হাওড়া, ২৩ ডিসেম্বর:- বালির নিশ্চিন্দা আনন্দনগরের বাসিন্দা সাত বছরের নাবালক সহ দুই গৃহবধূ নিখোঁজের ঘটনায় ধৃত পেশায় রাজমিস্ত্রি দুই যুবককে বৃহস্পতিবার দুপুরে হাওড়া আদালতে তোলা হয়। এদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৬৩ ও ৩৬৫ ধারায় মামলা রুজু করে পুলিশ। এর পাশাপাশি উদ্ধার হওয়া দুই গৃহবধূকে গোপন জবানবন্দির জন্য বুধবার হাওড়া আদালতে নিয়ে আসা হয়। এদিন এই […]
এই মুহূর্তে
পুরুষদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরীর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
কলকাতা , ২৩ ডিসেম্বর:- রাজ্য সরকার গ্রামের দরিদ্র মানুষদের স্বনির্ভর করে তুলতে পুরুষদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরীর উদ্যোগ নিচ্ছে। কলকাতার নিউটাউনে বৃহস্পতিবার ১৭ তম সরস মেলার উদ্বোধন করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, এরফলে মহিলাদের পাশাপাশি গ্রামের পুরুষদেরও সশক্তিকরণ করা সম্ভব হবে। এছাড়া চলতি অর্থবর্ষে এক কোটি মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আনার লক্ষ্যমাত্রা […]
বিজেপির বিক্ষোভ ডেপুটেশনে শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুর, ২৩ ডিসেম্বর:- রাজ্য সরকারের দুর্নীতি এবং ভুল নীতি ও সদিচ্ছার অভাবে রাজ্যজুড়ে কৃষকদের শোচনীয় অবস্থার জন্য কৃষকদের স্বার্থ রক্ষার্থে বিঘাপ্রতি প্যাকেজ এবং কৃষিঋণ সহ একাধিক দাবি নিয়ে সারা রাজ্যে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি তার পাশাপাশি বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী ব্লক এর চাঠরা বিডিও অফিসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। […]
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করতে একগুচ্ছ কর্মসূচি রাজ্য সরকারের।
কলকাতা, ২৩ ডিসেম্বর:- স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করতে একগুচ্ছ কর্মসূচি নিচ্ছে রাজ্য সরকার। স্বাধীনতা সংগ্রামে বাংলার অবিস্মরণীয় অবদান এর সঙ্গে সঙ্গতি রেখেই বছরব্যাপী এই নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সরকারের তরফে। অথচ কেন্দ্রের মোদি সরকারের কাছে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন কর্মসূচিতে ব্রাত্য বাংলাই! বুধবার এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে বলতে দেওয়া […]
৪০০ বছরের ইতিহাসে প্রথম “মিডনাইট প্রার্থনা”র সময় পরিবর্তন ব্যান্ডেল চার্চে !
সুদীপ দাস , ২৩ ডিসেম্বর:- হুগলীর ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ চার শতাধিক বছরের পুরনো। বাংলার সর্বপ্রথম এই গীর্জায় বড়দিন উপলক্ষ্যে প্রত্যেক বছর ২৪শে ডিসেম্বর রাত ১২টায় “মিডনাইট প্রার্থনা” অনুষ্ঠিত হয়। গতবছর করোনার জেরে বড়দিন উপলক্ষ্যে এই বিশেষ প্রার্থনায় সাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও চার্চের সদস্যদের জন্য ঘড়ির কাঁটায় ঠিক রাত ১২টায় প্রার্থনা শুরু হয়। কিন্তু এবছর এই […]
দুই গৃহবধূ নিখোঁজের ঘটনায় গ্রেপ্তার দুই রাজমিস্ত্রিকে তোলা হলো আদালতে।
হাওড়া, ২৩ ডিসেম্বর:- নিশ্চিন্দার আনন্দনগরের সাত বছরের এক নাবালক সহ দুই গৃহবধূ নিখোঁজের ঘটনায় গ্রেপ্তার পেশায় রাজমিস্ত্রি দুই যুবককে বৃহস্পতিবার হাওড়া আদালতে হাজির করলো পুলিশ। এদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 363 ও 365 ধারায় মামলা রুজু করা হয়েছে। এর পাশাপাশি উদ্ধার হওয়া দুই গৃহবধূকেও এদিন হাওড়া আদালতে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।
বাড়ি থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২৩ ডিসেম্বর:- আবারও নিঃসঙ্গ ব্যাক্তির মৃত্যু। বাড়ির ভিতর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত নারকেলবাগান সংলগ্ন মিয়ারবেড় গোরস্থান রোডে। মৃত বৃদ্ধর নাম দীপক ব্যানার্জী(৭১)। পেশায় তিনি একজন পুরোহিত ছিলেন। বিবাহিত হলেও নিঃসন্তান ছিলেন দীপকবাবু। ২০১৯ সালে দীপকবাবুর স্ত্রী মারা যান। তারপর থেকেই নিঃসঙ্গ ছিলেন […]
অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত স্থগিত রাখছে রাজ্য।
কলকাতা, ২৩ ডিসেম্বর:- কিছুতেই পিছু ছাড়ছে না করোনা জুজু। তাই আপাতত রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হচ্ছে রাজ্য।শিক্ষামন্ত্রীর ইচ্ছা ছিল জানুয়ারি মাসেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস খোলা হবে। বিদ্যালয়ে এসেই অফলাইনে ক্লাস করতে হবে প্রত্যেক পড়ুয়াকে। কিন্তু তাতে জল ঢেলে দিল ওমিক্রন। করোনার এই নয়া প্রজাতির […]
পেশাদারী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বৃত্তিমূলক প্রশিক্ষণ চালু করছে রাজ্যের কারিগরি দপ্তর।
কলকাতা, ২৩ ডিসেম্বর:- আগামী মাসে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এবারের দুয়ারে সরকার শিবিরে বেশকিছু নতুন প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। পুরনো সমস্ত প্রকল্পের পাশাপাশি এবার দুয়ারে সরকার শিবির থেকে নতুন চালু হওয়া মৎস্যজীবী ক্রেডিট কার্ড,হস্তশিল্পী ক্রেডিট কার্ড এবং বয়ন শিল্পী ক্রেডিট কার্ডের মত নতুন প্রকল্পের জন্য […]
৪২ টি কচ্ছপ উদ্ধার করলো শেওড়াফুলি জিআরপি।
হুগলী, ২৩ ডিসেম্বর:- গোপন সূত্রে খবর পেয়ে ৪২ টি কচ্ছপ উদ্ধার করলো শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ। জিআরপি সূত্রে খবর উত্তরপ্রদেশ থেকে দুন এক্সপ্রেস করে হাওড়াতে নিয়ে আস হচ্ছে কচ্ছপ। সময় নষ্ট না করে অফিশার ইনচার্জ বিকাশ মুখোপাধ্যায়, এসআই সুমন ঘোষ সহ পিসি পাটির টিমকে নিয়ে ওথ পেথে বসে থাকেন শ্রীরাপুর স্টেশনে। সকাল ৮-৩০ মিনিটে এক […]











