এই মুহূর্তে জেলা

লাগাতার বৃষ্টিতে পাঁচিল ভেঙে গুরুতর আহত বৃদ্ধা।

হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- গত ২ দিনের ভারী বৃষ্টিতে পাঁচিল ভেঙে গুরুতর আহত হলেন এক বৃদ্ধা। বুধবার ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইলের দুইল্যা পঞ্চায়েত এলাকায়। আহত বৃদ্ধার নাম কল্পনা দিন্দা (৬৭)। তিনি ওই এলাকারই বাসিন্দা। এদিন সকালে একটি টেলারিং দোকানে জিনিষ নিতে এসে দোকান লাগোয়া পাঁচিল আচমকা ভেঙে ঘটে ওই দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার এক […]

এই মুহূর্তে কলকাতা

আরও ১৫ দিন বাড়ল কোভিড বিধি নিষেধের মেয়াদ।

কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- রাজ্যে কোভিড পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও এখনও পুরোপুরি আয়ত্বে আসেনি সংক্রমণ। একই সঙ্গে চোখ রাঙাচ্ছে অতিমারীর তৃতীয় ঢেউয়ের আগমন আশঙ্কা। আসন্ন উৎসবের মরশুমে উৎসাহী মানুষের ভিড় যে আশঙ্কাকে আরও বাড়িয়ে দিতে পারে। এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে কোভিড বিধি নিষেধের মেয়াদ বাড়িয়ে দিল রাজ্য সরকার। চলতি দফায় বুধবার পর্যন্ত ছিল বিধি নিষেধের মেয়াদ। […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে শুরু হলো দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট।

হুগলি, ১৫ সেপ্টেম্বর:- “দুয়ারে রেশন প্রকল্পের” পাইলট প্রজেক্ট শুরু হলো আজ থেকে। হুগলির শ্রীরামপুরের কয়েকটি ওয়ার্ডে শুরু হয়েছে এই প্রকল্প। রেশন ডিলাররা রেশন সামগ্রী ভ্যানে করে নিয়ে গিয়ে গ্রাহকদের বাড়িতে পৌঁছে গ্রাহকের নির্দিষ্ট করা পরিমাণ মতো সঠিক ওজন করে রেশন সামগ্রী তুলে দিচ্ছে তাদের হাতে। শ্রীরামপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভাস্কর জানা জানান এই প্রকল্পের […]

এই মুহূর্তে জেলা

মানসিক অবসাদ, নিজের মাথায় গুলি করে আত্মঘাতী শালিমারের পরিবহন ব্যবসায়ী।

হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- হাওড়ার শালিমারে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক পরিবহন ব্যবসায়ী। মৃতের নাম অনিল মিশ্র (৫৬)। বুধবার সকাল ১১টা নাগাদ শালিমার কোলডিপোর পিটিআর সাইডিংয়ে নিজের বাড়িতেই মাথায় নিজের রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী হন তিনি। শালিমারের ওই পরিবহন ব্যবসায়ী গত কয়েক বছর ধরেই বিভিন্ন কারণে মানসিক হতাশায় ভুগছিলেন। এই কারণে বর্তমানে ব্যবসাও […]

এই মুহূর্তে কলকাতা

করোনা নিয়ন্ত্রণে থাকলে এপ্রিলেই উচ্চ মাধ্যমিক , প্রস্তুত খসড়া রুটিন।

কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- করোনা আবহেই আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য রাজ্য সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। সম্ভাব্য একটি খসড়া রুটিনও তৈরি করেছে সংসদ। যা নবান্নে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। চলতি শিক্ষা বর্ষে উচ্চ মাধ্যমিকের সিলেবাস ৩৫ […]

এই মুহূর্তে কলকাতা

প্রতারণার অভিযোগে ভুয়ো পুলিশ অফিসার কে গ্রেপ্তার করল বরানগর থানার পুলিশ।

কলকাতা,১৪ সেপ্টেম্বর:- নিজেকে লালবাজার পুলিশের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিয়ে মানুষের থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগে বরানগর রোড থেকে ভুয়ো পুলিশ অফিসার অনিরুদ্ধ দত্তকে গ্রেফতার করল বরানগর থানার পুলিশ। অনিরুদ্ধ দত্ত নিজেকে লালবাজার পুলিশের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিয়ে পায়রাডাঙ্গার বাসিন্দা রথীন মল্লিকের কাছ থেকে টাকা নেয়, খোঁজ খবর নিয়ে রথীন বাবু জানতে […]

এই মুহূর্তে জেলা

নগদ লক্ষাধিক টাকা সহ হাওড়া স্টেশন থেকে গ্রেফতার এক ব্যক্তি।

হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- লক্ষাধিক নগদ টাকা সহ হাওড়া স্টেশন থেকে গ্রেফতার হলেন এক ব্যক্তি। আরপিএফের রুটিন টহল দেওয়ার সময় হাওড়া রেলওয়ে স্টেশনের ৪ ও ৫ নম্বর গেট থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা ভাগীরথী সিনহা (৪৮) নামে ধৃত ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া যায় নগদ ৪৫ লক্ষ টাকা। আরপিএফ সূত্রে জানা গেছে, […]

এই মুহূর্তে জেলা

মাল ভর্তি ট্রলিতে ধাক্কা দুরন্ত গতিতে ছুটে আসা আপ ইস্টকোস্ট এক্সপ্রেসের।

হাওড়া ,১৪ সেপ্টেম্বর:- বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা। সাঁতরাগাছি কারশেডের কাছে মালপত্র ভর্তি ট্রলিতে ধাক্কা দুরন্ত গতিতে ছুটে আসা আপ ইস্টকোস্ট এক্সপ্রেসের। ট্রলি ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচলেন রেলকর্মীরা। দূর্ঘটনার জেরে আধঘন্টার বেশি সময় পরে ইঞ্জিন বদল করে আবার যাত্রা শুরু ইস্টকোস্ট এক্সপ্রেসের। স্থানীয় সুত্রে জানা গেছে এদিন বেলা প্রায় সাড়ে ১২টা নাগাদ, সাঁতরাগাছি কারশেডের ভেতর থেকে […]

এই মুহূর্তে জেলা

দিদিকে অনুসরন করেই সিঙ্গুর দিবসে দিদির কাছে বার্তা চাকুরি প্রার্থীদের।

সুদীপ দাস ,১৪ সেপ্টেম্বর:- দিদি সিঙ্গুরের মাটি থেকে আন্দোলন করেই তৃণমূলের নাম ছড়িয়ে দিয়েছেন। সিঙ্গরের অনিচ্ছাকৃত চাষীদের কথামত জমি ফেরত দিয়েছেন। তাই আমরাও সিঙ্গুরের বুকে আন্দোলন সংগঠিত করে দিদিকে বার্তা দিতে চাই অবিলম্বে আমাদের চাকুরির ব্যাবস্থা করুন। নইলে আমরা সিঙ্গুর থেকে পায়ে হেঁটে কোলকাতা পৌঁছবো। আমাদের আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করবো। সোমবার প্রবল বৃষ্টিকে উপেক্ষা […]

এই মুহূর্তে জেলা

আরামবাগে সিবিআইয়ের হানা।

আরামবাগ, ১৪ সেপ্টেম্বর:- পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোটের দ্বারস্থ হয় বিরোধী দল। পরবর্তীকালে কোটের নির্দশে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তভার নেয় সিবিআই। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটের পর যেসব হিংসাত্মক ঘটনা ঘটেছে তা সরজমিনে তদন্ত করতে শুরু করে দেয় সিবিআই। এদিন ভোট পরবর্তী হিংসার তদন্তে এবার আরামবাগের কাজীপাড়ায় সিবিআইয়ের তদন্তকারী দল […]