এই মুহূর্তে জেলা

গোলাবাড়িতে চেয়ার ফ্যাক্টরিতে আগুন। প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা।

হাওড়া, ২৮ মে:- হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় একটি চেয়ার তৈরীর কারখানায় শনিবার দুপুরে আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর না থাকলেও ক্ষয়ক্ষতি হয় যথেষ্ট। তবে কি থেকে আগুন লাগে তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ।

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর শহরের উন্নতিকল্পে সুধীজনদের মুখোমুখি বিধায়ক সুদীপ্ত রায়।

তরুণ মুখোপাধ্যায়, ২৮ মে:- ঐতিহ্যমন্ডিত শ্রীরামপুর টাউনহলে এক মনোজ্ঞ অনুষ্ঠানে শহর শ্রীরামপুর কে কি করে আরও সুন্দর এবং মনোরম করা যায়, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে নগরের সুধীজনদের সঙ্গে কথা বললেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়। তার সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরাও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ছশো বছরের প্রাচীন এই শহরে আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন। […]

এই মুহূর্তে জেলা

মন্দিরে পুজো দিতে এসে আগুনে জখম মহিলা।

হাওড়া, ২৮ মে:- হাওড়ার বেলুড় বাজারে কালী মন্দিরে পুজো দিতে এসে আগুনে পুড়ে জখম হলেন এক মহিলা। তাকে নিয়ে যাওয়া হয় বেলুড় হাসপাতালে। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বেশ কিছুটা অংশ আগুনে পুড়ে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। এদিন সকালে মন্দিরে ভিড় হয়েছিল। তখনই সম্ভবত মোমবাতি জ্বালাতে গিয়ে আগুন ধরে যায়। […]

এই মুহূর্তে কলকাতা

গ্রামাঞ্চলে ডাক্তারদের ঘাটতি মেটাতে নার্সদের প্রশিক্ষণের উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের।

কলকাতা, ২৭ মে:- রাজ্যের গ্রামাঞ্চলে চিকিত্সকের ঘাটতি মেটাতে নার্সদের সাধারণ চিকিত্সার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামে গঞ্জে ডাক্তারের ঘাটতি মেটাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সম্প্রতি স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে রাজ্যের যে সমস্ত নার্সদের বিএসসি এবং তার উর্ধ্বে ডিগ্রি রয়েছে তাঁদেরকে ৩ সপ্তাহের […]

এই মুহূর্তে কলকাতা

মাংকিপক্স থেকে আগাম সর্তকতা অবলম্বন রাজ্যের।

কলকাতা, ২৭ মে:- বিশ্বের বহু দেশে মাঙ্কি পক্সের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ফের বিপদের আশঙ্কা দেখা দিয়েছে।যদিও এখনও পর্যন্ত এ দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার কোনও ঘটনা সামনে আসেনি তাও আগাম সতর্ক থাকার নীতি নিয়েছে এ রাজ্যের সরকার।আবার তামিনাড়ু, কেরালার মত রাজ্যে শিশুদের মধ্যে টম্যাটো ফ্লু নামের এক ধরণের জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। […]

এই মুহূর্তে কলকাতা

গ্রামাঞ্চলে ডাক্তারদের ঘাটতি মেটাতে নার্সদের প্রশিক্ষণের উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের।

কলকাতা, ২৭ মে:- রাজ্যের গ্রামাঞ্চলে চিকিত্সকের ঘাটতি মেটাতে নার্সদের সাধারণ চিকিত্সার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামে গঞ্জে ডাক্তারের ঘাটতি মেটাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সম্প্রতি স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে রাজ্যের যে সমস্ত নার্সদের বিএসসি এবং তার উর্ধ্বে ডিগ্রি রয়েছে তাঁদেরকে ৩ সপ্তাহের […]

এই মুহূর্তে জেলা

স্থায়ী চাকরির দাবিতে হাওড়া পুরসভায় সাফাই বিভাগের কর্মীদের বিক্ষোভ।

হাওড়া, ২৭ মে:- স্থায়ী চাকরির দাবিতে এবং বেতন বৃদ্ধি সহ ৬০ বছর পর্যন্ত চাকরির দাবি নিয়ে শুক্রবার দুপুরে হাওড়া পুরসভায় কমিশনারের অফিসের সামনে ঘেরাও করেন কয়েক হাজার সাফাই কর্মী। তাদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে সাফাইয়ের কাজে যুক্ত থাকলেও তাদের কোনওরকম সুযোগ-সুবিধা নেই। তাদের বেতন কম। বারবার বলা সত্বেও তাদের বেতন বৃদ্ধি করা হয়নি। তার পাশাপাশি […]

এই মুহূর্তে জেলা

সততার পরিচয়। টাকা ভর্তি মানিব্যাগ কুড়িয়ে পেয়েও তা ফিরিয়ে দিলেন গরিব রিক্সাচালক।

হাওড়া, ২৭ মে:- টাকা ভর্তি মানিব্যাগ রাস্তা থেকে কুড়িয়ে পেয়েও সততার পরিচয় দিলেন এক রিক্সাচালক। ওই রিক্সা চালকের নাম কৃষ্ণা বাহাদুর। তিনি হাওড়ার বালি থানা এলাকার রিক্সা স্ট্যান্ডে রিক্সা চালান। শুক্রবার সকালে তিনি রাস্তা থেকে একটি মানিব্যাগ কুড়িয়ে পান। ওই মানিব্যাগে বেশ কিছু নগদ টাকা, দুটি এটিএম কার্ড এবং দরকারি কাগজপত্র ছিল। সেখান থেকেই তিনি […]

এই মুহূর্তে

মাত্র ২০০ টাকার জন্য খুন ? রাজমিস্ত্রি খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে।

হাওড়া, ২৭ মে:- মাত্র ২০০ টাকা আদায়ের জন্য খুন।হাওড়া থানা এলাকায় রাজমিস্ত্রি খুনের ঘটনায় ধরা পড়লো মূল অভিযুক্ত। রাজু রমানি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। অভিযুক্ত রাজু রমানিও রাজমিস্ত্রির কাজ করত। বকেয়া টাকা না পাওয়ায় তার সাথে বিবাদ চলছিল খুন হওয়া পেশায় রাজমিস্ত্রি বাবলু সিংয়ের। গত রবিবার নৃশংসভাবে রাজুই খুন করেছিল বাবলুকে। […]

এই মুহূর্তে জেলা

কোন্নগরের বহুতলে ভয়াবহ আগুন।

হুগলি, ২৬ মে:- কোন্নগর স্টেশন রোড চলচিত্রম মোড়ে শিবমহিমা এপার্টমেন্ট আগুন। ফ্ল্যাটের নিচে বেশ কয়েকটি দোকান আছে। মূলত কসমেটিকস এর গোডাউনে আগুন লাগে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। পাঁচতলা বিল্ডিং এর দোতলায় দোকান ও গোডাউন রয়েছে। কি করে আগুন লাগল স্পস্ট নয়। বৃহস্পতিবার দোকান বন্ধ […]