কলকাতা, ৭ ডিসেম্বর:- কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। রাজ্যের হাতে থাকা পুলিশ বাহিনী দিয়েই অবাধ ও সুষ্ঠুভাবে ভোট করানো সম্ভব বলে রাজ্যপালকে স্পষ্ট ভাবে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্য পুলিশের তরফে কলকাতা পুরভোটে বাহিনী নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টও রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুরসভা ভোটের প্রস্তুতি ও […]
এই মুহূর্তে
বকেয়া বেতন ও একাধিক দাবীতে আরামবাগে আশা কর্মীদের পথ অবরোধ।
আরামবাগ, ৭ ডিসেম্বর:- বকেয়া বেতন ও একাধিক দাবীতে হুগলির আরামবাগ হসপিটাল মোড়ে আশা কর্মীদের পথ অবরোধ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিন সকাল থেকেই আরামবাগ মহকুমা হসপিটাল চত্বরে আশা কর্মীদের জোড়ো হতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে আরামবাগ মহকুমার ছয়টি ব্লকের আশা কর্মীরা হসপিটালে চলে আসেন। তারপরই শুরু হয় শ্লোগান এবং বিক্ষোভ। এরপর […]
কলকাতা পুরভোটে জ্বর বা অন্য কোনো লক্ষণ না থাকলেই ভোট কেন্দ্রে ঢোকার অনুমতি মিলবে।
কলকাতা, ৭ ডিসেম্বর:- করোনা সংক্রমণ প্রতিরোধে কলকাতা পুরসভার ভোটে ১৪৪টি ওয়ার্ডের প্রতিটি বুথেই ভোটদাতাদের শরীরের তাপমাত্রা মাপা হবে। জ্বর বা অন্য কোনও লক্ষণ না থাকলে তবেই ভোটগ্রহন কেন্দ্রে ঢোকার অনুমতি মিলবে। আর এর জন্য প্রায় ৫০০০ কর্মী নিয়োগ করছে রাজ্য নির্বাচন কমিশন। যারা বুথের বাইরে ভোটারদের শরীরের তাপমাত্রা মাপবেন। এই তথ্য দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের […]
শ্রীরামপুরের গঙ্গার ঘাটে মৃত কুমিরকে ঘিরে চাঞ্চল্য।
হুগলি, ৭ ডিসেম্বর:- শ্রীরামপুর কালিবাবুর গঙ্গার ঘাটে জমা পানায় মৃত কুমিরকে ঘিরে চাঞ্চল্য। মৃত কুমিরকে দেখতে উৎসাহ মানুষের ভিড়। স্থানীয় সূত্রে জানা যায় সকালে গঙ্গার ঘাটে পানার মধ্যে ভেসে থাকতে দেখা যায়। কোথা থেকে এলো কুমিরটি তা কেউ জানে না। স্থানীয়রা দেখতে পেয়ে পুরসভাকে খবর দেয়, তাদের দাবী গঙ্গায় এতদিন স্নান করছি কখনো নজরে আসেনি। […]
চন্ডীতলায় একই পরিবারের তিনজনকে খুনে অভিযুক্ত আত্মঘাতী !
চিরঞ্জিত ঘোষ, ৭ ডিসেম্বর:- চন্ডীতলার নৈটিতে একই পরিবারের তিনজনকে খুনে অভিযুক্তর মৃতদেহ উদ্ধার হল গোবরা স্টেশনের রেল লাইন থেকে। আজ সকাল সারে ছটা নাগাদ হাওড়া বর্ধমান কর্ড শাখার তিন নম্বর লাইনে শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার হয়। কামারকুন্ডু জিআরপি মৃতদেহ উদ্ধার করে। চন্ডীতলা থানার পুলিশ খবর পেয়ে মৃতের পরিবারকে দিয়ে দেহ শনাক্ত করায়। সম্পত্তি নিয়ে […]
নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কামারহাটি।
কলকাতা, ৬ ডিসেম্বর:- আচমকাই নিম্নচাপে বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ বরানগর থেকে পানিহাটি সর্বত্র জলমগ্ন। বরানগর গোপাল লাল ঠাকুর রোড বিটি রোড নপাড়া কামারহাটি ফিডার রোড ১১ নম্বর বাস স্ট্যান্ড পানিহাটি ট্রাফিক মোড় সর্বত্রই একদিনের নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন। নিকাশি ব্যবস্থার যে বেহাল চিত্র তা প্রতিবারই অল্প বৃষ্টিতেই ভয়ঙ্কর রূপ নেয়। গাড়ি চলাচলের বিঘ্ন ঘটছে তার মধ্যে […]
নিরাপত্তার অভাবে নাগাল্যান্ড সফর বাতিল তৃণমূল প্রতিনিধি দলের।
কলকাতা, ৬ ডিসেম্বর:- নাগাল্যান্ড সরকার নিরাপত্তার দায়িত্ব নিতে অস্বীকার করায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নাগাল্যান্ড সফর বাতিল করেছে। কলকাতা বিমানবন্দর থেকে ই প্রতিনিধি দলের সদস্যরা ফিরে আসেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। নাগাল্যান্ডে ১৪৪ ধারা ইতিমধ্যে জারি করা হয়েছে। সবরকম গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সে রাজ্যের সরকার। নতুন করে অশান্তি বাধার আশঙ্কা থাকাতেই শেষ […]
হাওড়া পৌরসভার নির্বাচন পিছিয়ে যাওয়ায় রাজ্যপালকেই দায়ী করলেন বিধানসভার অধ্যক্ষ।
কলকাতা, ৬ ডিসেম্বর:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় হাওড়া পুরসভার নির্বাচন পিছিয়ে যাওয়ার জন্যে রাজ্যপাল জগদীপ ধনকরের ভূমিকা কে দায়ী করেছেন। হাওড়ার পুরভোট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সোমবার তিনি বলেন, হাওড়া পুরসভার পুনর্গঠন সংক্রান্ত বিল রাজ্যপালের স্বাক্ষরের জন্য আটকে থাকার কারণেই সেখানে ভোট করানো সম্ভব হয়নি। কেন রাজ্যপাল ওই বিল আটকে রেখেছেন তা তাঁর অজানা […]
ট্রেনে চেপে উত্তরবঙ্গ সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৬ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে খারাপ আবাহাওয়ার কারণে হেলিকপ্টার সফর বাতিল করে সোমবার দুপুরে হাওড়া থেকে ট্রেনে করেই মালদহ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর ২ টো ১৫ মিনিটের শতাব্দী এক্সপ্রেসে মালদহ সফরে যান মুখ্যমন্ত্রী। হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী, পুলিশ কমিশনার সি সুধাকর সহ প্রশাসনের আধিকারিকরা। দুপুর ২টো নাগাদ তিনি পৌঁছে […]
টিকিয়াপাড়া কারশেডেও জল।
হাওড়া, ৬ ডিসেম্বর:- জাওয়াদ এর নিম্নচাপের জেরে দু’দিন ভারী বৃষ্টির ফলে জলমগ্ন হাওড়ার একাধিক ওয়ার্ড। বৃষ্টির জল জমেছে দক্ষিণ-পূর্ব রেলের টিকিয়াপাড়া কারশেডেও। যদিও দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আবহাওয়ার উন্নতি না হলে ফের বৃষ্টি হলে আরও জলমগ্ন হবার আশঙ্কা থাকছে রেললাইনে।











