এই মুহূর্তে জেলা

দোকানে ঢুকে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে।

সুদীপ দাস , ৩ আগস্ট:- চায়ের দোকানে ঢুকে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে। বর্তমানে জখম অবস্থায় ওই কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর পোলবা থানার মহানাদ চৌমাথা মোড়ে। জখম ওই বিজেপি কর্মীর নাম অভিজিৎ মজুমদার(৩৫)। অভিজিৎ মহানাদ zp9-এর যুব সভাপতি। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ অভিজিৎ মহানাদ চৌমাথা মোড়ে একটি চায়ের […]

এই মুহূর্তে জেলা

আগামীকাল খানাকুলের বন্যা বিধস্ত এলাকায় পরিদর্শনে মুখ্যমন্ত্রী , তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

মহেশ্বর চক্রবর্তী , ৩ আগস্ট:- কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও জলাধারগুলি থেকে ব্যাপক পরিমানে জল ছাড়ার ফলে আরামবাগ মহকুমার বিস্তৃন এলাকা বন্যার জলে প্লাবিত হয়।কয়েক হাজার মানুষ অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। জলবন্দি মানুষদের উদ্ধার কার্যে নেমেছে কেন্দ্রীয় বায়ু সেনা থেকে শুরু করে এনডিআরএফের দল ও সিভিল ডিফেন্স। এই রখম এক ভয়ংকর বন্যা পরিস্থিতি সৃষ্টি […]

এই মুহূর্তে জেলা

ত্রিপুরায় অভিষেকের কনভয়ে হামলার প্রতিবাদে হাওড়ায় প্রতিবাদ মিছিল তৃণমূলের।

হাওড়া , ৩ আগস্ট:- গতকাল ত্রিপুরায় অভিষেকের কনভয়ে বিজেপির হামলার প্রতিবাদে তৃণমূলের তরফ থেকে আজ মঙ্গলবার সকালে প্রতিবাদ মিছিল হলো হাওড়াতেও। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বিজেপির হামলার ঘটনায় এদিন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের তরফে গুলমোহর থেকে ওই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। দলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান অরূপ রায়ের অনুপস্থিতিতে […]

এই মুহূর্তে জেলা

খানাকুলের বন্যা প্লাবিত এলাকা ঘুরে দেখলেন মন্ত্রী বেচারাম মান্না।

খানাকুল , ৩ আগস্ট:- মঙ্গলবার সকাল থেকে হুগলির খানাকুলের বিভিন্ন বন্যা প্লাবিত অঞ্চল ঘুরে দেখছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তার সঙ্গে রয়েছেন তারকেশ্বরের বিধায়ক রমেন্দু সিংহ রায় এবং খানাকুলের যুব তৃণমূল নেতা নজরুল করিম। এদিন সকালে বিভিন্ন এলাকা ঘুরে বন্যা দুর্গত মানুষদের হাতে সামগ্রী পৌঁছে দেন এবং তিনি বলেন গতকাল থেকে বন্যাদুর্গতদের উদ্ধারের জন্য বিপর্যয় […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ২৩১৩ টি স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলবে টেলিমেডিসিন পরিষেবা , স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২ আগস্ট:- রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষও এবার এবার পাবেন সর্বোত্তম চিকিৎসা পরিষেবা। নিজেদের গ্রামের স্বাস্থ্য কেন্দ্র থেকেই বিভিন্ন রোগের উপশমে সম্পূর্ণ বিনামূল্যে সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাবেন তাঁরা। এই উদ্দেশ্যে রাজ্য সরকারের তৈরি টেলিমেডিসিন প্রকল্প ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্পের এদিন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এর ফলে গ্রামবাসীদের কাছে উন্নত স্বাস্থ্যপরিসেবা সহজলভ্য হবে। […]

এই মুহূর্তে জেলা

গ্যাস সিলিন্ডার থেকে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বাড়ি।

হাওড়া, ২ আগস্ট:- হাওড়ায় লিলুয়ার চকপাড়ায় রান্নার সিলিন্ডার থেকে গ্যাস লিক করে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে। আগুনে ২টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। হতাহতের খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে জানা গেছে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালায়। দমকলের ১টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা […]

এই মুহূর্তে কলকাতা

খেলা হবে স্লোগান রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যেও জনপ্রিয়তা পেয়েছে , আগামীদিনে আরো খেলা বাকি আছে – মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২ আগস্ট:- খেলা হবে স্লোগানকে সামনে রেখে তার দল তৃণমূল কংগ্রেস আগামী দিনে সর্বভারতীয় রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইঙ্গিত দিয়েছেন। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ খেলা হবে দিবসের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন বিধানসভা নির্বাচনে তার দলের স্লোগান খেলা হবে ইতমধ্যেই তেই অন্যান্য রাজ্যে জনপ্রিয়তা পেয়েছে। সংসদেও খেলা […]

এই মুহূর্তে কলকাতা

আই এস এল খেলবে ইস্ট বেঙ্গল ইনডোরে আশ্বাস মমতার।

কলকাতা, ২ আগস্ট:- চুক্তি বিতর্ক মিটিয়ে আইএসএল খেলবে ইস্ট বেঙ্গলও। সোমবার নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে‘খেলা হবে’ প্রকল্পের উদ্বোধন করে এই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান ইস্টবেঙ্গল এর পাশাপাশি মোহামেডান স্পোটিং ক্লাবও আই এস এল এর প্রতিযোগিতায় সামিল হোক এমনটাই চান মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘মোহনবাগান আইএসএলে খেলছে, চুক্তি ঠিক আছে। নো প্রবলেম। ইস্টবেঙ্গলের কি মনটা একটু […]

এই মুহূর্তে জেলা

জেলা পরিষদের আর্থিক সহায়তায় উন্নয়ন হাওড়ায়। ১৪টি ব্লকে শববাহী যান ও বর্জ্য নিষ্কাশন যান প্রদান।

হাওড়া , ২ আগস্ট:- জেলা পরিষদের আর্থিক সহায়তায় উন্নয়নের কাজ শুরু হলো হাওড়ায়। জেলার ১৪টি ব্লকে শববাহী যান ও বর্জ্য নিষ্কাশন যান প্রদান করা হলো। এছাড়াও আরও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প শুরু করা হয়েছে জিলা পরিষদের প্রায় ২০ কোটি টাকার আর্থিক সহায়তায়। সোমবার এক অনুষ্ঠানে এসে এই কাজের ভূয়সী প্রশংসা করেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায় […]

এই মুহূর্তে কলকাতা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন জহর সরকার।

কলকাতা, ২ আগস্ট:- তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসার ভারতী প্রাক্তন কার্যনির্বাহী অধিকারিক জহর সরকার বিনা প্রতিদ্বন্দিতায় রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন। আজই ছিল রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করার শেষদিন। কিন্তু বিজেপির তরফে কোনও প্রার্থী দেওয়া হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জহর সরকার রাজ্যসভায় নির্বাচিত হলেন। এদিনই তার হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়।নির্বাচিত হওয়ার পর প্রাক্তন […]