এই মুহূর্তে কলকাতা

আজ থেকে বিভিন্ন হসপিটালে সেন্টিনাল সার্ভে শুরু করেছে সরকার।

কলকাতা, ২৭ এপ্রিল:- করোনা পরিস্থিতির গতিপ্রকৃতি আরও ভালোভাবে বুঝতে আজ থেকে রাজ্য সরকার বিভিন্ন হাসপাতালে সেন্টিনাল সার্ভে শুরু করেছে। এই পর্যায়ে ২৯ এপ্রিল পর্যন্ত এই সমীক্ষা চলব। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রোজ ২৩টি জেলা ও ৫টি স্বাস্থ্য জেলা থেকে ৪০০ করে, মোট ১২ হাজার নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়াও সত্যিই […]

এই মুহূর্তে কলকাতা

প্রসূতি মৃত্যুর হার কমাতে বিশেষ নজরদারি দল গঠন করলো স্বাস্থ্য দপ্তর।

কলকাতা, ২৭ এপ্রিল:- রাজ্যে ক্রমবর্ধমান প্রসূতি মৃত্যুর হার কমাতে স্বাস্থ্য দপ্তর বিশেষ নজরদারি দল গঠন করেছে। সাম্প্রতিককালে যেসব জায়গায় একাধিক প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে ওই দলের সদস্যরা সেইসব এলাকায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। সংশ্লিষ্ট হাসপাতালে গিয়ে তাঁরা প্রসূতি মৃত্যুর কারণ খতিয়ে দেখবেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। রাজ্যে প্রসূতির মৃত্যু বৃদ্ধি নিয়ে স্বাস্থ্যসচিব […]

এই মুহূর্তে কলকাতা

তীব্র গরমে নয় জেলার ৭২টি ব্লকে জল সংকট মেটাতে পানীয় জলের পাউচ বিলির সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২৭ এপ্রিল:- তীব্র গরমে রাজ্যের নয় জেলার ৭২টি ব্লকে নেমে যাওয়ায় ওই সব এলাকায় জল সংকট মেটাতে রাজ্য সরকার পানীয় জলের পাউচ বিলি করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ওইসব এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। দপ্তরের সাম্প্রতিক সমিক্ষায়, জলস্তর নেমে যাওয়ার নিরিখে পশ্চিমবঙ্গের ৩৪৩টি ব্লকের মধ্যে ৪২টি ব্লকের অবস্থা ‘আশঙ্কাজনক’ […]

এই মুহূর্তে জেলা

সুবিচার চেয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি রওনা হলেন ভোট পরবর্তী হিংসার বলি মৃতদের পরিবার।

হাওড়া, ২৬ এপ্রিল:- এবার সুবিচার চেয়ে দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে রওনা হলেন বাংলায় ভোট পরবর্তী হিংসার বলি পঁচিশ জনের পরিবার। এদের অভিযোগ, রাজ্যে আইনের শাসন নেই। অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র। ভোট পরবর্তী হিংসার বলি প্রায় ২৫ জনের পরিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে এবং রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরতেই রাজধানীর […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বেশ কিছু রদবদল করল নবান্ন।

কলকাতা, ২৬ এপ্রিল:- রাজ্য পুলিশের শীর্ষস্তরে বেশ কিছু রদবদল করল নবান্ন। পাঁচ জেলার পুলিশ সুপার বদলের পাশাপাশি আইজি, ডেপুটি পুলিশ সুপার কমিশনারেট গুলির ডেপুটি কমিশনার স্তরেও বেশ কিছু রদবদল করা হয়েছে। নবান্নের তরফে বলা হয়েছে, এটা রুটিন বদল। মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা অনুযায়ী মালদহের পুলিশ সুপার হচ্ছেন প্রদীপ কুমার যাদব। অমিতাভ মাইতির জায়গায় তাঁকে […]

এই মুহূর্তে কলকাতা

আবহাওয়াজনিত পরিস্থিতিতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে একগুচ্ছ নির্দেশিকা কৃষি দপ্তরের।

কলকাতা, ২৬ এপ্রিল:- চলতি তাপপ্রবাহ এবং আবহাওয়াজনিত পরিস্থিতিতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে একগুচ্ছ নির্দেশিকা জারি করল কৃষি দফতর। সকাল দশটার পরে তাদের মাঠে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষি দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় খুব প্রয়োজনে রোদের হাত থেকে বাঁচতে তাদের বড় টুপি এবং সাদা জামা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি […]

এই মুহূর্তে কলকাতা

মাওবাদী কার্যকলাপ সহ নানা সমস্যা নিয়ে বৈঠকে পূর্বাঞ্চলীয় পরিষদের স্থায়ী কমিটি।

কলকাতা, ২৬ এপ্রিল:- দেশের পূর্বাঞ্চলীয় রাজ্য গুলিতে মাওবাদি কার্যকলাপ সহ নানা সমস্যা নিয়ে আলোচনা করতে পূর্বাঞ্চলীয় পরিষদের স্থায়ী কমিটি আজ বৈঠকে বসেছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ কর্তারা ছাড়াও পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবরা ওই ভার্চুয়াল বৈঠকে উপস্থিতি রয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপ ছাড়াও, রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সমস্যা, আন্তঃরাজ্য নিরাপত্তা, […]

এই মুহূর্তে জেলা

দুই বৌমার গায়ে কেরোসিন ঢেলে আগুন, গ্রেফতার শাশুড়ি তেলিনিপাড়ায় !

সুদীপ দাস, ২৬ এপ্রিল:- নিজের মেয়ের সাথে একজোট হয়ে দুই বৌমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠলো শাশুড়ি মায়ের বিরুদ্ধে। ঘটনায় ছোট বৌমা পালিয়ে বাঁচলেও শরীরের প্রায় চল্লিশ শতাংশ পুড়ে গিয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বড় বৌমা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানার অন্তর্গত তেলিনিপাড়া এফ জি স্ট্রিটে। ঘটনায় মূল অভিযুক্ত শাশুড়ি […]

এই মুহূর্তে কলকাতা

প্রান্তিক চাষীদের পাশে দাঁড়াতে বাড়তি ধান সংগ্রহের সিদ্ধান্ত রাজ্য সরকারের।

কলকাতা, ২৬ এপ্রিল:- ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার খরিফ মরশুমের আগে বাড়তি ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলার জন্য ধান সংগ্রহের নতুন লক্ষ্য মাত্রা ধার্য করে দেওয়া হয়েছে। খাদ্যদফতর ছাড়া অতিরিক্ত ধান কেনার দায়িত্ব দেওয়া হয়েছে অত্যাশ্যকীয় পণ্য সরবরাহ নিগম ও বেনফেডকে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন অস্থায়ী শিবির ও […]

এই মুহূর্তে কলকাতা

অসহ্য গরম ও তাপপ্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ রাজ্যের।

কলকাতা, ২৬ এপ্রিল:- দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অসহ্য গরম ও তাপ প্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সাধারণ মানুষকে বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে।রাজ্যের বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসময় সুস্থ থাকার জন্য বিভিন্ন পদক্ষেপ অবলম্বনের কথা বলা হয়েছে। নিয়মিত জলপান করা, সূর্যালোকে বেরনোর সময় হালকা ঢিলেঢালা পোশাক পরা, […]