এই মুহূর্তে জেলা

কোভিড-১৯ এ মৃত ব্যক্তিদের সরকারী আর্থিক সাহায্যের প্রক্রিয়া শুরু।

হুগলি, ৮ ডিসেম্বর:- কোভিড-১৯ এ মৃত ব্যক্তিদের সরকারী আর্থিক সাহায্য করতে সিঙ্গুর ব্লকে শুরু হয়েছে মাইকিং। সুপ্রীম কোর্টের আদেশক্রমে মৃত প্রত্যেক ব্যক্তিকে রাজ্য সরকার পঞ্চাশ হাজার টাকা টাকা দেওয়ার কথা ঘোষনা করেছে। ইতিমধ্যেই জেলার সব ব্লকে শুরু হয়েছে চেক দেওয়ার কাজ। সরকারী নির্দেশ অনুযায়ী কোভিডে মৃত ব্যক্তির শংসাপত্র, ভোটার ও আঁধার কার্ড, নিকট আত্মীয়ের ব্যাঙ্কের […]

এই মুহূর্তে কলকাতা

ক্ষতিগ্রস্ত চাষিদের ফসলের জন্য শস্যবিমা যোজনার টাকা দেওয়ার উদ্যোগ শুরু।

কলকাতা, ৮ ডিসেম্বর:- রাজ্য সরকার সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের নষ্ট ফসলের জন্য শস্যবিমা যোজনার টাকা দেওয়ার উদ্যোগ শুরু করেছে। এই প্রকল্পে আমন ধান, আলু-সহ বিভিন্ন রবিশস্যের উপর ক্ষতিপূরণের সুযোগ মিলবে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যে সব আলুচাষী বিমার আওতায় নেই, তারাও এখনই বিমা করিয়ে ক্ষতিপূরনের সুযোগ পাবেন বলে দফতরের তরফে […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতার পুর ভোটে বাড়তি ভাতা পাবেন ভোট কর্মীরা।

কলকাতা, ৮ ডিসেম্বর:- কলকাতার পুর ভোটে বাড়তি ভাতা পাবেন ভোট কর্মীরা। রাজ্য নির্বাচন কমিশন ভোট কর্মীদের বিশেষ শীতকালীন ভাতা হিসাবে মাথাপিছু আড়াইশো টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। তবে কলকাতা পুরসভার ভোট এর জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেই কমিশন সূত্রে খবর। ভবিষ্যতে অন্যান্য ভোটে র সময় এই নির্দেশ […]

এই মুহূর্তে কলকাতা

দল বিরোধী কার্যকলাপের জন্য দুই নেতা-নেত্রীকে বহিস্কার করলো তৃণমূল।

কলকাতা, ৮ ডিসেম্বর:- দল বিরোধী কার্যকলাপের জন্য সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়কে এবার দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। আসন্ন কলকাতা পুরভোটে নির্দল প্রার্থী হিসেবে দেওয়া মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করা হবে বলে আগেই বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার সেইমত দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন দক্ষিণ […]

এই মুহূর্তে জেলা

চার বছরেও খুললো না ইন্ডোর , আশাহত চুঁচুড়াবাসী !

সুদীপ দাস , ৮ ডিসেম্বর:- দাবী ছিল দীর্ঘদিনের। সেই দাবী মেনেই ২০১৭সাল থেকে চুঁচুড়ার গোর্খা ময়দানে শুরু হয় ইন্ডোর স্টেডিয়ামের কাজ। শুরুতেই স্টেডিয়ামের জন্য অতিরিক্ত টাকা চাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া ধমকের মুখে পরেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দিনটা ছিলো ২০১৭সালের ১লা জুন। তারকেশ্বরে আয়োজিত হুগলী জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মমতা বন্ধ্যোপাধ্যায়কে এই ইন্ডোর স্টেডিয়াম তৈরীর […]

এই মুহূর্তে জেলা

গাছ কাটার খবর পেয়েই ঘটনাস্থলে বিধায়ক।

সুদীপ দাস, ৮ ডিসেম্বর:- গাছ কাটার খবর পেয়েই ঘটনাস্থলে বিধায়ক। হাতেনাতে ধরা পরলো অভিযুক্ত। পুলিশ ডেকে অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দিলেন বিধায়ক। ঘটনাটি হুগলী-চুঁচুড়া পুরসভার ২নম্বর ওয়ার্ডের কেওটা সংহতিপল্লী এলাকার। অভিযুক্তের নাম বুদ্ধদেব মন্ডল। ভারতীয় সেনাবাহীনির কর্মী বুদ্ধদেববাবু ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। তিনি এলাকায় একটি বাগান কিনে সেখানে বসতি গড়ার জন্য গাছগুলি কাটছিলেন […]

এই মুহূর্তে জেলা

ফেরিওয়ালার গান চুরি , উপার্জন অন্যদের ; সাদা ভুবনের আকাশ কালো মেঘেই ঢাকা !

সুদীপ দাস, ৮ ডিসেম্বর:- একটা সময় জাতীয় কবি অরুন চক্রবর্তীর লেখা “লাল পাহাড়ির দেশে যা” গানটি চুরির স্বাক্ষী থেকেছে সঙ্গীত প্রেমী বাঙালী। এবারে এক আম বাঙালীর জনপ্রিয় লোকগীতি চুরি করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিলো সাইবারপ্রেমী বাঙালীরা। শ্রীরামপুর স্টেশনে মহুয়া গাছটির প্রেম ভরা তিরে বিদ্ধ হয়েছিলেন অরুনবাবু। এরপরই অরুনবাবুর হৃদয়ের রং দিয়ে ৫০ বছর পূর্বের […]

জেলা এই মুহূর্তে

অপরাধ রুখতে ব্যাক্তিগত সিসিটিভিতেও নজরদারীর পরিকল্পনা চন্দননগর কমিশনারেটের।

হুগলি, ৮ ডিসেম্বর:- ক্লোজ-সার্কিট টেলিভিশন। অর্থাৎ সিসিটিভি। দিন কিংবা রাত যে কোনরকম ঘটনাই সিসিটিভি বন্দি হওয়া সম্ভব। বছর কয়েক আগে শুরু হয় সিসিটিভির পথ চলা। মাত্র এক দশকের মধ্যেই সিসিটিভি বিশ্বব্যাপী সহজলভ্য হয়েছে। ঘটে যাওয়া বাস্তবকে বন্দি করে রাখতে ওস্তাদ সিসিটিভি। তাই বিভিন্ন পর্যালোচনার ক্ষেত্রে সিসিটিভি ব্যাবহার আজ অবশ্যম্ভাবী। বিশেষ করে অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে […]

এই মুহূর্তে জেলা

কুয়াশার চাদরে ঢেকেছে হাওড়া শহর।

হাওড়া, ৮ ডিসেম্বর:- বেশ কয়েকদিন যাবৎ নিম্নচাপের ফলে মেঘাচ্ছন্ন ছিল আকাশ। এরপর আজ ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকল হাওড়া শহর। সড়ক ও রেলপথেও তার প্রভাব পড়লো। ঘন কুয়াশাচ্ছন্ন শহর। দৃশ্যমানতার অভাবে ধীরগতিতে চলছে যানবাহন।

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরের এক বহুতলের জুতোর গোডাউনে আগুন।

হুগলি, ৭ ডিসেম্বর:- শ্রীরামপুর বি পি দে স্ট্রীট এলাকায় একটি বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। সন্ধা নাগাদ বহুতলটির নিচের তলায় একটি জুতোর গোডাউনে আগুন লাগে। মহুর্তে ধোঁয়ায় ঢেকে যায় পুরো আবাসনটি। ধোঁয়া আর আগুন দেখে আবাসনে থাকা বাসিন্দারা ছাদে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে শ্রীরামপুর দমকল বিভাগ থেকে তিনটি গাড়ী আসে ঘটনাস্থলে। জল দিয়ে […]