হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- আবারও চুরির ঘটনা হাওড়ার সাঁকরাইলের মানিকপুরে। জানা গেছে, বেলতলা ৪ নং বাম্পারে কাছে কাপড়ের দোকানে ওই চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শংকর চন্দ্র নস্কর নামের এক ব্যক্তির কাপড়ের দোকানে। বৃহস্পতিবার রাতে দশটার সময় দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। শুক্রবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক দেখেন দোকানের […]
এই মুহূর্তে
সরকারের প্রস্তাবিত তাজপুরে সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহী দুই শিল্প সংস্থার সঙ্গে বৈঠক মুখ্যসচিবের।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- তাজপুরে রাজ্য সরকারের প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহী দেশের প্রথম সারির দুই শিল্প সংস্থা। বৃহস্পতিবার ওই দুই সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তাজপুর বন্দর নির্মাণে আগ্রহী সংস্থার মধ্যে রয়েছে দেশে বেসরকারি বন্দর পরিচালনার ক্ষেত্রে অগ্রগণ্য সংস্থা আদানি গোষ্ঠী। পাশাপাশি জিন্দাল গোষ্ঠীর […]
প্রয়াত সুরজিৎ, কিংবদন্তির প্রয়ানে শোকস্তব্ধ কেওটা লাটবাগান।
সুদীপ দাস, ১৭ ফেব্রুয়ারি:- চুঁচুড়ার সাহাগঞ্জ কেওটা লাটবাগানে ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুরজিৎ সেনগুপ্তের বাড়ি। সেই বাড়িতে বর্তমানে দাদা-বৌদি থাকলেও প্রতি মাসে আসতেন সুরজিৎবাবু। হুগলি জেলার ফুটবল থেকে উঠে আসা তাঁর। অশ্বিনী বরাট (ভোলা দা) ছিলেন তাঁর কোচ। ভোলা দার কোচিং-এ হুগলী ব্রাঞ্চ স্কুলের মাঠে দীর্ঘদিন খেলেছেন তিনি। তিনিই কলকাতায় পাঠিয়েছিলেন সুরজিৎকে। কলকাতা লিগের লোয়ার ডিভিশন […]
মহতি উদ্যোগ জ্যোতি কিরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের।
হুগলি, ১৭ ফেব্রুয়ারি:- এক মহতি উদ্যোগ গ্রহন করল হুগলির এক স্বেচ্ছাসেবী সংস্থা জ্যেতিকিরন ওয়েল ফেয়ার অরগানাইজেশান। সোমবার মগরার গজঘন্টা প্রাইমারি স্কুলের কাছে থ্যালাসেমিয়া রুগিদের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করল। এই অনুষ্ঠানের উদবোধন করেন পঞ্চায়েত সদষ্য সুরজিত চক্রবর্তী। ছিলেন সংস্থার সভাপতি অজয় চৌবে সহ সভাপতি কল্লোল কুন্ডু সম্পাদক তপতী ভট্টাচার্য কোষাধ্যক্ষ শুক্লা মুখার্জি ও অন্যান্যরা। প্রথমে […]
ইন্দো-ফ্রান্স যৌথ উদ্যোগ, হাল ফিরতে চলেছে চন্দননগরের ঐতিহাসিক রেজিষ্ট্রার ভবনের!
সুদীপ দাস, ১৭ ফেব্রুয়ারি:- ইন্দো-ফ্রান্স যৌথ উদ্যোগে চন্দননগরের ঐতিহাসিজ রেজিস্ট্রি ভবনের পুনঃনির্মান হতে চলেছে। শুক্রবার সেই ভবন পরিদর্শনে এলেন ভারতে অবস্থিত ফ্রান্স দূতাবাসের এক প্রতিনিধি দল। দলে ছিলেন দিল্লীর ফ্রান্স দূতাবাসের ইন্দো-ফ্রান্স সংস্কৃতি বিভাগের আধিকারিক এমানুয়েল লেবরান ড্যামিয়েনস, কোলকাতার ফরাসী কনস্যুল জেনারেল দিদিয়ের তালপেইন সহ মোট আটজনের প্রতিনিধি দল। ৮ জনের এই দলে ছিলেন ফরাসী […]
সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- নক্ষত্র ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭০ বছর। দেশের অন্যতম সেরা উইঙ্গার সুরজিৎ সেনগুপ্ত দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানে খেলেছেন। ১৯৭৮-৭৯ সালে তিনি ইস্টবেঙ্গলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৪ ও ১৯৭৮ সালে এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। […]
মুখোমুখি মুখ্যমন্ত্রীকে আলোচনায় ডাকলেন রাজ্যপাল।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- এবার মুখ্যমন্ত্রীকে মুখোমুখি আলোচনায় ডাকলেন রাজ্যপাল।চলতি সপ্তাহে যেকোনও একদিন মুখ্যমন্ত্রীকে রাজভবনে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। অভ্যাসমত নিজেই ট্যুইট করে সেই চিঠি প্রকাশ্যেও এনেছেন। যা নিয়ে ফের শুরু হয়েছে চাপান উতোর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্যপাল লেখেন, ‘সম্প্রতি বেশ কিছু বিষয়ে রাজ্য সরকারের কাছে তথ্য চেয়েও পাইনি। এইসব তথ্য না পেলে রাজ্যে […]
অনলাইনে ক্লাস করিয়ে অফলাইনে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের।
সুদীপ দাস, ১৭ ফেব্রুয়ারি:- সারাবছর অনলাইনে ক্লাস করিয়ে হঠাৎ করেই অফলাইনে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে সামিল পড়ুয়ারা। ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চন্দননগর ওমেনস পলিটেকনিক কলেজে। কোভিডের পর চলতি মাসের ৩ তারিখ থেকে এই কলেজে পড়াশুনা চালু হয়। বৃহস্পতিবার কলেজে এসে ছাত্রীরা জানতে পারে তাঁদের 5th সেমিস্টারের পরীক্ষা শীঘ্রই অফলাইনে নেওয়া হবে। তাও হোম সেন্টারে নয়। […]
দু’বছরের মধ্যে গৃহহীন মানুষদের জন্য পাঁচ লক্ষ বাড়ি তৈরীর লক্ষ্যমাত্রা রাজ্যের।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার আগামী দু’বছরের মধ্যে গৃহহীন মানুষদের জন্য আবাস যোজনা প্রকল্পের আওতায় আরও প্রায় ৫ লক্ষ্য বাড়ি তৈরীর লক্ষ্যমাত্রা নিয়েছে। গ্রামাঞ্চলে বাংলা আবাস যোজনা এবং পুরসভা এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এই বাড়ি গুলি তৈরি করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।এর জন্য ২০২৩ সালের ৩১ মার্চ সময়সীমা ধার্য করা হয়েছে। সম্প্রতি […]
শীতলা মায়ের পুজো ঘিরে উত্তেজনা লিলুয়ায়। চললো গুলি বোমা।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- শীতলা মায়ের পুজো ঘিরে উত্তেজনা লিলুয়ায়। চললো গুলি বোমা। হাওড়ার লিলুয়ার চকপাড়া এলাকায় বুধবার রাতে শীতলা মায়ের পুজো এবং প্রসাদ বিতরণের অনুষ্ঠান চলাকালীন লালু, কাকে সহ বেশ কয়েকজন দুষ্কৃতী এসে গালিগালাজ ও মহিলাদের ইভটিজিং করতে শুরু করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ তাদের বাধা দিলে এবং সেখানকার দুষ্কৃতীদের পিছনে ধাওয়া […]











