হাওড়া, ২৯ অক্টোবর:- শ্যুট আউট করে খুনের ঘটনার মাত্র সাতদিনের মধ্যেই শিবপুরের চড়া বস্তিতে প্রোমোটার খুনের কিনারা করলো পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে এই ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সহ খুনের ঘটনায় ব্যবহৃত গাড়িও। ধৃতেরা উত্তরপ্রদেশ সহ এই রাজ্যের বাসিন্দা বলে পুলিশ […]
এই মুহূর্তে
মুখ্যমন্ত্রীর ছবি ছেঁড়া নিয়ে চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া, ২৯ অক্টোবর:- এবার খোদ হাওড়া পুরসভার সামনে মুখ্যমন্ত্রীর ছবি ছেঁড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল। পুরসভার মূল গেটের পাশে শারদ শুভেচ্ছা সহ মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ওই ফ্লেক্স লাগানো হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের ছবি দেওয়া ছিল। মঙ্গলবার দেখা যায় সেই ফ্লেক্সে মুখ্যমন্ত্রীর ছবি কেউ বা কারাও ছিঁড়ে […]
পানশালায় দাদাগিরির অভিযোগ হাওড়ায়।
হাওড়া,২৮ অক্টোবর:- হাওড়ার গোলাবাড়িতে পানশালায় দাদাগিরির অভিযোগ। দুই যুবককে মারধর, এমনকি মদের বোতল ভাঙা হয় মাথায়। এর প্রতিবাদ করায় পানশালার কর্মীদেরও মারধরের অভিযোগ উঠেছে। হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন ওই পানশালায় ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে। মাথায় কাঁচের বোতল দিয়ে মারধরের ছবি ধরা পড়ে সিসিটিভিতে। রবিবার রাতে ঘটনাটি ঘটে। যদিও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনার […]
চাঁপদানি পৌরসভার উদ্যোগে গঙ্গার পাশেই নবনির্মিত ঘরের উদ্বোধন পুরপ্রধানের।
প্রদীপ বসু, ২৮ অক্টোবর:- চাপদানি পৌরসভা সংলগ্ন গঙ্গার পাশে নবনির্মিত মুন্ডন ঘরের শুভ উদ্বোধন করলেন পৌর প্রধান সুরেশ মিশ্র। অনুষ্ঠানের প্রথমে উপস্থিত কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জ্ঞাপন করা হয়। সমাজসেবী জিতেন্দ্র সিং এর উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেবী সিং। গঙ্গার তীরবর্তী অঞ্চলে এই এখানে এলাকার বহু মানুষ অন্তোষ্টিক্রিয়া করতে […]
হাওড়াতেও সাড়ম্বরে শুরু হয়েছে বাজি মেলা।
হাওড়া, ২৭ অক্টোবর:- হাওড়ার চ্যাটার্জিপাড়ায় ব্যাঁটরা সম্মিলনী ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী হাওড়া বাজি মেলা। কালী পুজো এবং দীপাবলীর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই বাজি মেলার শুভ উদ্বোধন হয়। আতশবাজি বিক্রেতারা জানান, বাজি মেলায় এবার বিক্রিবাট্টা ভালোই। মানুষ বাজি কিনতে আসছেন। চাহিদাও রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রথমদিন সমস্যা হলেও শনিবার থেকে ক্রেতাদের ভীড় হচ্ছে। অন্যদিকে ক্রেতারা […]
নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পরলো গাজর ভর্তি লরি, গাজর কুঁড়াতে ভিড় জমালো স্থানীয়রা।
হুগলি, ২৭ অক্টোবর:- ঘটনাটি ঘটে সিঙ্গুর থানা এলাকার বৈদ্যবাটি তারকেশ্বর রোডের যুগের মোড়ের কাছে। গাড়ির ড্রাইভার সূত্রে খবর গুরাপ থেকে গাজর বোঝাই করে শেওড়াফুলির দিকে আসছিল গাড়িটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দিল্লি রোডের পাশে নয়নজুলিতে উল্টে যায় গাড়ি। গাড়িতে ছিল প্রায় ২৫ বস্তা বিট গাজর। সবটাই পড়ে যায় নয়নজুলির জলে। পরে স্থানীয়রা হাত লাগান গাজরের বস্তা […]
মধ্য হাওড়ার বিজয়া সম্মিলনীতে কর্মীদের ‘অধৈর্য্য’ নিয়ে তীব্র ক্ষোভ অরূপের।
হাওড়া, ২৭ অক্টোবর:- রবিবার সকালে হাওড়ার শরৎ সদনে দলের বিজয়া সম্মিলনীতে এসে কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী অরূপ রায়। কার্যত বিধানসভা ভিত্তিক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এদিন তাল কাটে মধ্য হাওড়ায়। অভিযোগ, এদিন অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রেক্ষাগৃহ ছেড়ে চলে যান অনেক কর্মী। সেই সময় মঞ্চে সাংসদ, মন্ত্রী, পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকা […]
চন্দননগর মহকুমা শাসকের দপ্তরের উদ্ধার জোড়া কালাচ।
হুগলি, ২৬ অক্টোবর:- চন্দননগর মহকুমাশাসক দফতরে জোড়া কালাচ উদ্ধার। শনিবার, দুপুরে বিষধর ওই কলাচ সাপ দু’টিকে উদ্ধার করেন ব্যান্ডেলের সর্পপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। ওই দফতরের পিছনে (কোর্ট লকাপের দিকে) অব্যবহৃত পুরনো সিঁড়ির নীচে পরিত্যক্ত ট্রাঙ্কের ভিতর থেকে সাপ দু’টিকে উদ্ধার করেন চন্দন। ওই দফতর সূত্রে খবর, দিন কয়েক আগে একটি সাপ দেখতে পেয়ে চন্দনকে জানানো […]
দানার প্রভাবে ভারী বৃষ্টি, পান্ডুয়ায় ভেঙে পড়ল মাটির বাড়ি।
হুগলি, ২৫ অক্টোবর:- ভারী বৃষ্টির জেরে পান্ডুয়ায় ভেঙে পড়লো মাটির বাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা। ঘূর্নিঝড় ডানার প্রভাবে সকাল থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি। কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে জনজীবন। নীচু এলাকায় জল জমেছে। পান্ডুয়ার সিমলাগর ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের ভিটামিন ব্রাহ্মণপাড়ায় বন্দ্যোপাধ্যায়ের মাটির বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে। অমিতবাবু পুরোহিত পুজো […]
নবান্নে মমতা রিষড়ায় বিজয়, জনতার জন্য দু’প্রান্তে রাতপ্রহরী দু’জন
তরুণ মুখোপাধ্যায়, ২৫ অক্টোবর:- উড়িষ্যায় ধামরায় দানার ল্যান্ডফলের পর থেকেই তার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেয়া হয়েছিল আগে থেকেই। রিষড়া পুরসভার পক্ষ থেকেও খোলা হয়েছিল কন্ট্রোল রুম। গতকাল সকাল থেকেই ২৪ ঘন্টা নজরদারি চালায় পুর প্রধান বিজয় সাগর মিশ্রর নেতৃত্বে পুর সদস্যরা। পাশাপাশি ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও। […]











