পূর্ব বর্ধমান, ১৯ জুলাই:- পূর্ব বর্ধমান দূর্গাপুর হাইওয়েজের ২নং জাতীয় সড়কে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল রাজ্য পুলিশের ডি এস পি( সি.আই.ডি) সহ একজন সিভিকের। আহত গাড়ির ড্রাইভার। ঘটনা টি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুরে জাতীয় সড়কের রোয়েল হোটেলের সামনে। মঙ্গলবার বেলায় অফিসের বিশেষ কাজে গাড়ি করে কলকাতায় যাচ্ছিলেন ডি এস পি (সি.আই.ডি) আধিকারিক […]
এই মুহূর্তে
২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে আজ থেকেই দূরের জেলার কর্মীদের ঢল নেমেছে হাওড়ায়।
হাওড়া, ১৯ জুলাই:- একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল যুব কংগ্রেসের শহীদ সমাবেশে যোগ দিতে আজ মঙ্গলবার থেকেই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী উত্তরবঙ্গের দূর-দূরান্তের জেলা থেকে হাওড়া স্টেশনে আসতে শুরু করেছেন। আজ সকালে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা ট্রেন পথে হাওড়া স্টেশনে এসে পৌঁছান। এখান থেকে তাঁরা বাসে করে রওনা দেন সল্টলেকের করুণাময়ী […]
ধনখড় সরতেই প্রসূনের প্রতিক্রিয়া “ঘরে বসে কালীপুজো করব”।
হাওড়া, ১৯ জুলাই:- দীর্ঘ কয়েক বছর ধরে হাওড়া ও বালির পুরভোট থমকে রয়েছে। বিলে সই না করে রাজ্যপালের অনড় মনোভাবের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। তাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল হতেই এই খুশিতে বাড়িতে বসে কালীপুজো করবেন বলে মন্তব্য করলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়। সোমবার রাতে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি প্রাক্তন […]
আর্থিক তছরূপের অভিযোগে তৃণমূলের প্রাক্তন পৌরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের বর্তমান পৌর প্রধানের।
হুগলি, ১৮ জুলাই:- বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান অরিজিতা শীল ও ইঞ্জিনিয়ার সম্রাট তালুকদারের বিরুদ্ধে সোমবার মগরা থানায় কোটি কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগ দায়ের করলেন পুরসভার বর্তমান চেয়ারম্যান আদিত্য নিয়োগী। অভিযোগ বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। আর্থিক দুর্নীতির এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাঁশবেড়িয়া পুরসভায় […]
আসামাজিক কার্যকলাপের প্রতিবাদ, বেধরক মারধর পঞ্চায়েত সদস্যকে।
সুদীপ দাস, ১৮ জুলাই:- অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে বেধরক মারধরের অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে। রবিবার গভীর রাত সাড়ে এগারোটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার সিংহিবাগান এলাকায়। কোদালিয়া ১নম্বর গ্রান পঞ্চায়েতের অন্তর্গত ওই এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির অজয় মোহান্তি(কার্তিক)। কার্তিকবাবু এলাকায় বরাবরই সমাজসেবক ও প্রতিবাদী হিসাবে পরিচিত। কার্তিকের প্রতিরোধে পরে এলাকায় […]
স্কুলে জল ভরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম চতুর্থ শ্রেণীর ছাত্রী।
হাওড়া, ১৮ জুলাই:- স্কুলের ওয়াটার পিউরিফায়ার থেকে বোতলে জল ভরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হলো ক্লাস ফোরের এক ছাত্রী। বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। সে ট্রমার মধ্যে থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার সিটি স্ক্যান করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। ঘটনার জেরে হাওড়ার বাঁকড়া মিশ্রপাড়া শিক্ষাকেন্দ্রে সোমবার দুপুরে তুমুল উত্তেজনা ছড়িয়ে […]
আহিরীটোলা ঘাটে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হাওড়ার কিশোরের।
হাওড়া, ১৮ জুলাই:- শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব ঠাকুরের পুজো দেওয়ার জন্য পাড়ার অন্য কিছু যুবকের সঙ্গে কলকাতার আহিরীটোলা ঘাটে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। সমীর রাজপুত (১৭) নামের ওই কিশোর হাওড়ার জগাছা থানা এলাকার ব্রজনাথ লাহিড়ি লেনের শ্রমিক কলোনীর বাসিন্দা। ওই কিশোর হাওড়া ময়দানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর […]
আইসিএসই পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থানাধিকারী বালির ইন্দ্রায়ুধ।
হাওড়া, ১৭ জুলাই:- এবারের আইসিএসই পরীক্ষায় সারা বাংলায় তৃতীয় স্থান অধিকার করেছে হাওড়ার লিলুয়া ডন বস্কো স্কুলের ছাত্র ইন্দ্রায়ুধ চট্টোপাধ্যায়। বালির রামনবমীতলার বাসিন্দা ইইন্দ্রায়ুধ ছোট থেকেই মেধাবী।স্কুলের পরীক্ষায় বরাবরই সে র্যাঙ্ক করেছে। এবারে আইসিএসই’তে তার ৫০০র মধ্যে প্রাপ্ত নম্বর ৪৯৬। ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে সে। অংক, বিজ্ঞান, ইতিহাসে একশোয় ১০০ এবং কম্পিউটার ও ইংরেজিতে ৯৮ […]
কেন্দ্রীয় বরাদ্দ যথাযথভাবে ব্যবহারে নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরকে নির্দেশ রাজ্যের।
কলকাতা, ১৭ জুলাই:- বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি খাতেকেন্দ্রীয় বরাদ্দ যাতে যথাযথ ভাবে ব্যবহার করা যায় তা নিশ্চিত করতে বিভিন্ন দফতরকে নির্দেশ দিল রাজ্য সরকার। কেন্দ্রীয় বরাদ্দ প্রকল্পের খাতে নির্দিষ্ট সময়ে ব্যবহৃত না হলে তা ফিরে যায়। ওই তহবিলের জন্য আবেদনের সুযোগ মেলে মাত্র একবার। এই বিষয় গুলি যাতে মাথায় রাখা যায় সে ব্যাপারে অর্থ দফতর […]
কোভিড বিধি মেনেই সোমবার হতে চলেছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন।
কলকাতা, ১৭ জুলাই:- পুরোপুরি কোভিড বিধি মেনে সোমবার দেশের রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। দিল্লিতে সংসদ ভবন এবং সব রাজ্যের বিধানসভা ভবনে ভোট গ্রহণ কেন্দ্র করা হবে। বিধায়ক এবং দেশের সব সব সাংসদরা ভোটাধিকার প্রয়োগ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। ভোট গ্রহণ শুরু হবে সকাল ১০ টা থেকে। শেষ শেষ হবে বিকেল পাঁচটায়। বিধানসভা কক্ষতেই ভোটদান […]











