সুদীপ দাস , ১৮ অক্টোবর:- যে জলের লাইনের কাজ এলাকায় হয়নি, সেই কাজের নামে কোটি টাকার বেশী ঠিকাদার সংস্থাকে শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠলো পুরসভার বিগত দিনের প্রশাসকের বিরুদ্ধে। বিষয়টি নজরে আসতেই নড়েচরে বসে বর্তমান পৌর বোর্ড। ঘটনায় বিগত বোর্ডের প্রশাসককে কাঠঘড়ায় দাঁড় করিয়ে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এফআইআর বর্তমান পৌর বোর্ডের। চাঞ্চল্যকর ঘটনাটি বাঁশবেড়িয়া পুরসভার। সোমবার […]
এই মুহূর্তে
সম্প্রতি বাংলাদেশের ঘৃণ্য ঘটনায় রানাঘাটের রাজপথে বিক্ষোভ মিছিল বিজেপির
নদীয়া, ১৮ অক্টোবর:- দূর্গা পূজা চলাকালীন বাংলাদেশের বিভিন্ন এলাক দূর্গা মন্ডপ প্রতিমা ভাঙচুর সহ ইসকন মন্দিরে দুষ্কৃতী তাণ্ডব ও মন্দিরের পুরোহিত সহ অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের ওপর আক্রমণের প্রতিবাদে সোমবার বিকেলে নদিয়ার রানাঘাট শহরে এক বিক্ষোভ পদযাত্রা কর্মসূচি রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় সহ বিজেপির কর্মী-সমর্থকেরা। পাশাপাশি দুর্গাপূজার সময় করিমপুর এলাকায় দুর্গাপূজা কে […]
বেলুড় মঠে এসে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা ভক্ত ও অনুরাগীদের।
হাওড়া, ১৮ অক্টোবর:- বেলুড় মঠে এসে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন তাঁর ভক্ত ও অনুরাগীরা। রবিবার ১৭ অক্টোবর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দজী মহারাজের জীবনাবসান হয়। রাত ৮-২৫ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা […]
করোনায় ঘরছাড়া ধন-লক্ষ্মী , ফিরিয়ে আনতে লক্ষ্মী তৈরী গৃহ-লক্ষ্মীর !
সুদীপ দাস , ১৮ অক্টোবর:- রাত পোহালেই কোজাগরীর আরাধনায় মাতবে আপামর বাঙালী মূলতঃ ঘরে শান্তি ও যশের কামনায় ঘরে ঘরে লক্ষ্মী পুজো আয়োজিত হয়। কিন্তু যারা লক্ষ্মী প্রতিমা তৈরী করে ঘরে লক্ষ্মী ফেরাতেন সৈইসমস্ত মৃৎশিল্পীরা আজ বড় অসহায়। বিগত বছরের পর বছর ধরে হুগলীর ২নম্বর কাপাসডাঙ্গার পাল পরিবারগুলি মৃৎশিল্পের সাথে যুক্ত। তাঁদের নামেই এই এলাকার […]
এই রাজ্যের মুখ্যমন্ত্রী উগ্রপন্থীদের লালন-পালন করছে, চুঁচুড়ায় বিস্ফোরক রাজু।
সুদীপ দাস, ১৮ অক্টোবর:- আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, স্পেন সর্বত্র বাঙালীরা প্রতিবাদ করতে নেমেছে, সেখানে বুদ্ধিজীবিরাও আছেন। কিন্তু বাঙলায় বুদ্ধিজীবিরা তো মমতাজীবি হয়ে গেছে! আমি তাঁদেরকে বলব আপনাদের সৎ বুদ্ধি হোক, সমাজে আপনাদের দরকার, দয়া করে কারোর “পা চাটা” হয়ে যাবেন না! সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমন নিয়ে চুপ থাকা প্রসঙ্গে বাংলার বুদ্ধিজীবিদের এভাবেই আক্রমন করলেন […]
১০ লিটার চোলাই সহ তিনজনকে গ্রেপ্তার করলো গোঘাট থানা।
আরামবাগ, ১৮ অক্টোবর:- আরামবাগ মহকুমার গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালি নতুন বাজার এলাকা থেকে দশ লিটার চোলাই মদসহ তিন জনকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ। এদিন ধৃতদের মেডিকেল পরীক্ষা করার পর গোঘাট থানার পুলিশ আরামবাগ মহকুমা আদালতে তোলে পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিরা হলেন অজয় কোটাল, রাকেশ কোটাল, কাশীনাথ কোটাল। স্থানীয় মানুষের দাবী […]
৮০ শতাংশ টিকাকরণ নির্ধারিত সময়ে শেষ করতে গেলে ৮০ লক্ষ ডোজ টিকা লাগবে , জানালো স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ১৮ অক্টোবর:- রাজ্য সরকার আগামী ২০ দিনের মধ্যে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের ৮০ শতাংশকে অন্তত একটি ডোজ করে করোনা টিকা দেওয়ার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। বর্তমানে ওই হার ৬৬ শতাংশের কাছাকাছি। ৮০ শতাংশের টিকা করণ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হলে এই সময় ৮০ লক্ষ লক্ষ ডোজ টিকা দিতে হবে বলে স্বাস্থ্য […]
করোনা নিয়ে সতর্ক রাজ্য মঙ্গলবার থেকে খুলছে স্বাস্থ্য কেন্দ্র।
কলকাতা, ১৮ অক্টোবর:- দুর্গাপুজো কে কেন্দ্র করে বিপুল জনসমাগম এ প্রেক্ষিতে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে স্বাস্থ্য দপ্তর বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। নমুনা পরীক্ষা এবং টিকাকরণ বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার থেকে সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। নমুনা পরীক্ষা এবং টিকাকরণএর জন্য আগামীকাল থেকে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র খুলে দেওয়া […]
বাংলাদেশে হিংসা সীমান্তের এপারে সুরক্ষা নিয়ে সতর্ক নবান্ন।
কলকাতা, ১৮ অক্টোবর:- প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে সতর্ক রাজ্য সরকার। সীমান্তবর্তী জেলাগুলিকে অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করে চলতি উৎসবের মরসুমের প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে নবান্নের তরফে। রাজ্য গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী সব জেলার পুলিশ সুপার,পুলিশ কমিশনারদের পরিস্থিতির উপর নজর রেখে বাড়তি সর্তকতা নেওয়ার কথা […]
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দজীর জীবনাবসান।
হাওড়া, ১৮ অক্টোবর:- প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১৭ অক্টোবর’২০২১ রাত ৮-২৫ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বামী অমেয়ানন্দজী মহারাজ। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রামকৃষ্ণ মঠ সূত্রের খবর, সোমবার বিকেল সাড়ে ৩টে থেকে […]











