে’র প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে হাওড়া ব্রিজে স্মরণ কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের।

হাওড়া , ১ আগস্ট:- দিনটা ছিল পয়লা আগস্ট, ১৯৯০ সাল। ওইদিন ট্রাম-বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণ আন্দোলন করতে গিয়ে হাওড়া ব্রিজে পুলিশের গুলিতে জখম হন হাওড়ার তৎকালীন মহিলা কংগ্রেস নেত্রী বিমলা দে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই প্রতি বছর পয়লা আগস্ট হাওড়া ব্রিজে বিমলা দে’র স্মরণে অনুষ্ঠান হয়। পরে তৃণমূল কংগ্রেস […]

এই মুহূর্তে জেলা

নিউটাউন নীল ছবি কান্ডে চুঁচুড়া রবীন্দ্র নগর থেকে গ্রেফতার যুবক।

হুগলি , ১ আগস্ট:- নিউটাউন নীল ছবি কান্ডে চুঁচুড়া রবীন্দ্র নগর থেকে গ্রেফতার যুবক। গতকাল রাতে তাকে ধরে নিয়ে যায় নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম শুভঙ্কর দে। তার কলকাতার কুদঘাটে একটি প্রোডাকশন হাউস রয়েছে। সেই সুবাদে শুভাঞ্জন রায়ের সঙ্গে তার পরিচয়। শুভঙ্কর এরিনা থেকে এডিটিং শিখে মাল্টিমিডিয়া নিয়ে কাজ করত। এডিটিং এর পাশাপাশি ফটোগ্রাফি করত। […]

এই মুহূর্তে জেলা

দ্বারকেশ্বরের একাধিক জায়গায় বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি , জল ঢুকছে আরামবাগের বিস্তীর্ণ এলাকায়।

আরামবাগ, ১ আগস্ট:- জলাধারগুলি থেকে লাগাতার জল ছাড়ার ফলে আরামবাগ মহকুমাবাসীর আতঙ্ক ক্রমশ বাড়ছে। আরামবাগ, খানাকুল, গোঘাট ও পুড়শুড়ার বন্যা দুর্গত মানুষ আতঙ্কে দিন কাটাছে। একদিকে রূপনারায়নের জল আর অন্যদিকে দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। পাশাপাশি দামোদর ও মুন্ডেশ্বরি নদীর জলে বহু চাষের জমি জলের তলায়। কয়েক হাজার মানুষ জলবন্দি হয়ে […]

এই মুহূর্তে জেলা

প্রয়াত প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন রায় চৌধুরী।

হুগলি , ৩১ জুলাই:- প্রয়াত হলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা সুদর্শন রায় চৌধুরী। প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন বাবু বর্তমানে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ছিলেন। ষাটের দশকে প্রেসিডেন্সিতে পড়ার সময় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বোস, হান্নান মোল্লা, বৃন্দা কারাতদের সঙ্গে রাজনীতি করেন। বিনোদ দাশের মৃত্যুর পর ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত হুগলি জেলা সম্পাদকের দায়িত্ব সামলেছেন। শ্রীরামপুর […]

এই মুহূর্তে জেলা

বাধাবিঘ্ন উপেক্ষা করে আবার আইএসএলে ইস্টবেঙ্গল স্বমহিমায় ফিরে আসবে – বাবুন বন্দোপাধ্যায়।

হুগলি , ৩১ জুলাই:- সব বাধাবিঘ্ন উপেক্ষা করে আবার আইএসএলে ইস্টবেঙ্গল স্বমহিমায় ফিরে আসবে। শনিবার শেওড়াফুলি রাজবাড়ি মাঠে পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে এসে এই ভাবেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া দিলেন মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়। গড়ের মাঠে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ফুটবলের প্রাণ। মোহনবাগান না […]

এই মুহূর্তে জেলা

ভুয়ো আইপিএস তদন্তে অভিজিতের বাড়িতেও তল্লাশি।

হাওড়া, ৩১ জুলাই:- ভুয়ো আইপিএস গ্রেফতার কান্ডে হাওড়ায় তাঁর ‘দেহরক্ষী’র বাড়িতে তল্লাশি চালালো পুলিশ। ভুয়ো আইপিএস অফিসার পরিচয় দিয়ে গ্রেফতার হয়েছিলেন বেলঘড়িয়ার বাসিন্দা রাজর্ষি ভট্টাচার্য। এবার এই মামলায় রাজর্ষির ‘দেহরক্ষী’ অভিজিৎ দাস ওরফে সন্তু’র হাওড়ার জগাছার বাড়িতে তল্লাশি চালালো পুলিশ। জানা গেছে, আগে নিরাপত্তারক্ষীর কাজ করতেন অভিজিৎ। কয়েক মাস আগে তিনি ওই ভুয়ো আইপিএসে’র দেহরক্ষী […]

এই মুহূর্তে কলকাতা

শিক্ষক-শিক্ষিকাদের বদলির আবেদন অনলাইনে গ্রহনের জন্য চালু হলো উৎসশ্রী পোর্টাল।

কলকাতা, ৩১ জুলাই:- রাজ্য সরকার শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষাকর্মীদের বদলির আবেদন অনলাইনে গ্রহণ করার জন্য উৎসশ্রী পোর্টাল চালু করেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ বিকাশ ভবনে এই পোর্টালের উদ্বোধন করে বলেন আগামী সোমবার থেকে এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করা যাবে। প্রাথমিক, উচ্চপ্রথমিক সহ যে কোন স্তরের বিদ্যালয়ে ন্যূনতম পাঁচ বছর রয়েছেন এমন শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষা […]

এই মুহূর্তে কলকাতা

সোশ্যাল সাইডে পোস্ট করে বিজেপি ছাড়লেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।

কলকাতা, ৩১ জুলাই:- বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়! তিনি ফেসবুক পোস্টে লিখলেন চললাম। তাঁর কথায়,”সমাজসেবার কাজ করতে হলে কোনও দলে থাকতে হয় না। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।” শনিবার বিকেল চারটের কিছু পর বড়সড় এক পোস্ট করেন বাবুল। সঙ্গে ছিল হেমন্ত মুখার্জির বিখ্যাত ‘এক […]

এই মুহূর্তে জেলা

গঙ্গার ভাঙ্গনে তলিয়ে গেল মন্দির , ভাঙ্গনের আশঙ্কায় শ্মশান , আতঙ্কে এলাকাবাসী।

হুগলি, ৩১ জুলাই:- শ্রীরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিবাবু শ্মশানঘাট সংলগ্ন একটি কালীমন্দির গঙ্গার করাল গ্রাসে তলিয়ে গেল গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টিতে শ্রীরামপুরের গঙ্গা সংলোগ্ন বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। যে মন্দিরটি গঙ্গায় তলিয়ে গেছে সেই মন্দির সংলগ্ন যে শ্মশানঘাট কি রয়েছে যা কালিবাবু শ্মশান ঘাট নামে পরিচিত, অতি প্রাচীন শ্মশানটি প্রায় ভাঙনের […]