হাওড়া, ২৫ জানুয়ারি:- আগামীকাল বুধবার ২৬ জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস। এর প্রাক্কালে নাশকতামূলক অপরাধ রুখতে ও নিরাপত্তার কারণে জোরদার নাকা চেকিং শুরু হয়েছে হাওড়ায়। মঙ্গলবার সকাল থেকেই দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজায় নাকা চেকিং চলছে। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে নাকা চেকিং চলছে। শিবপুর থানার পুলিশ কলকাতার দিক থেকে আসা যাওয়া সবধরনের গাড়িতেই তল্লাশি করছে।
এই মুহূর্তে
ভোটের আগে রাজনৈতিক দলের পোস্টার ব্যানার ছেড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দননগরে।
হুগলি, ২৫ জানুয়ারি:- ভোটের আগে রাজনৈতিক দলের পোষ্টার ব্যানার ছিড়ে দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চন্দননগরে। ১২ ফেব্রুয়ারী চন্দননগর পৌরনিগমের ভোট। এই কারনে রাজনৈতিক দলগুলির ব্যস্ততা তুঙ্গে। চারিদিকে সব দল গুলির প্রচারের ব্যানার দেওয়াল লিখন ছড়িয়ে পড়েছে। গোন্দলপাড়ায় ২৫ নং ওয়ার্ডে বিজেপির পোষ্টার ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃনমুলের বিরুদ্ধে। বিজেপি ফরওয়ার্ড ব্লক এই সব বিরোধী […]
ইলেকট্রিক সরঞ্জামের গোডাউনে ভয়াবহ আগুন আরামবাগে।
আরামবাগ, ২৫ জানুয়ারি:- ইলেকট্রিক সরঞ্জামের গোডাউনে হঠাৎ রাতে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রাত্রি দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগের গৌরহাটি দুই নম্বর অঞ্চলের ডোঙ্গলমোড় এলাকায়।এদিন রাত্রি দুটো নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা যায়। রাত্রি দুটো থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে দমকল বিভাগের ৩টি ইঞ্জিন, সকাল ন’টা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে […]
স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে।
হাওড়া, ২৫ জানুয়ারি:- যথাযোগ্য মর্যাদায় আজ মঙ্গলবার স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। তবে কোভিড অতিমারীর কারণে বর্তমানে ভক্ত ও দর্শনার্থীদের মঠে প্রবেশ বন্ধ রয়েছে। স্বামীজীর জন্মতিথি অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে মঠের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। এদিন সকালে রামকৃষ্ণ মন্দিরের নাটমন্দিরে বিবেকানন্দ গীতি অনুষ্ঠিত হয়। এরপর কঠোপনিষদ পাঠ, গীতি আলেখ্য, ভজন সহ […]
নাবালিকার বিয়ে রুখল পুলিশ।
হুগলি, ২৫ জানুয়ারি:- নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ। বর্ধমান জেলার মেমারির বাসিন্দা সাধন ক্ষেত্রপালের পুত্র আকাশ ক্ষেত্রপালের সংগে ভদ্রেশ্বর খলিসানি মনসা তলার বাসিন্দা সমর বাউরির কন্যা লক্ষ্মী বাউরির বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান বাড়ি ছিল লক্ষ্মীর বাড়িতে। লক্ষ্মীর বয়স ১৪.বিয়ের পিড়িতে বর কনে বসে নিয়ম পালন করছিল। নেমত্তন্ন অতিথিরা টেবিল চেয়ারে বসে ছিল খাওয়ার জন। একেবারে […]
হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু ছাত্রীর, পরিবারের দাবী ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয় ছাত্রী।
সুদীপ দাস, ২৪ জানুয়ারি:- চুঁচুড়া শিক্ষা মন্দির স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রী ছিলো চুঁচুড়া দত্ত গোলির বাসিন্দা অনুষ্কা দে (১৮)। গত ৯ জানুয়ারী স্কুলে ভ্যাকসিন নেয় সে। তারপর জর আসে তার। প্যারাসিটামল খায়। দুদিন জর আসেনি আর। হাতে ব্যাথা হওয়ায় বরফ দেয় বাবা সুব্রত দে। শরীর খুব দূর্বল হয়ে যায় মাথা ব্যাথা শুরু হয়। গতকাল সন্ধায় […]
নেতাজির বাণী প্রচারে সাইকেলে সুসজ্জিত ট্যাবলো সাজিয়ে মিছিল যুবকদের।
গোঘাট, ২৪ জানুয়ারি:- দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ব্যারাকপুর ও পশ্চিমবঙ্গ ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে সাইকেল মিছিল। দেশের যুব সমাজকে দেশমাতৃকার প্রতি কর্তব্য এবং দেশাত্মবোধ জাগ্রত করতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর এবং পশ্চিমবঙ্গ ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বিটি রোড আগরপাড়া শাখা থেকে ১২ জন সাইকেল-আরোহী এবং […]
এবার ঘরে বসেই মিলবে সচিত্র ভোটার পরিচয় পত্র।
কলকাতা, ২৪ জানুয়ারি:- এবার থেকে ঘরে বসেই মিলবে সচিত্র ভোটার পরিচয় পত্র। ডাক যোগে সরাসরি প্রাপকদের হাতে পরিচয়পত্র পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন। মঙ্গলবার জাতীয় ভোটদাতা দিবসে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে ডাক বিভাবগের বোঝাপড়া হয়েছে। নতুন ভোটারদের পরিচয় পত্রের সঙ্গে সঙ্গে একটি করে […]
রাস্তায় যানবাহনের চাপ কমাতে এবার জলপথে পন্য পরিবহনে জোর দিচ্ছে সরকার।
কলকাতা, ২৪ জানুয়ারি:- সড়ক ও সেতুর ওপর যানবাহনের চাপ কমাতে রাজ্য সরকার জলপথে পণ্য পরিবহনের ওপর জোর দিচ্ছে।তারই অঙ্গ হিসাবে রাজ্যের পরিবহন দফতর শালিমার থেকে কলকাতা বন্দর পর্যন্ত জলপথে রো রো সার্ভিস চালু করতে চলেছে। রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন। জলপথ পরিবহন নিয়ে সোমবার পরিবহন ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে।পরে পরিবহনমন্ত্রী বলেন, দ্বিতীয় […]











