উঃ২৪পরগনা, ২৪ জুলাই:- কেন্দ্রীয় অসামরিক বিমান প্রতিমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধীয়া পৌঁছে গেলেন খরদহ রহড়া রামকৃষ্ণ মিশন মঠে। মঠের মহারাজকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করলেন মন্ত্রী। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীকে এক অন্য মেজাজে দেখা গেল আজ। পথ চলতে চলতে হঠাৎই তিনি রামকৃষ্ণ মিশনের পোশাক তৈরীর ঘরে ঢুকে পড়েন এবং সেখানে তিনি পোশাক তৈরির কারিগরদের সাথে কুশল বিনিময় করেন […]
এই মুহূর্তে
সদ্য ছুটি মেলা ব্যাক্তির মৃত্যু বেডেই, চাঞ্চল্য সদর হাসপাতালে।
সুদীপ দাস, ২৩ জুলাই:- সদ্য ছুটি হওয়া ব্যাক্তির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনায় হাসপাতাল সুপারকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনলেন পরিবার। ঘটনাটি চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালের। গত বুধবার জ্বরের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হন পান্ডুয়া থানার খন্যান ইটাচুনা গ্রামের বাসিন্দা পরিমল ব্যানার্জী(৫২)। ডাঃ মান্নার তত্ত্বাবধানে পরিমলবাবুর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকেরা এসে জানতে […]
পার্থ চ্যাটার্জির গ্রেফতারি ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাওড়ায় অবরোধ বিজেপির।
হাওড়া, ২৩ জুলাই:- শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত তৃণমূল মন্ত্রী পার্থ চ্যাটার্জির গ্রেফতারি ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগের দাবি তুলে রাস্তা অবরোধ করলো বিজেপি। শনিবার বিকেলে উত্তর হাওড়া মন্ডল ৩ এর উদ্যোগে আনন্দ সোনকরের নেতৃত্বে হাওড়া স্টেশন বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল সাকেতের সামনে ওই রাস্তা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। পুলিশ এসে অবরোধকারীদের আটক করে।
পার্থর গ্রেপ্তারের পরেই আন্দোলনে বিজেপি।
সুদীপ দাস, ২৩ জুলাই:- এসএসসি দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই আন্দোলনে নেমেছে বিজেপি। শনিবার এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও গ্রেফতারের দাবীতে চুঁচুড়ার রবীন্দ্রনগর মোড় অবরোধ করতে এলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। জিটি অবরোধ করতে বাঁধা দেয় পুলিশ। বিজেপিকর্মীদের হাত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল কেড়ে নেয় […]
রাইসিনা হিলে রাষ্ট্রপতির শপথে যোগ দিতে ধামসা মাদল নিয়ে রওনা হলেন দিল্লির উদ্দেশ্যে।
হাওড়া, ২৩ জুলাই:- আগামী সোমবার রাইসিনা হিলে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে হুগলির বৈঁচির রেয়ারডাডি লাকচার গাঁওতা সাংস্কৃতিক দলকেও। ওই দলের ২৭ জন আদিবাসী শিল্পী ঢোল, মাদল, ধামসা, কাঁসর এবং বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে দিল্লির উদ্দেশ্যে […]
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার কুড়ি কোটি টাকা।
কলকাতা, ২২ জুলাই:- পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা! ‘এসএসসি দুর্নীতি যোগ’ জানাল ইডি উদ্ধার ২০টি মোবাইল ফোন। ইডি সূত্রে আরও দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে টাকার। ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকাকলকাতা: দিনভর ইডির ম্য়ারাথন তল্লাশি। বিকেল গড়াতেই ইডির (Enforcement Directorate) তল্লাশিতে উদ্ধার হল ২০ কোটি টাকা (20 Crore Rupees)। […]
বালিতে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ! উত্তেজনা, রাস্তা অবরোধের চেষ্টা।
হাওড়া, ২২ জুলাই:- ২১ জুলাইয়ের দিন পাড়া থেকে এবং টোটো স্ট্যান্ড থেকে পৃথক মিছিল বের হয়েছিল। কিন্তু, টোটো স্ট্যান্ডের মিছিলে না যাওয়ায় শুক্রবার এক টোটো চালককে পার্টি অফিসে ঢুকিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু হলে পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দেয়। গোটা ঘটনায় শাসক […]
উত্তরপাড়ায় ট্রাকের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের।
হুগলি, ২২ জুলাই:- শুক্রবার দুপুরে উত্তরপাড়ায় শখের বাজারে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহী বৃদ্ধের। মৃতের নাম অরুণোদয় মৌলিক(৬৫)। তিনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অবসরপ্রাপ্ত কর্মী। আগে কল্যাণীতে থাকলেও বর্তমানে ভদ্রকালীর একটি আবাসনে তিনি থাকতেন। এদিন দুপুর দেড়টা নাগাদ তিনি সাইকেল চালিয়ে জিটি রোড দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় শখের বাজারে পিছন দিক থেকে একটি […]
মদ-কান্ডে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ায়।
হাওড়া, ২২ জুলাই:- হাওড়ার মালিপাঁচঘড়ার বিষ মদ-কান্ডে মৃত্যুর প্রতিবাদে শুভেন্দু অধিকারীর ঘোষিত সভার প্রশাসনিক অনুমতি না পাওয়ায় শুক্রবার বিকেলে বিজেপির তরফ থেকে জেলা অফিসের সামনে জমায়েত এবং এরপর সেখান থেকে মিছিল করে পুলিশ কমিশনার অফিস ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিন বিকেলে সেই মিছিল ব্যারিকেড করে আটকে দেয় হাওড়া থানার পুলিশ। এরপর মিছিল ব্যারিকেড […]
বিষ মদ-কান্ডে শুভেন্দুর সভার অনুমতি না মেলায় বিজেপি-তৃণমূলের রাজনৈতিক তরজা তুঙ্গে।
হাওড়া, ২২ জুলাই:- হাওড়ার মালিপাঁচঘড়ার বিষ মদ-কান্ডে শুভেন্দুর সভার অনুমতি না মেলায় বিজেপি-তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এই নিয়ে শুক্রবার দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে। পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে বিজেপি। তৃণমূলের পাল্টা দাবি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, শুক্রবার বিকেলে হাওড়ার মালিপাঁচঘড়া থানার পাশেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা করার কথা […]











