সুদীপ দাস, ৩ ডিসেম্বর:- হুগলী মহসীন কলেজের বহু পুরাতন ছাত্রাবাস। কলেজ থেকে ঢিলছোঁড়া দূরত্বে চুঁচুড়া রবীন্দ্রভবনের উল্টোদিকেই রয়েছে কানাইলাল দত্ত নামাঙ্কিত এই ছাত্রাবাস। সমাজের বহু গুন্যমান্য ব্যাক্তি এই ছাত্রাবাসে থেকে মহসীন কলেজে পাঠরত ছিলেন। ভিন জেলা কিংবা ভিন রাজ্য থেকে মহসীন কলেজে পড়তে এলে আবেদনের বিচারে বিনামূল্যে এই সরকারী ছাত্রাবাসে থাকার সুযোগ পাওয়া যায়। পুরো […]
এই মুহূর্তে
সিঙ্গুরে খুনের ঘটনায় তদন্তভার নিলো সি,আই, ডি , অন্যদিকে ধৃতের ১০ দিন পুলিশি হেফাজত।
হুগলি, ৩ ডিসেম্বর:- পুলিশ কুকুরের পাশাপাশি সিঙ্গুরের নান্দায় একই পরিবারের চারজন খুনের ঘটনায় তদন্তভার তুলে দেওয়া হলো সি,আই, ডির হাতে। ছয়জনের এক প্রতিনিধি দল আসে ঘটনাস্থলে। তারা রক্তের নমুনা সংগ্রহ করার পাশাপাশি দেওয়ালে হাতের ছাপ পরীক্ষা করে। অন্যদিকে যোগেশের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি দীপককে তোলা হয় চন্দননগর আদালতে। তদন্তের সুবিধার্থে সিঙ্গুর থানা ১৪ দিনের পুলিশি […]
আরামবাগে পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস।
হুগলি, ৩ ডিসেম্বর:- মনের জোর থাকলে পর্বতের সর্বোচ্চ শিখরে যেমন ওঠা যায় তেমনি অনায়াসেই নদী পার হওয়া যায়। তাই জীবন সংগ্রহের প্রতিকুলতাও জয় করা সম্ভব যদি মনের জোর থাকে। এমনটাই মনে করেন মনোরোগ বিশেষজ্ঞ মহল। ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। সারা বিশ্ব জুড়ে মর্যাদার সাথে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়। সেই মতো হুগলি জেলার আরামবাগের […]
বেলেঘাটা আইডিতে বিশেষ ওমিক্রণ রুম তৈরী করার নির্দেশ রাজ্য সরকারের।
কলকাতা, ৩ ডিসেম্বর:- আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেইন ওমিক্রণ। এরাজ্যে এখনো কোনও করোনা রোগীর দেহে এখনও নতুন প্রজাতির ভাইরাসের সন্ধান মেলেনি। কিন্তু প্রস্তুতিতে কোনও ফাঁক রাখা হচ্ছে না।ওমিক্রণ ভাইরাসের সংক্রমন ও প্রতিরোধে একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। যেসমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ১) বেলেঘাটা আইডিতে বিশেষ ওমিক্রণ রুম তৈরী করার নির্দেশ রাজ্য সরকারের। ২) কেবলমাত্র আন্তর্জাতিক […]
জেলে থেকেই তোলাবাজি , রমেশ মাহাতোকে ফের পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শুরু।
সুদীপ দাস, ৩ ডিসেম্বর:- জেলে থেকেই তোলাবাজি। জনৈক ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে বিভিন্ন মামলায় বিচারাধীন থাকা হুগলীর ত্রাস জেলবন্দি রমেশ মাহাতোকে ফের পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শুরু করলো চন্দননগর কমিশনারেটের পুলিশ। রমেশের সাথে তাঁর চার শাগরেদকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতরা হলো রমেশ মাহাতো, মহঃ সাবীর, সন্তোষ চৌধুরী, রাজকুমার চৌধুরী (চিকুয়া) এবং দেবাশীষ সরকার। এদের মধ্যে […]
ঘূর্ণিঝড় ও বৃষ্টির সতর্কতা হিসেবে হাওড়া পুরসভায় খোলা হলো কন্ট্রোল রুম।
হাওড়া, ৩ ডিসেম্বর:- ওড়িশা অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জওয়াড। আশঙ্কা করা হচ্ছে এর প্রভাব এরাজ্যেও পড়ার সম্ভাবনা রয়েছে। যাত্রী নিরাপত্তার কারণে বহু ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় এর জেরে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ যাওয়া আসার বহু ট্রেন বাতিল […]
জাওয়াদের আগাম সর্তকতা , শালিমার ইয়ার্ডে শিকল দিয়ে বাঁধা হল ট্রেন।
হাওড়া, ৩ ডিসেম্বর:- আছড়ে পড়তে পারে ‘জাওয়াদ’, শালিমার ইয়ার্ডে শিকল দিয়ে বাঁধা হল ট্রেন। এ বার আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। আগামী শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে ওই ঘূর্ণিঝড়। তার প্রভাব পড়তে পারে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। ওই সব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই আশঙ্কায় […]
২০২১ সালের ৪ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে।
কলকাতা, ৩ ডিসেম্বর:- ২০২১ সালের ৪ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। এইদিন মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি রয়েছে। এ ঠিক ১৫ দিন আগে কার্তিক মাসের পূর্ণিমায় বছরের শেষ চন্দ্রগ্রহণ হয়েছে। এই গ্রহণ সকাল ১০ টা ৫৯ মিনিট থেকে শুরু হবে। চলবে দুপুর ৩টে ৭ মিনিট পর্যন্ত। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। […]
বিশ্ব প্রতিবন্ধী দিবসে হাওড়া স্টেশন চত্বরে প্রতিবন্ধীদের পাশে লেডিস ক্লাব।
হাওড়া, ৩ ডিসেম্বর:- বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ ৩ ডিসেম্বর হাওড়াতেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেডিস ক্লাব কলকাতার তরফ থেকে হাওড়া রেলওয়ে স্টেশন চত্বরে এক সমাজসেবামূলক কর্মসূচি নেওয়া হয়। স্টেশন চত্বরে যে সমস্ত প্রতিবন্ধী মানুষ, ভবঘুরে এবং গরিব মানুষ থাকেন মূলত তাদের হাতে সংস্থার তরফ থেকে এদিন কম্বল এবং রেশনের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। […]
শ্রীরামপুরে আজ তৃণমূলের মিছিল ছিল ট্রেলার মাত্র , আসল খেলা হবে নির্বাচনের সময়- দাবি পুর প্রশাসকের।
হুগলি, ৩ ডিসেম্বর:- বিভিন্ন দাবি-দাওয়া সহ পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকালে শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হলো। কার্যত পুর নির্বাচনের আগে শহর তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক শক্তি প্রমাণ করলো। এদিন মাহেশের জগন্নাথ মন্দিরের সামনে থেকে মিছিল শুরু হয়ে জি,টি,রোড ধরে মিছিল শেষ হয় আর,এম,এস মাঠে। এই মিছিল […]











